গল্প : নিয়তি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১৯ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
বিজ্ঞানসম্মত চিকিৎসাব্যবস্থার অভাবে মানুষ অনেক আগে জটিল রোগে মারা তো যেতই, এমনকি সাধারণ রোগবালাইতেও মারা যেত। এসব পরিপ্রেক্ষিতে রোগবালাইকে ‘মড়ক’ বলা হতো। তখন কলেরা, বসন্ত প্রভৃতির মতো রোগেও হাজার হাজার লোক মারা যেত।
১৯। উদ্দীপকের রোগের সঙ্গে ‘নিয়তি’ রচনার রোগের সাদৃশ্য হলো-
i. রোগের কারণে মৃত্যু হওয়া
ii. রোগের কারণে পঙ্গুত্ব হওয়া
iii. রোগকে ভয় পাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। মহারাজার রুচির পরিচয় পাওয়া যায় কী দেখে?
(ক) বিচিত্র ধরনের বই
(খ) বাড়ির নকশা
(গ) ছাপাখানা
(ঘ) জেনারেটর
২১। বিকেলগুলো লেখকের কাছে রোমাঞ্চকর ছিল কেন?
(ক) বনে বেড়াতে যাওয়ার জন্য
(খ) লিখতে যাওয়ার জন্য
(গ) প্রাকৃতিক সৌন্দর্যের জন্য
(ঘ) ফুটবল খেলার জন্য
২২। লেখকের বাবার কাঁধে বন্দুক নেওয়ার কারণ কী?
(ক) প্রায়শ সাপ বের হয়
(খ) প্রায়শ সিংহ বের হয়
(গ) প্রায়শ হরিণ বের হয়
(ঘ) প্রায়শ বাঘ বের হয়
২৩। লেখক বাবার সঙ্গে কোন সময় পর্যন্ত জঙ্গলে থাকতেন?
(ক) সারা বিকেল (খ) সন্ধ্যা পর্যন্ত
(গ) রাত পর্যন্ত (ঘ) দুপুর পর্যন্ত
২৪। লেখকের জগদলে থাকাকালীন কী কুখ্যাত ছিল?
(ক) ম্যালেরিয়া (খ) ফাইলেরিয়া
(গ) ডেঙ্গু (ঘ) ডায়রিয়া
২৫। ম্যালেরিয়া একবার কাউকে ধরলে কী করত?
(ক) খেয়ে ফেলত
(খ) মেরে ফেলত
(গ) পঙ্গু করে দিত
(ঘ) জীবনীশক্তি পুরোপুরি নিঃশেষ করে দিত
২৬। লেখকরা কীসের প্রতিষেধক হিসেবে কুইনাইন খেয়েছেন?
(ক) ম্যালেরিয়া
(খ) কলেরা
(গ) ফাইলেরিয়া
(ঘ) জ্বর
আরো পড়ুন : নিয়তি গল্পের ১৮টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ১ম পর্ব
২৭। প্রতি রবিবার লেখকরা কত গ্রেন করে কুইনাইন খেতেন?
(ক) তিন গ্রাম (খ) চার গ্রাম
(গ) পাঁচ গ্রাম (ঘ) ছয় গ্রাম
২৮। লেখকের বাবা বদলির চেষ্টা করছে শুনে লেখকের কী অবস্থা হলো?
(ক) মন ভেঙে গেল
(খ) জ্বর এসে গেল
(গ) মাথাব্যথা হলো
(ঘ) কান্না পেল
২৯। লেখকের বাবা গুলি করে কুকুরটিকে হত্যা করেন, তাতে মনে হয় তিনি-
i. নিষ্ঠুর ii. পরদুঃখকাতর
iii. পশুপ্রেমী
নিচের কোনটি ঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০। ‘লেখকের কাছে জ্বরের অনুভূতি আশ্চর্য মনে হয়’ বলতে কী বোঝাতে চেয়েছেন?
(ক) সাধারণের থেকে লেখকের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য
(খ) জ্বর এর আগে কখনো হয়নি
(গ) জ্বরকে ভালোবাসেন বলে
(ঘ) শুয়ে থাকতে হয় বলে
৩১। জ্বর কখন আসবে এটা জানা থাকার ফলে লেখকরা কী করত?
(ক) লেপ-কাঁথা মুড়ি দিয়ে বিছানায় শুয়ে পড়ত
(খ) ওষুধ আগেই খেয়ে নিত
(গ) মাথায় পানি দিত
(ঘ) জেগে থাকত
৩২। প্রতিদিন ভোরে তিন ভাইবোন রাজবাড়ির মন্দিরের কোথায় বসে থাকত?
(ক) বারান্দায় (খ) বাইরে
(গ) চাতালে (ঘ) গাছে
৩৩। কুকুরটি কাদের?
(ক) পাশের বাড়ির
(খ) মাস্টারের
(গ) লেখকের
(ঘ) মহারাজার
৩৪। মহারাজা সব কুকুরকে নিতে পারলেও এই কুকুরকে নিতে পারেনি কেন?
(ক) কুকুরটি রাজবাড়ি ছেড়ে যেতে রাজি হয়নি
(খ) কুকুরটি খোঁড়া ছিল
(গ) জায়গার অভাবে
(ঘ) অসুস্থ ছিল
৩৫। কুকুরটি কাবু কেন?
(ক) অসুস্থতার জন্য
(খ) বয়সের ভারে
(গ) মালিকের শোকে
(ঘ) জন্মগত কারণে
উত্তর: ১৯. খ, ২০. ক, ২১. ক, ২২. ঘ, ২৩. খ, ২৪. ক, ২৫. ঘ, ২৬. ক, ২৭. গ, ২৮. ক, ২৯. গ, ৩০. ক, ৩১. ক, ৩২. গ, ৩৩. ঘ, ৩৪. ক, ৩৫. খ।
লেখক : সিনিয়র শিক্ষক (বাংলা)
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর