পঞ্চম অধ্যায়: বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১১। বাংলাদেশ জলবিদ্যুৎ উৎপাদনে খুব বেশি সুযোগ কাজে লাগাতে পারেনি। এর পেছনে যথার্থ কারণ কোনটি?
ক. উপযুক্ত শ্রমিকের অভাব
খ. উপযুক্ত নদ-নদীর অভাব
গ. উপযুক্ত প্রযুক্তির অভাব
ঘ. প্রয়োজনীয় অর্থের অভাব
১২। ১৭৮৯ সালের আগে ব্রহ্মপুত্রের প্রধান ধারা ময়মনসিংহের মধ্য দিয়ে প্রবাহিত হতো-
i. লম্বাভাবে
ii. আড়াআড়িভাবে
iii. সমানভাবে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i ও iii
১৩। সুমন এমন একটি নদী দেখেছে যেটি অন্য একটি নদীর স্রোতধারা থেকে উৎপত্তি লাভ করেছে। সুমনের দেখা নদীটির সঙ্গে কোনটির মিল রয়েছে?
ক. পদ্মা খ. মেঘনা
গ. যমুনা ঘ. কর্ণফুলী
১৪। নোমান তিস্তা বাঁধ থেকে বিভিন্ন সুবিধা ভোগ করে। সে যে অঞ্চলের অধিবাসী-
ক. মধুপুর
খ. দিনাজপুর
গ. পঞ্চগড়
ঘ. ময়মনসিংহ
১৫। বাংলাদেশের নদীগুলো বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। কথাটি বিশ্লেষণ করলে দাঁড়ায়-
ক. বাংলাদেশ নদীমাতৃক দেশ
খ. বাংলাদেশ কৃষিপ্রধান দেশ
গ. বাংলাদেশ শিল্পপ্রধান দেশ
ঘ. বাংলদেশ খনিজপ্রধান দেশ
১৬। মানুষ নদী থেকে জীবিকা সংগ্রহ করে-
i. মাছ শিকার করে
ii. নৌকা চালিয়ে
iii. বাঁধ নির্মাণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
আরো পড়ুন : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
১৭। নদ-নদী থেকে মানুষের ব্যবহার্য পানি পাওয়া নিশ্চিত থাকে। কথাটির যৌক্তিকতা কী?
ক. মানুষ নদীর ওপর আংশিক নির্ভরশীল
খ. মানুষ নদীর ওপর কম নির্ভরশীল
গ. মানুষ নদীর ওপর বেশি নির্ভরশীল
ঘ. মানুষ নদীর ওপর নির্ভরশীল নয়
১৮। আইডব্লিউটিএ (IWTA) নানা ধরনের যাত্রীবাহী জলযানের ব্যবস্থা করে কেন?
ক. নদী বাঁচাতে
খ. জনস্বার্থে
গ. মুনাফা অর্জন করতে
ঘ. নিজেদের স্বার্থে
১৯। জনগণ নদীপথে যাতায়াত করে কেন?
ক. সময় কম লাগে
খ. খরচ কম লাগে
গ. পরিশ্রম কম হয়
ঘ. বিনোদনের ব্যবস্থা থাকে
২০। বাংলাদেশের অধিকাংশ নদীর উৎপত্তিস্থল হিমালয়, তিব্বত, আসাম এবং লুসাই পাহাড়ে। এটা দ্বারা বোঝা যায়-
ক. দেশের অধিকাংশ নদীর উৎপত্তি উত্তরাঞ্চলে
খ. দেশের অধিকাংশ নদীর উৎপত্তি পশ্চিমাঞ্চলে
গ. দেশের অধিকাংশ নদীর উৎপত্তি দক্ষিণাঞ্চলে
ঘ. দেশের অধিকাংশ নদীর উৎপত্তি পূর্বাঞ্চলে
উত্তর: ১১. খ, ১২. খ, ১৩. গ, ১৪. খ, ১৫. ক, ১৬. ক, ১৭. গ, ১৮. খ, ১৯. খ, ২০. ক।
লেখক : সিনিয়র শিক্ষক
সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
কবীর