তৃতীয় অধ্যায় : নগদ প্রবাহ বিবরণী
(গত ২৯ ডিসেম্বর প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৮৭। গুরুত্বপূর্ণ অনগদ কার্যক্রমের বিষয় হলো-
i. সম্পদ কেনার জন্য শেয়ার ইস্যু
ii. বন্ড বা ঋণপত্রকে শেয়ারে রূপান্তর
iii. সম্পদ কেনার জন্য বন্ড ইস্যু
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৮৮। নিচের কোন দফা বা দফাগুলো অনগদ লেনদেন-
i. অবচয়
ii. সম্পত্তি কেনা সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে
iii. বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৮৯। অনগদ লেনদেন হলো-
i. প্রদেয় লভ্যাংশ
ii. অবচয়
iii. অনাদায়ী পাওনা সঞ্চিতি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৯০। নগদের অন্তর্ভুক্ত হলো-
i. সব স্বল্পমেয়াদি বিনিয়োগ
ii. হাতে নগদ
iii. চাহিবামাত্র প্রদেয় আমানত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৯১। আর্থিক বিবরণীর কোন অংশটি ভিন্নভাবে প্রস্তুত করা হয়?
ক) বিশদ আয় বিবরণী খ) মালিকানাস্বত্ব বিবরণী
গ) আর্থিক অবস্থার বিবরণী ঘ) নগদ প্রবাহ বিবরণী
৯২। কয়টি পদ্ধতিতে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করা যায়?
ক) ২টি খ) ৩টি
গ) ৪টি ঘ) ৫টি
৯৩। নগদ অর্থের পরিবর্তন বলতে কী বোঝায়?
ক) প্রারম্ভিক নগদ জেরকে বোঝায়
খ) সমাপনী নগদ জেরকে বোঝায়
গ) প্রারম্ভিক ও সমাপনী নগদ জেরের পার্থক্যকে বোঝায়
ঘ) প্রারম্ভিক ও সমাপনী নগদ জেরের সমষ্টিকে বোঝায়
৯৪। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের ক্ষেত্রে সহজ ও বহুল ব্যবহৃত পদ্ধতি কোনটি?
ক) পরোক্ষ পদ্ধতি খ) প্রত্যক্ষ পদ্ধতি
গ) মোট পদ্ধতি ঘ) মিশ্র পদ্ধতি
৯৫। ২০১৮ সালের ১ জানুয়ারি আনিস অ্যান্ড কোম্পানির প্রাপ্য হিসাব ছিল ৬২,০০০ টাকা। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রাপ্য হিসাবের পরিমাণ ৪২,০০০ টাকা। ২০১৮ সালের ধারে বিক্রির পরিমাণ ৩,০০,০০০ টাকা। ক্রেতাদের কাছ থেকে নগদ গ্রহণের পরিমাণ কত?
ক) ২,৮০,০০০ টাকা
খ) ৩,২০,০০০ টাকা
গ) ৪,০৪,০০০ টাকা
ঘ) ৪,২০,০০০ টাকা
উত্তর: ৮৭. ঘ, ৮৮. ঘ, ৮৯. গ, ৯০. গ, ৯১. ঘ, ৯২. ক, ৯৩. গ, ৯৪. ক, ৯৫. খ।
লেখক : সহকারী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ
সিদ্ধেশ্বরী কলেজ, ঢাকা
কবীর