মার্কেটিং দ্বিতীয় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৭। ট্রাক পাইকারের অন্য নাম-
ক) ট্রাক জবারস বা ওয়াগন জবারস
খ) নগদ পাইকার
গ) র্যাক জবারস
ঘ) ড্রপ শিপারস
উত্তর: ক) ট্রাক জবারস বা ওয়াগন জবারস।
১৮। পণ্য গুদামে সংরক্ষণ বা লেনদেন করে না অথচ ডেলিভারি প্রাপ্তি পর্যন্ত ঝুঁকি ও মালিকানা গ্রহণ করে কারা?
ক) নগদ পাইকার খ) ডেস্ক ফরমায়েশ পাইকার
গ) ড্রপ শিপারস ঘ) র্যাক জবারস
উত্তর: গ) ড্রপ শিপারস।
আরো পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মডেল টেস্ট-৩২, ৪টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯। ড্রপ শিপারস কী নামে পরিচিত?
ক) ডেস্ক জবার খ) ওয়াগন জবার
গ) ট্রাক জবার ঘ) ট্রাক পাইকার
উত্তর: ক) ডেস্ক জবার।
২০। কুরিয়ার সার্ভিস কোন ধরনের পাইকার?
ক) ড্রপ শিপারস
খ) র্যাক জবারস
গ) উৎপাদকের সমবায় পাইকার
ঘ) ডাক ফরমায়েশ পাইকার
উত্তর: ঘ) ডাক ফরমায়েশ পাইকার।
২১। পণ্য কেনাবেচা করে না, মালিকানা গ্রহণ করে না, ঝুঁকি গ্রহণ করে না, অর্থসংস্থান করে না অথচ ক্রেতা-বিক্রেতার মধ্য যোগাযোগ স্থাপন করে কারা?
ক) দালাল
খ) ক্রয় প্রতিনিধি
গ) বিক্রয় প্রতিনিধি
ঘ) কমিশন প্রতিনিধি
উত্তর: ক) দালাল।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর