চতুর্থ অধ্যায় : পর্যায় সারণি
(গত ২৭ জানুয়ারি প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৬৩। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে একই গ্রুপের আকার কেমন হবে?
ক. কমে যাবে
খ. বাড়বে
গ. অপরিবর্তিত থাকে
ঘ. পারমাণবিক সংখ্যার সঙ্গে সম্পৃক্ত নয়
৬৪। কোন মৌলটি সবচেয়ে কম সক্রিয়?
ক. Br খ. I
গ. Cl ঘ. F
৬৫। মৃৎক্ষার ধাতু কোনটি?
ক. Ca খ. Li
গ. Na ঘ. Fe
৬৬। ক্যালসিয়াম একটি-
i. মৃৎক্ষার ধাতু
ii. ক্ষার ধাতু
iii. তড়িৎ ধনাত্মক ধাতু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৭। পর্যায় সারণিতে তৃতীয় পর্যায়ে কয়টি মৌল আছে?
ক. ৬টি খ. ৮টি
গ. ১০টি ঘ. ১২টি
৬৮। পর্যায় সারণির ৩-১০ নম্বর গ্রুপের মৌলগুলো-
i. পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে
ii. রঙিন যৌগ গঠন করে
iii. সবই ধাতু
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৯। ৫৩ পারমাণবিক সংখ্যাবিশিষ্ট মৌলটি-
i. একটি অধাতু
ii. এর বর্ণ ফিকে হলুদ
iii. সমযোজী যৌগ গঠন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭০। ১৮৬৯ সালে প্রকাশিত পর্যায় সারণিটি-
i. ম্যান্ডেলিফ প্রকাশ করেছেন
ii. মেন্ডেল প্রকাশ করেছেন
iii. লুথার মেয়র প্রকাশ করেছেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
আরো পড়ুন : পর্যায় সারণি অধ্যায়ের ২৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এসএসসি পরীক্ষার রসায়ন
৭১। বিশ্বব্যাপী IUPAC নিয়ন্ত্রণ করে-
i. রসায়নের বিভিন্ন নিয়ম কানুন
ii. ক্রমবর্ধমান পরিবর্তনের গ্রহণযোগ্যতা
iii. বিভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭২। পর্যায় সারণির ১৭ নম্বর গ্রুপে মৌলের সংখ্যা কয়টি?
ক. ৭টি খ. ৫টি
গ. ৪টি ঘ. ৬টি
৭৩। ভৌত দিক বিবেচনায় পর্যায় সারণি কী?
ক. রাসায়নিক ধারণার একটি সামগ্রিক রূপ
খ. রাসায়নিক মৌলগুলোর ছকে সন্নিবেশের একটি রূপ
গ. ধাতব ও অধাতব মৌলের একটি রূপ
ঘ. মৌলিক ও যৌগিক পদার্থের সন্নিবেশের একটি রূপ
৭৪। আধুনিক পর্যায় সারণিতে কয়টি গ্রুপ আছে?
ক. ৮টি
খ. ১৪টি
গ. ১৫টি
ঘ. ১৮টি
৭৫। IUPAC কর্তৃক গৃহীত সর্বশেষ পর্যায় সারণিতে কয়টি পর্যায় বিদ্যমান?
ক. ৮টি খ. ৬টি
গ. ৭টি ঘ. ৫টি
৭৬। পর্যায় সারণির খাড়া স্তম্ভগুলোকে বা লম্বা সারিগুলোকে কী বলে?
ক. গ্রুপ
খ. পর্যায়
গ. উপগ্রুপ
ঘ. সারি
৭৭। পর্যায় সারণির কোন পর্যায়ে ১৮টি মৌল আছে?
ক. পর্যায়-১ -এ
খ. পর্যায়-২-এ
গ. পর্যায়-৩ -এ
ঘ. পর্যায়-৪-এ
৭৮। একই গ্রুপের সকল মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মের বৈশিষ্ট্য কেমন?
ক. ডান দিক থেকে বাম দিকে পরিবর্তিত হয়
খ. ওপর থেকে নিচের দিকে পরিবর্তিত হয়
গ. প্রায় একই রকম
ঘ. সম্পূর্ণ আলাদা
উত্তর: ৬৩. খ, ৬৪. খ, ৬৫. ক, ৬৬. খ, ৬৭. খ, ৬৮. ঘ, ৬৯. খ, ৭০. খ, ৭১. ক, ৭২. ঘ, ৭৩. খ, ৭৪. ঘ, ৭৫. গ, ৭৬. ক, ৭৭. ঘ, ৭৮. গ।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর