মার্কেটিং দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২২। ‘বিপণন’ সম্প্রসারণের হাতিয়ার হলো-
ক) বিজ্ঞাপন খ) ব্যক্তিক বিক্রিয়া
গ) প্রচারণা ঘ) সবগুলো
উত্তর: ঘ) সবগুলো।
২৩। বাটা শু কোম্পানি লি. যে ধরনের ব্যবসা পরিচালনা করে-
ক) বিভাগীয় খ) বহুশাখা
গ) বিপণিমালা ঘ) সুপার মার্কেট
উত্তর: খ) বহুশাখা।
২৪। যেসব পণ্য অন্য পণ্য উৎপাদনের কাজে ব্যবহৃত হয় তাকে বলে-
ক) শিল্প পণ্য খ) শপিং পণ্য
গ) বিশিষ্ট পণ্য ঘ) সুবিধাজনক পণ্য
উত্তর: ক) শিল্প পণ্য।
আরো পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট-৩, ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, মার্কেটিং ২য় পত্র
২৫। বাজারজাতকরণের কাজ নয়-
ক) ক্রয় খ) বিক্রয়
গ) উৎপাদন ঘ) পরিবহন
উত্তর: গ) উৎপাদন।
২৬। বাটা শু কোম্পানি কোন ধরনের খুচরা ব্যবসায়ী?
ক) বহুশাখা বিপণি খ) বিভাগীয় বিপণি
গ) চেইন স্টোর ঘ) সুপার মার্কেট
উত্তর: ক) বহুশাখা বিপণি।
২৭। বাজারজাতকরণ মিশ্রণের অন্তর্ভুক্ত-
ক) পণ্য খ) প্রসার
গ) মূল্য ঘ) সবগুলো
উত্তর: সবগুলো।
২৮। গ্রামীণফোন লি.-কে আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে স্পন্সর করা হলো, এতে নিচের কোনটি হবে?
ক) বাণিজ্যিক প্রসার হবে খ) বিজ্ঞাপন পাবে না
গ) দলের লাভ হবে না ঘ) কোনোটিই নয়
উত্তর: ক) বাণিজ্যিক প্রসার হবে।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর