প্রবন্ধ : সাহিত্যে খেলা
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক কে?
উত্তর: বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী।
প্রশ্ন: বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপত্র হিসেবে পরিচিত পত্রিকাটির নাম কী?
উত্তর: বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপত্র হিসেবে পরিচিত পত্রিকাটির নাম ‘সবুজপত্র’।
প্রশ্ন: ‘সবুজপত্র’ কবে প্রকাশিত হয়?
উত্তর: ‘সবুজপত্র’ ১৯১৪ সালে প্রকাশিত হয়।
প্রশ্ন: প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?
উত্তর: প্রমথ চৌধুরীর ছদ্মনাম ‘বীরবল’।
প্রশ্ন: প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম কী?
উত্তর: প্রমথ চৌধুরী সম্পাদিত পত্রিকার নাম ‘সবুজপত্র’।
প্রশ্ন: প্রাচীন ভারতীয় সাহিত্যের আদিকবি কে?
উত্তর: প্রাচীন ভারতীয় সাহিত্যের আদিকবি হলেন বাল্মীকি।
প্রশ্ন: প্রাচীন ভারতীয় সাহিত্যের আদি কবি হিসেবে সম্মানিত কে?
উত্তর: প্রাচীর ভারতীয় সাহিত্যের আদি কবি হিসেবে সম্মানিত বাল্মীকি।
প্রশ্ন: যৌবনে রত্নাকরের পেশা কী ছিল?
উত্তর: যৌবনে রত্নাকরের পেশা ছিল দস্যুতা।
প্রশ্ন: ‘কুশীলব’ শব্দের অর্থ কী?
উত্তর: ‘কুশীলব’ শব্দের অর্থ অভিনেতা।
প্রশ্ন: পাঁচালী কীর্তন ইত্যাদি আসরে গায়ক-গায়িকাকে দেওয়া শ্রোতাদের পারিতোষিককে কী বলে?
উত্তর: পাঁচালী কীর্তন ইত্যাদি আসরে গায়ক-গায়িকাকে দেওয়া শ্রোতাদের পারিতোষিককে পেলা বলে।
প্রশ্ন: ‘যোগবশিষ্ঠ রামায়ণ’-এর রচয়িতা কে?
উত্তর: ‘যোগবশিষ্ঠ রামায়ণ’-এর রচয়িতা বশিষ্ঠ মুনি।
প্রশ্ন: যোগবশিষ্ঠ রামায়ণে বশিষ্ঠ মুনি কাকে উপদেশ দেন?
উত্তর: যোগবশিষ্ঠ রামায়ণে বশিষ্ঠ মুনি রামচন্দ্রকে উপদেশ দেন।
প্রশ্ন: টীকাভাষ্য কী?
উত্তর: টীকাভাষ্য হলো মন্তব্যসহ ব্যাখ্যা।
প্রশ্ন: ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি সর্বপ্রথম ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত হয়।
প্রশ্ন: কত বঙ্গাব্দে ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর: ১৩২২ বঙ্গাব্দে ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি ‘সবুজপত্র’ পত্রিকায় প্রকাশিত হয়।
প্রশ্ন: ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি কোন বইয়ে সংকলিত হয়?
উত্তর: ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধটি ‘প্রবন্ধসংগ্রহ’ বইয়ে সংকলিত হয়।
প্রশ্ন: ‘প্রবন্ধসংগ্রহ’ বইটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ‘প্রবন্ধসংগ্রহ’ বইটি ১৯৫২ সালে প্রকাশিত হয়।
প্রশ্ন: সাহিত্যচর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট পরিচয় ফুটে উঠেছে কোথায়?
উত্তর: ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধে সাহিত্যচর্চার আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে লেখকের মতামত ও দৃষ্টিভঙ্গির সুস্পষ্ট পরিচয় ফুটে উঠেছে।
প্রশ্ন: সাহিত্যের সঙ্গে কীসের তুলনা চলে?
উত্তর: সাহিত্যের সঙ্গে খেলাধুলার তুলনা চলে।
প্রশ্ন: ‘সনেট পঞ্চাশৎ’ কার লেখা কাব্যগ্রন্থ?
