মডেল টেস্ট : সাধারণ জ্ঞান
প্রশ্ন: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের সমাধিস্থল কোথায় অবস্থিত?
উত্তর: মিরপুর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে।
প্রশ্ন: সব কটা জানালা খুলে দাও না, গানটির গীতিকার কে?
উত্তর: নজরুল ইসলাম বাবু।
প্রশ্ন: আগরতলা ষড়যন্ত্র মামলার আসামির সংখ্যা কত জন ছিল?
উত্তর: ৩৫ জন।
প্রশ্ন: ৭ মার্চের ভাষণের স্থায়িত্বকাল–
উত্তর: ১৮ মিনিট।
প্রশ্ন: মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রশ্ন: কোন পত্রিকা ছয় দফার পক্ষে জনমত গড়ে তোলে?
উত্তর: দৈনিক ইত্তেফাক।
আরো পড়ুন : ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বিষয়ক ৯টি মডেল প্রশ্ন, ১৩০তম পর্ব
প্রশ্ন: ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার গভর্নর ছিলেন কে?
উত্তর: মালিক মোহাম্মদ ফিরোজ খান নুন।
প্রশ্ন: বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি?
উত্তর: সেনেগাল।
প্রশ্ন: স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়েছিল ১৯৭১ সালের-
উত্তর: ২ মার্চ (ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সভায়)।
প্রশ্ন: ১৯৭১ সালের ২৫ মার্চ রাত থেকে বর্বর পাকিস্তানি সামরিক বাহিনী বাংলাদেশে যে সশস্ত্র আক্রমণ চালায় তার কী নাম দিয়েছিল?
উত্তর: অপারেশন সার্চলাইট।
প্রশ্ন: ১৯৭১ সালে ঢাকা শহরে ‘অপারেশন সার্চলাইট পরিচালনার মূল দায়িত্বে ছিলেন কে?
উত্তর: জেনারেল রাও ফরমান আলী।
প্রশ্ন: ১৯৭১ সালে ২৫ মার্চ কী বার ছিল?
উত্তর: বৃহস্পতিবার।
লেখক : পরিচালক
শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা
কবীর