মডেল টেস্ট : বাংলা
প্রশ্ন: নিচের বহুনির্বাচনি প্রশ্নের উত্তর লেখ।
ক। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
i. ১৯১৪ সালে ii. ১৯১৩ সালে
iii. ১৯৪১ সালে iv. ১৯৪৩ সালে
উত্তর: ii. ১৯১৩ সালে।
খ। জন্মভূমি কবিতার গুরুত্বপূর্ণ দিক হচ্ছে–
i. দেশের মানুষ ii. জন্মভূমির প্রকৃতি
iii. গভীর দেশপ্রেম iv. সবগুলো
উত্তর: iv. সবগুলো।
গ। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে বিলেতে ব্যারিস্টারি পড়তে যান?
i. ১৯ বছর ii. ১৭ বছর
iii. ২১ বছর iv. ১৩ বছর
উত্তর: ii. ১৭ বছর।
ঘ। ভাষার ক্ষুদ্রতম একক কী?
i. ধ্বনি ii. বাক্য
iii. অর্থ iv. শব্দ
উত্তর: i. ধ্বনি।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ের মডেল টেস্ট, ৮ম পর্ব
ঙ। কবির মন আকুল হয় কীসে?
i. চাঁদের আলোয় ii. গাছের ছায়ায়
iii. ফুলের গন্ধে iv. জন্মভূমির আলোয়
উত্তর: iii. ফুলের গন্ধে।
প্রশ্ন: নিচের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখ।
ক। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ বনফুল কোন উপাধি পান?
উত্তর: পদ্মভূষণ।
খ। মিনুর দেওয়া উনুনের নাম কী?
উত্তর: রাক্ষসী।
গ। মিনু যে পাথরের ওপর রেখে কয়লা ভাঙে, সেই পাথরের নাম কী?
উত্তর: শানু।
ঘ। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি ও কী কী?
উত্তর: ৪টি। যথা- ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব।
লেখক : অধ্যক্ষ, শহীদ ক্যাডেট একাডেমি
উত্তরা, ঢাকা। [email protected]
কবীর