প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব
(গত ৩০ অক্টোবর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
নিচের উদ্দীপকটি পড়ে ১১৫ ও ১১৬ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
এনামুল কবির একজন উকিল। তার প্রাপ্তি ও প্রদান হিসাবে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত ছিল ১,৮০০ টাকা, প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত ছিল ৬,৩০০ টাকা, ১০% সুদে স্থায়ী আমানতের ৬ মাসের সুদ প্রাপ্তি ৫০০ টাকা ও বকেয়া খরচ পরিশোধ ৯০০ টাকা।
১১৫। ওপরের উদ্দীপকের কবিরের মূলধন তহবিল কত টাকা?
ক) ৭,২০০ টাকা
খ) ৮,১০০ টাকা
গ) ১২,২০০ টাকা
ঘ) ১৭, ২০০ টাকা
১১৬। ওপরের উদ্দীপকে বছর শেষে কবিরের উদ্বৃত্তপত্রে সম্পদের পাশে কত টাকা থাকবে?
ক) ৫,০০০ টাকা
খ) ৫,৫০০ টাকা
গ) ১০,০০০ টাকা
ঘ) ১০, ৫০০ টাকা
নিচের উদ্দীপকটি পড়ে ১১৭ ও ১১৮ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
যশোর ক্লাবের কিছু তথ্য নিচে উপস্থাপন করা হলো।
২০২১ সালের ৩১ ডিসেম্বর তারিখে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ১২,০০০ টাকা এবং ৩১ মার্চ তারিখে ৩,০০০ টাকা বিনিয়োগ করা হয়েছিল। বিনিয়োগের উপর ৮% হারে সুদ ধরতে হবে।
১১৭। ওপরের উদ্দীপকে দেওয়া তথ্য মোতাবেক প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ ছিল কত টাকা?
ক) ৮,০০০ টাকা
খ) ৯,০০০ টাকা
গ) ১১,০০০ টাকা
ঘ) ১২,০০০ টাকা
১১৮। ওপরের উদ্দীপকে দেওয়া তথ্য মোতাবেক নতুন বিনিয়োগের ওপর সুদ ধরতে হবে কত মাস?
ক) ৭ মাস
খ) ৮ মাস
গ) ৯ মাস
ঘ) ১০ মাস
নিচের উদ্দীপকটি পড়ে ১১৯ ও ১২০ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
২০২১ সালের ১ জানুয়ারি তারিখে বৃত্তি তহবিলে প্রারম্ভিক জের ছিল ১২,০০০ টাকা। অনুদানের টাকার ২০% বৃত্তি তহবিলে স্থানান্তর করতে হবে। চলতি বছরে অনুদান পাওয়া যায় ১৬,০০০ টাকা। বছর শেষে মোট বৃত্তি তহবিলের ৪০% মেধাবী ছাত্রদের বৃত্তি দেওয়া হয়।
১১৯। ওপরের উদ্দীপকে চলতি বছরে বৃত্তি তহবিলে কত টাকা স্থানান্তর করতে হবে?
ক) ২,৮০০ টাকা
খ) ৩,০০০ টাকা
গ) ৩,২০০ টাকা
ঘ) ৩,৫০০ টাকা
১২০। ওপরের উদ্দীপকে ছাত্রদের বৃত্তি দেওয়ার আগে বৃত্তি তহবিলের পরিমাণ কত টাকা দেখাতে হবে?
ক) ১৫,২০০ টাকা
খ) ১৫,৩০০ টাকা
গ) ১৫,৪০০ টাকা
ঘ) ১৫,৫০০ টাকা
উত্তর: ১১৫. ঘ, ১১৬. ঘ, ১১৭. খ, ১১৮. গ, ১১৯. গ, ১২০. ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর