প্রবন্ধ : স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা
বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: নিচের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
অবরুদ্ধ, অবধারিত, আত্মদানকারী, বরেণ্য, নির্বিচারে, যশস্বী, পাষণ্ড, মনস্বী
ক. তারা বুঝতে পারে যে, তাদের পরাজয় — ।
খ. দেশের ভেতরে — জীবনযাপন করতে করতে প্রাণ দেন এ দেশের লাখ লাখ মানুষ।
গ. পাকিস্তানিরা একে একে হত্যা করে এ দেশের মেধাবী, আলোকিত ও — মানুষদের।
ঘ. মুক্তিযুদ্ধে শহিদরা মহান — হিসেবে চিরস্মরণীয়।
ঙ. পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা — হত্যা করে নিদ্রিত মানুষকে।
চ. অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শন শাস্ত্রের — শিক্ষক।
আরো পড়ুন : স্মরণীয় যাঁরা বরণীয় যাঁরা প্রবন্ধের ১টি বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা
উত্তর: ক. তারা বুঝতে পারে যে, তাদের পরাজয় অবধারিত ।
খ. দেশের ভেতরে অবরুদ্ধ জীবনযাপন করতে করতে প্রাণ দেন এ দেশের লাখ লাখ মানুষ।
গ. পাকিস্তানিরা একে একে হত্যা করে এ দেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের।
ঘ. মুক্তিযুদ্ধে শহিদরা মহান আত্মদানকারী হিসেবে চিরস্মরণীয়।
ঙ. পঁচিশে মার্চ রাতে পাকিস্তানি সেনারা নির্বিচারে হত্যা করে নিদ্রিত মানুষকে।
চ. অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব ছিলেন দর্শন শাস্ত্রের যশস্বী শিক্ষক।
প্রশ্ন: শহিদ সাবের কে ছিলেন? তিনি কীভাবে শহিদ হন?
উত্তর: শহিদ সাবের ছিলেন একজন লেখক ও সাংবাদিক। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে তিনি দেশের একটি প্রধান সংবাদপত্র ‘দৈনিক সংবাদ’-এর অফিসে ঘুমিয়ে ছিলেন। পাকিস্তানি সেনারা ওই অফিসে আগুন লাগিয়ে দিলে আগুনে দগ্ধ হয়ে শহিদ হন তিনি।
লেখক : সহকারী শিক্ষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, বসুন্ধরা শাখা, ঢাকা
কবীর