পঞ্চম অধ্যায় : খাদ্য, পুষ্টি এবং পরিপাক
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। নিচের কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট?
(ক) Cl (খ) Mg
(গ) Ca (ঘ) Fe
২। উদ্ভিদের মাইক্রো উপাদান হলো-
i. তামা ii. বোরন
iii. কার্বন
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৩। কোন পুষ্টি উপাদানের অভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া বিপর্যস্ত হয়?
(ক) Fe (খ) Mg
(গ) Ca (ঘ) S
নিচের উদ্দীপকের আলোকে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
মনোয়ারা বেগম একটি ফলের বাগান করলেন। ফুল-ফল আসার সময় থেকে তিনি লক্ষ করলেন, গাছের পাতা, ফুল ও ফল ঝরে পড়ছে।
৪। নিচের কোনটির অভাবে উদ্দীপকে উল্লিখিত সমস্যাগুলো হচ্ছে?
(ক) নাইট্রোজেন (খ) ফসফরাস
(গ) বোরন (ঘ) লৌহ
৫। মনোয়ারা বেগম এ সমস্যা এড়াতে পারবেন-
i. ফসফরাস যুক্ত সার প্রয়োগ করে
ii. চারার যথাযথ পরিচর্যার মাধ্যমে
iii. ইউরিয়া সার ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৬। কোনটি উদ্ভিজ্জ আমিষের উৎস?
(ক) চাল (খ) ডাল
(গ) আলু (ঘ) গম
৭। কোন খাদ্য দেহের বৃদ্ধি সাধন এবং ক্ষয়পূরণ করে?
(ক) গম (খ) শুঁটকি মাছ
(গ) ফলের রস (ঘ) চর্বি
আরো পড়ুন : জীবনীশক্তি অধ্যায়ের ৭টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব
৮। কমলার রস থেকে নিচের কোনটি পাওয়া যায়?
(ক) গ্লুকোজ (খ) সুক্রোজ
(গ) শ্বেতসার (ঘ) গ্লাইকোজেন
৯। দুধের শর্করাকে কী বলে?
(ক) গ্লুকোজ (খ) সুক্রোজ
(গ) ল্যাকটোজ (ঘ) গ্লাইকোজেন
১০। কোনটি দেহে বেশি তাপ শক্তি উৎপাদন করে?
(ক) শর্করা (খ) আমিষ
(গ) স্নেহ (ঘ) ভিটামিন
১১। পানিতে দ্রবণীয় ভিটামিন কোনটি?
(ক) ভিটামিন এ (খ) ভিটামিন বি
(গ) ভিটামিন ডি (ঘ) ভিটামিন কে
১২। কোন খাদ্যের চর্বিতে দ্রবণীয় সব ভিটামিন পাওয়া যায়?
(ক) ডিম (খ) মলামাছ
(গ) কলিজা (ঘ) মাছের তেল
১৩। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দৈনিক কত লিটার পানি পান করা প্রয়োজন?
(ক) ২ লিটার (খ) ৩ লিটার
(গ) ৪ লিটার (ঘ) ৫ লিটার
১৪। আদর্শ খাদ্য পিরামিডে সবচেয়ে ওপরে থাকে নিচের কোনটি?
(ক) রুটি (খ) মলামাছ
(গ) ডালডা (ঘ) লালশাক
নিচের উদ্দীপকের আলোকে ১৫ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
ডা. আরিফ বাংলাদেশের উত্তর অঞ্চলে গিয়ে এমন কিছু রোগাক্রান্ত মানুষ লক্ষ করলেন, যাদের গলা ফুলে আছে।
১৫। ডা. আরিফের দেখা রোগটি নিচের কোনটি?
(ক) হার্ট অ্যাটাক (খ) অ্যানিমিয়া
(গ) গলগণ্ড বা ঘ্যাগ (ঘ) পেকটিক আলসার
উত্তর: ১. ক, ২. ক, ৩. গ, ৪. খ, ৫. ক, ৬. খ, ৭. খ, ৮. ক, ৯. গ, ১০. গ, ১১. খ, ১২. ক, ১৩. ক, ১৪. গ, ১৫. গ।
লেখক : সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ
সরকারি মুজিব কলেজ, সখিপুর, টাঙ্গাইল
কবীর