উত্তর: ‘সনেট পঞ্চাশৎ’ প্রমথ চৌধুরীর লেখা কাব্যগ্রন্থ।
আরো পড়ুন : সিরাজউদ্দৌলা নাটকের ৩টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র
প্রশ্ন: প্রমথ চৌধুরী কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর: প্রমথ চৌধুরী ১৮৬৮ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন।
প্রশ্ন: প্রমথ চৌধুরী কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর: প্রমথ চৌধুরী ১৯৪৬ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন।
প্রশ্ন: সাহিত্যরাজ্যে পাঠকের মনঃতুষ্টি হয় কী পেয়ে?
উত্তর: সাহিত্যরাজ্যে পাঠকের মনঃতুষ্টি হয় খেলনা পেয়ে।
প্রশ্ন: শূদ্র পাঠকের মনোরঞ্জন করা কোন লেখকের পক্ষে সংগত?
উত্তর: শূদ্র পাঠকের মনোরঞ্জন করা বৈশ্য লেখকের পক্ষে সংগত।
প্রশ্ন: সাহিত্য স্বধর্মচ্যুত হয়ে পড়ে কখন?
উত্তর: সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য স্বধর্মচ্যুত হয়ে পড়ে।
প্রশ্ন: ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধে উল্লিখিত বিখ্যাত ভাস্করের নাম কী?
উত্তর: ‘সাহিত্যে খেলা’ প্রবন্ধে উল্লিখিত বিখ্যাত ভাস্করের নাম রোদ্যাঁ।
প্রশ্ন: কার মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত?
উত্তর: কবির মতিগতি শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত।
প্রশ্ন: ভাস্কর রোদ্যাঁ কোন দেশের নাগরিক?
উত্তর: ভাস্কর রোদ্যাঁ ফরাসি নাগরিক।
প্রশ্ন: শাস্ত্রমতে কাব্যরস কেমন?
উত্তর: শাস্ত্রমতে কাব্যরস অমৃত।
প্রশ্ন: পৃথিবীর শিল্পী মাত্রেই কীসের খেলা খেলে থাকেন?
উত্তর: পৃথিবীর শিল্পী মাত্রেই শিল্পের খেলা খেলে থাকেন।
প্রশ্ন: এ জগতে কয়টি দিক আছে?
উত্তর: এ জগতে ১০টি দিক আছে।
প্রশ্ন: কোথায় না বসলে আমাদের উপদেশ কেউ মানে না?
উত্তর: বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না।
প্রশ্ন: কোথায় না চড়লে আমাদের অভিনয় কেউ দেখে না?
উত্তর: রঙ্গমঞ্চে না চড়লে আমাদের অভিনয় কেউ দেখে না।
প্রশ্ন: আমরা কত ঘণ্টা টঙে চড়ে থাকতে চাই?
উত্তর: আমরা ২৪ ঘণ্টা টঙে চড়ে থাকতে চাই।
প্রশ্ন: পৃথিবীতে একমাত্র কোথায় ব্রাহ্মণশূদ্রের প্রভেদ নেই।
উত্তর: খেলার ময়দানে ব্রাহ্মণশূদ্রের প্রভেদ নেই।
প্রশ্ন: যথার্থ সামাজিক জীব কারা?
উত্তর: লেখকরা যথার্থ সামাজিক জীব।
প্রশ্ন: জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম কোনটি?
উত্তর: জীবজগতে খেলা একমাত্র নিষ্কাম কর্ম।
প্রশ্ন: আমাদের অরুচি জন্মেছে কোথায়?
উত্তর: আমাদের কাব্যরস নামক অমৃতে অরুচি জন্মেছে।
প্রশ্ন: আনন্দের ধর্মই এই যে তা, কী?
উত্তর: সংক্রামক।
প্রশ্ন: একালে সাহিত্যের ভার নিয়েছেন কারা?
উত্তর: স্কুলমাস্টাররা সাহিত্যের ভার নিয়েছেন।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর