মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: নিচের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখ।
ক। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কততম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন?
উত্তর: ৪৭তম।
খ। যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম কী?
উত্তর: পিট হেগসেথ।
গ। ভারতের প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতির নাম কী?
উত্তর: দ্রৌপদী মুর্মু।
ঘ। জার্মানির প্রধানমন্ত্রী সমতুল্য পদের নাম কী?
উত্তর: চ্যান্সেলর।
ঙ। বর্তমান বিশ্বের দীর্ঘতম শাসক ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহর শাসনকাল কত?
উত্তর: ১৯৬৭ থেকে বর্তমান।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: বাংলা বিষয়ের মডেল টেস্ট, ৯ম পর্ব
চ। বর্তমান বিশ্বের সাম্প্রতিক ঘটনাবলি কী কী?
উত্তর: রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংকট, তুরস্কের দাবানল, বাংলাদেশের ছাত্র আন্দোলন, ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধবিরতি, করোনার প্রভাব, সিরিয়া, মায়ানমার ও সুদানের গৃহযুদ্ধ, অর্থনৈতিক চ্যালেঞ্জ।
প্রশ্ন: সঠিক উত্তরটি লেখ।
ক। ‘স্টপ জেনোসাইড’ কোন ধরনের চলচ্চিত্র?
i. স্বল্প দৈর্ঘ্য ii. পূর্ণ দৈর্ঘ্য
iii. শিশুতোষ iv. প্রামাণ্য
উত্তর: iv. প্রামাণ্য চলচ্চিত্র।
খ। ‘আবার তোরা মানুষ হ’ এ সিনেমার পরিচালক কে?
i. জহির রায়হান ii. হুমায়ূন আহমেদ
iii. খান আতাউর রহমান iv. আমজাদ হোসেন
উত্তর: iii. খান আতাউর রহমান।
গ। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?
i. হামিদুর রহমান
ii. তানভির কবির
iii. মাইনুল হোসেন
iv. মাযহারুল ইসলাম
উত্তর: iii. মাইনুল হোসেন।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা। [email protected]
কবীর