তৃতীয় অধ্যায় : নগদ প্রবাহ বিবরণী
(৩১ ডিসেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯৬। রায় গ্রুপের প্রারম্ভিক ও সমাপনী প্রদেয় হিসাব যথাক্রমে ৩০,০০০ টাকা ও ৪০,০০০ টাকা। চলতি বছরে কেনার পরিমাণ ছিল ২,০০,০০০ টাকা। প্রদেয় হিসাবের বিপরীতে নগদ প্রদানের পরিমাণ কত?
ক) ১,৯০,০০০ টাকা খ) ২,২০,০০০ টাকা
গ) ২,৪০,০০০ টাকা ঘ) ২,৬০,০০০ টাকা
৯৭। প্রদেয় বিল পরিশোধ করলে নগদ প্রবাহ বিবরণীর কোন অংশ প্রভাবিত হয়?
ক) পরিচালন কার্যক্রম খ) বিনিয়োগ কার্যক্রম
গ) আয়-ব্যয় কার্যক্রম ঘ) আর্থিক কার্যক্রম
৯৮। কোন পদ্ধতিতে বকেয়াভিত্তিক হিসাবরক্ষণ ব্যবস্থা নগদানভিত্তিতে রূপান্তরিত হয়?
ক) মিশ্র পদ্ধতি খ) মোট পদ্ধতি
গ) প্রত্যক্ষ পদ্ধতি ঘ) পরোক্ষ পদ্ধতি
৯৯। কোন খরচের জন্য নগদ দেওয়া হয়?
ক) অবচয় খরচ খ) অবলোপন খরচ
গ) বেতন ঘ) নিঃশেষ খরচ
১০০। কীভাবে প্রতিষ্ঠানে নগদ অর্থের আগমন ঘটে?
ক) আয়কর দেওয়ার ফলে
খ) সেবার বিনিময়ে
গ) মাল কেনার কারণে
ঘ) সুদ দেওয়ার কারণে
১০১। কোথায় অবচয় সংক্রান্ত লেনদেন অন্তর্ভুক্ত করা হয়?
ক) পরিবর্তনশীল পদ্ধতিতে
খ) মিশ্র পদ্ধতিতে
গ) প্রত্যক্ষ পদ্ধতিতে
ঘ) পরোক্ষ পদ্ধতিতে
১০২। দীর্ঘমেয়াদি বন্ডকে সাধারণ শেয়ারে পরিবর্তন করলে তা কোথায় অন্তর্ভুক্ত হবে?
ক) অর্থায়ন কার্যাবলিতে
খ) বিনিয়োগ কার্যাবলিতে
গ) এটি একটি অনগদ অর্থায়ন কার্যক্রম
ঘ) পরিচালন কার্যাবলিতে
১০৩। প্রতিষ্ঠানের অফিস বিল্ডিং বন্ধক রেখে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ১,০০,০০,০০০ টাকা। এটি নগদ প্রবাহ বিবরণীর কোথায় যাবে?
ক) পরিচালন কার্যাবলিতে
খ) অর্থায়ন কার্যাবলিতে
গ) বিনিয়োগ কার্যাবলিতে
ঘ) অপরিচালন কার্যাবলিতে
১০৪। কোন পদ্ধতিতে কর্মচারীদের নগদ প্রদান লিপিবদ্ধ করা হয়?
ক) প্রত্যক্ষ পদ্ধতিতে খ) পরোক্ষ পদ্ধতিতে
গ) মিশ্র পদ্ধতিতে ঘ) পরিবর্তনশীল পদ্ধতিতে
১০৫। ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারিখে আসবাবপত্র বিক্রি ১২,০০০ টাকা (কেনামূল্য ০১.০১.২০২০ তারিখে ১৫,০০০ টাকা): আসবাবপত্রের অবচয় ১০% আসবাবপত্র বিক্রিজনিত লাভ/ক্ষতি কত হবে?
ক) ক্ষতি ২,৫০০ টাকা খ) লাভ ২,৫০০ টাকা
গ) ক্ষতি ১,৫০০ টাকা ঘ) লাভ ১,৫০০ টাকা
১০৬। প্রারম্ভিক ও সমাপনী মজুত পণ্য যথাক্রমে ১০,০০০ টাকা ও ৫,০০০ টাকা। প্রারম্ভিক ও সমাপনী প্রদেয় হিসাবের পরিমাণ যথাক্রমে ১৮,০০০ টাকা ও ২২,০০০ টাকা। বিক্রীত পণ্যের ব্যয় ৭০,০০০ টাকা। সরবরাহকারীদের নগদ দেওয়ার পরিমাণ কত?
ক) ৬১,০০০ টাকা খ) ৬৮,০০০ টাকা
গ) ৭০,০০০ টাকা ঘ) ৭২,০০০ টাকা
উত্তর: ৯৬. ক, ৯৭. ক, ৯৮. ঘ, ৯৯. গ, ১০০. খ, ১০১. ঘ, ১০২. গ, ১০৩. খ, ১০৪. ক, ১০৫. গ, ১০৬. ক।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর