বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট : ‘গ’ ইউনিট-ব্যবসায় নীতি ও প্রয়োগ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯. সম্প্রতি নিচের কোন ব্যাংককে পাবলিক লিমিটেড কোম্পানি করার ঘোষণা দেওয়া হয়েছে?
(ক) রূপালী ব্যাংক (খ) পূবালী ব্যাংক
(গ) সোনালী ব্যাংক (ঘ) সাইথ ইস্ট ব্যাংক
(ঙ) যমুনা ব্যাংক
উত্তর: (গ) সোনালী ব্যাংক।
১০. বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের নাম-
(ক) রবার্ট জোয়েলিক (খ) পি রবিনস
(গ) আল-গোর (ঘ) ফ্রাঙ্কলিন
(ঙ) রবার্ট ম্যাকনামারা
উত্তর: (ক) রবার্ট জোয়েলিক।
১১. ট্রেজারি বিল ইস্যু করে-
(ক) সরকার (খ) বিনিয়োগ ব্যাংক
(গ) কেন্দ্রীয় ব্যাংক (ঘ) ব্যবসায়ী প্রতিষ্ঠান
(ঙ) বাণিজ্যিক ব্যাংক
উত্তর: (গ) কেন্দ্রীয় ব্যাংক।
১২. ক্ষতিপূরণের নীতি কোন ধরনের বিমায় প্রযোজ্য নয়?
(ক) জীবন বিমা (খ) অগ্নি বিমা
(গ) নৌ-বিমা (ঘ) দায় বিমা
(ঙ) দুর্ঘটনা বিমা
উত্তর: (ক) জীবন বিমা।
১৩. প্রত্যয়পত্র ইস্যু করে-
(ক) বাংলাদেশ ব্যাংক
(খ) আইএমএফ
(গ) বাণিজ্যিক ব্যাংক
(ঘ) ইমপোর্টার্স ব্যাংক
(ঙ) এক্সপোর্টার্স ব্যাংক
উত্তর: (গ) বাণিজ্যিক ব্যাংক।
আরো পড়ুন : ‘গ’ ইউনিট, ব্যবসায় নীতি ও প্রযোগ বিষয়ের ৮টি প্রশ্নোত্তর, ৪র্থ পর্ব
১৪. যখন কোনো চুক্তি প্রতারণার মাধ্যমে করা হয়, তখন তাকে কী বলে?
(ক) অবৈধ চুক্তি
(খ) নিষ্ক্রিয় চুক্তি
(গ) বাতিলকৃত চুক্তি
(ঘ) বাতিলযোগ্য চুক্তি
(ঙ) বাতিল চুক্তি
উত্তর: (ক) অবৈধ চুক্তি।
১৫. বিবরণপত্র প্রচারের কত দিনের মধ্যে ন্যূনতম মূলধন অবশ্যই সংগ্রহ করতে হবে?
(ক) ১২০ দিন (খ) ১৪০ দিন
(গ) ১৬০ দিন (ঘ) ১৮০ দিন
(ঙ) ২১০ দিন
উত্তর: (ঘ) ১৮০ দিন।
১৬. কোম্পানির বার্ষিক সাধারণ সভা আহ্বান করার জন্য কত দিনের নোটিশ প্রয়োজন হয়?
(ক) ১০ দিন (খ) ১৫ দিন
(গ) ১৮ দিন (ঘ) ২১ দিন
(ঙ) ১৪ দিন
উত্তর: (ঙ) ১৪ দিন।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর