জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি পরিচালিত ‘ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)’ প্রোগ্রামে দেশের ১২টি পিটিআইয়ে জানুয়ারি-অক্টোবর ২০২৬ সেশনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।
আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা অধিভুক্ত কলেজ থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ (৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য নয়। আবেদনের বয়স উন্মুক্ত।
প্রোগ্রামের মেয়াদ: ১০ মাস (দুই সেমিস্টার)। ক্রেডিট: ৩৫।
আসনসংখ্যা: পিটিআইভিত্তিক আসনসংখ্যা ঢাকা ৯০, চট্টগ্রাম ১৫০, রাজশাহী ১২০, রংপুর ১২০, সিলেট ৯০, বরিশাল ১২০, ময়মনসিংহ ১৫০, যশোর ১২০, কুমিল্লা ১২০, জয়দেবপুর ৯০, দিনাজপুর ১২০ ও বগুড়া ১২০।
আবেদনের শেষ তারিখ: ১৯ ডিসেম্বর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আরো পড়ুন : জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি তথ্য
ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও স্থান: ২৪ ডিসেম্বর, ২০২৫, বেলা ১১টায় আবেদনে উল্লিখিত সংশ্লিষ্ট পিটিআইতে।
ভর্তি পরীক্ষার নম্বর, বিষয় ও পদ্ধতি: পরীক্ষা ৫০ নম্বরের। বহুনির্বাচনি পদ্ধতিতে (বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫০ মিনিট (মেধাক্রম অনুসারে শিক্ষার্থীদের ভর্তি করা হবে)। কোর্স ফি: ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে প্রতি সেমিস্টারে ৬০০০ টাকা হিসেবে ২ সেমিস্টারে মোট ১২০০০ টাকা কোর্স ফি হিসেবে ডিপিএড বোর্ড, নেপের নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে।
ক্লাস শুরু: ১ জানুয়ারি, ২০২৬।
জেনে রাখুন: প্রোগ্রামটি অনাবাসিক এবং বৈকালিক ডিপিএড, ভবিষ্যতে শিক্ষকতা, শিক্ষাবিষয়ক গবেষণায় অংশগ্রহণ এবং জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজ করার জন্য সহায়ক হতে পারে। অর্থাৎ শিক্ষা-সংশ্লিষ্ট ক্যারিয়ার গঠনে অর্জিত ডিপ্লোমা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনলাইনে আবেদন পদ্ধতি: আবেদনের জন্য প্রার্থীকে https://napeinfo.com/dped লিংকে প্রবেশ করতে হবে। নির্দিষ্ট লিংকে প্রবেশ করে আবেদন ফরম অপশনে ক্লিক করার পর একটি অনলাইন ফরম আসবে। প্রার্থীকে সেই অনলাইন ফরমে চাওয়া তথ্যগুলো যথাযথভাবে পূরণ করতে হবে ও ফি জমা দিতে হবে।
পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড: আগামী ২০ ডিসেম্বর বিকেল ৪টার পর নির্ধারিত https://napeinfo. com/dped লিংকে প্রবেশ করলে প্রবেশপত্র ডাউনলোড অপশন দেখা যাবে। প্রার্থী তার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
কবীর