দ্বাদশ অধ্যায় : পারিবারিক ও আত্মকর্মসংস্থান উদ্যোগের হিসাব
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। পারিবারিক আয়ের ১০-১৫% কোন খাতে খরচ করা যেতে পারে?
ক) শিক্ষা খাতে খ) বস্তু খাতে
গ) খাদ্য খাতে ঘ) বাসস্থান খাতে
২। পারিবারিক তহবিল নির্ণয়ে কোনটি ব্যবহার করা হয়?
ক) প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত
খ) সমাপনী হাতে নগদ
গ) টেলিভিশন কেনা
ঘ) কম্পিউটার কেনা
৩। বেশির ভাগ ক্ষেত্রেই কোন হিসাব-নিকাশের খাত নির্ধারিত থাকে?
ক) ব্যবসায়িক খাত খ) প্রাতিষ্ঠানিক খাত
গ) পারিবারিক খাত ঘ) রাষ্ট্রীয় খাত
৪। প্রাপ্তি ও নগদ নিচের কোনটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ?
ক) নগদান বই
খ) খতিয়ান
গ) উৎপাদিত পণ্যের ব্যয় বিবরণী
ঘ) মালিকানাস্বত্ব বিবরণী
৫। একজন ব্যবসায়ীর পরিবারের মুনাফা জাতীয় ব্যয় কোনটি?
ক) নিরীক্ষকের সম্মানী খ) দোকানের ভাড়া
গ) তৈজসপত্র কেনা ঘ) ঋণের সুদ
৬। আত্মকর্মসংস্থানমূলক প্রকল্পের সফলতা নির্ভর করে কোনটির ওপর?
ক) অর্থ বিনিয়োগের ওপর
খ) নির্ভুল হিসাবরক্ষণ ব্যবস্থার ওপর
গ) ব্যয় নিয়ন্ত্রণের ওপর
ঘ) ব্যাপক প্রচারণার ওপর
৭। পারিবারিক আয়-ব্যয়কে কয় ভাগে ভাগ করা যায়?
ক) ২ ভাগে খ) ৩ ভাগে
গ) ৪ ভাগে ঘ) ৫ ভাগে
৮। পরিবারের একটি সার্থক বাজেট প্রণয়নের সময় কয়টি বিষয় বিবেচনায় রাখতে হবে?
ক) ৪টি খ) ৫টি
গ) ৬টি ঘ) ৭টি
৯। পারিবারিক আর্থিক অবস্থার বিবরণে কোন হিসাবটি থাকে না?
ক) প্রারম্ভিক সম্পদ
খ) প্রারম্ভিক দায়
গ) প্রারম্ভিক মূলধন
ঘ) প্রারম্ভিক নগদ
১০। প্রাপ্তি ও হিসাবে লিপিবদ্ধ করা হয়-
i) মূলধন জাতীয় প্রাপ্তি
ii) মুনাফা জাতীয় প্রাপ্তি
iii) মূলধন দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
আরো পড়ুন : পণ্যের ক্রয়মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয়মূল্য অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব
১১। পারিবারিক হিসাবে কোনটি বিনিয়োগ?
ক) শিক্ষা ব্যয়
খ) মাছ বিক্রি
গ) দৈনন্দিন খরচ
ঘ) পুকুর সংস্কার
১২। বাস্তবমুখী বাজেট তৈরির সময় কয়টি বিষয়ের ওপর লক্ষ রাখতে হয়?
ক) ৪টি খ) ৫টি
গ) ৬টি ঘ) ৭টি
১৩। পারিবারিক ব্যয়ের প্রধান খাত কোনটি?
ক) বাসস্থান খ) খাদ্য
গ) চিকিৎসা ঘ) শিক্ষা
১৪। প্রাপ্তি ও প্রদান হিসেবে বর্তমান বছরের কোন দফা হিসাবভুক্ত হয় না?
ক) বেতন
খ) টেলিভিশন কেনা
গ) শেয়ারে বিনিয়োগ
ঘ) বকেয়া বিদ্যুৎ বিল
১৫। প্রতিটি পরিবারের বাজেটের মূল লক্ষ্য কোনটি?
ক) ভোগ খ) বিনিয়োগ
গ) দায়বদ্ধতা ঘ) সঞ্চয়
১৬। আয় বুঝে ব্যয় করা সম্ভব হয় কখন?
ক) বাজেট প্রণয়ন করা হলে
খ) সম্পদ ও দায়ের সমন্বয় করা হলে
গ) আয়-ব্যয়ের সঠিক হিসাব সংরক্ষণ করলে
ঘ) দায়িত্ববান হলে
১৭। পারিবারিক হিসাব-নিকাশের ক্ষেত্রে নিচের কোনটি নেই?
ক) জবাবদিহি
খ) বিচার-বিশ্লেষণ
গ) নিয়ন্ত্রণ
ঘ) তুলনাকরণ
১৮। পারিবারিক বাজেট প্রস্তুতের পদক্ষেপ কয়টি?
ক) ৮টি খ) ৭টি
গ) ৬টি ঘ) ৫টি
১৯। কোনটির মাধ্যমে পারিবারিক তহবিল সৃষ্টি হয়?
ক) আয় খ) ব্যয়
গ) দায় ঘ) সম্পদ
২০। মি. শরীফের মাসিক আয়ের পরিমাণ ১,০০,০০০ টাকা। তিনি বাসস্থান খাতে সর্বোচ্চ কত টাকা ব্যয় করতে পারবেন?
ক) ২০,০০০ টাকা
খ) ২৫,০০০ টাকা
গ) ৩০,০০০ টাকা
ঘ) ৪০,০০০ টাকা
২১। কোনটি পারিবারিক তহবিল হ্রাস করে?
ক) আয় উদ্বৃত্ত থাকলে খ) বিনিয়োগ করলে
গ) ঘাটতি থাকলে ঘ) ঋণ গ্রহণ করলে
উত্তর: ১. ক, ২. ক, ৩. গ, ৪. ক, ৫. ঘ, ৬. খ, ৭. ক, ৮. খ, ৯. গ, ১০. ঘ, ১১. ঘ, ১২. ক, ১৩. ক, ১৪. ঘ, ১৫. ঘ, ১৬. গ, ১৭. ক, ১৮. ঘ, ১৯. ক, ২০. ঘ, ২১. গ।
লেখক : সিনিয়র শিক্ষক
শাহীন স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর শাখা, ঢাকা
কবীর