মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার ২০২৫ লাভ করেন কে?
উত্তর: আবরার ফাহাদ (মরণোত্তর)।
প্রশ্ন: ২০২৫ সালের কোন তথ্যচিত্রটি অস্কার লাভ করে?
উত্তর: নো আদার ল্যান্ড।
প্রশ্ন: ৯৭তম অস্কারে সেরা অভিনেতা নির্বাচিত হন কে?
উত্তর: অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)।
প্রশ্ন: চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সালে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন কে?
উত্তর: রাচিন রবিন্দ্র।
প্রশ্ন: বাংলাদেশের চতুর্থ নারী আন্তর্জাতিক মাস্টার কে?
উত্তর: ওয়াদিফা আহমেদ। অন্য তিনজন হলেন- রাণী হামিদ, শামীমা ও শিরিন সুলতানা।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ক ১১টি মডেল প্রশ্ন, ১২৯তম পর্ব
প্রশ্ন: জাতীয় সংগীত প্রথম ইংরেজি অনুবাদক কে?
উত্তর: সৈয়দ আলী আহসান।
প্রশ্ন: আমার সোনার বাংলা কবিতার কতটুকু বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়?
উত্তর: প্রথম ১০টি চরণ।
প্রশ্ন: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সমাধিস্থল কোথায় অবস্থিত?
উত্তর: মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে।
প্রশ্ন: বীরশ্রেষ্ঠদের মধ্যে সেনাবাহিনীর অফিসার কে ছিলেন?
উত্তর: ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
কবীর