প্রথম অধ্যায় : প্রাকৃতিক ভূগোল
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১৪. প্রাকৃতিক ভূগোলের উপাদান কোনটি?
ক) পানিচক্র খ) বসতি
গ) নগরায়ণ ঘ) শিল্পায়ন
১৫. জোয়ারভাটা প্রাকৃতিক ভূগোলের কোন অংশের অন্তর্ভুক্ত?
ক) ভূমিরূপবিদ্যা খ) জলবায়ুবিদ্যা
গ) সমুদ্রবিদ্যা ঘ) জীববিদ্যা
১৬. ভূগোলের কোন শাখা আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে আলোচনা করে?
ক) প্রাকৃতিক ভূগোল খ) অর্থনৈতিক ভূগোল
গ) কৃষি ভূগোল ঘ) জীব ভূগোল
১৭. ভূমিরূপবিদ্যার বিষয়বস্তু নিচের কোনটি?
ক) পানিচক্র খ) জীবকূল
গ) জলবায়ু ঘ) প্লেট সঞ্চালন
১৮. বায়ুমণ্ডল ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত?
ক) মানব ভূগোলের
খ) আঞ্চলিক ভূগোলের
গ) প্রাকৃতিক ভূগোলের
ঘ) রাজনৈতিক ভূগোলের
১৯. প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় নদ-নদীর উৎপত্তি নিয়ে আলোচনা করা হয়?
ক) পানিবিদ্যা খ) জলবায়ুবিদ্যা
গ) সমুদ্রবিদ্যা ঘ) ভূমিরূপবিদ্যা
আরো পড়ুন : প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ১৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র
২০. ভূমিরূপবিদ্যার পরিসরভুক্ত হলো-
i. খনিজ ও শিলা
ii. ভূমিরূপ ও আগ্নেয়গিরি
iii. মহীসোপান ও মহীঢাল
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নম্বর প্রশ্নের উত্তর লেখ।
একাদশ শ্রেণির ছাত্রী লিপি তার ভূগোল বই থেকে জানতে পেরেছে পৃথিবী বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে বর্তমান অবস্থায় পৌঁছেছে অর্থাৎ পৃথিবীতে জলভাগ, স্থলভাগ ও বায়ুমণ্ডলের উৎপত্তি হয়েছে।
২১. ওপরের উদ্দীপকের বিষয়গুলো কোন ভূগোলে আলোচনা করা হয়?
ক) গাণিতিক ভূগোলে খ) মানব ভূগোলে
গ) প্রাকৃতিক ভূগোলে ঘ) জ্যোতির্বিদ্যায়
২২. পৃথিবী ওই অবস্থায় পৌঁছেছে-
i. তরল অবস্থার মধ্য দিয়ে
ii. কঠিন অবস্থার মধ্য দিয়ে
iii. বাষ্পীয় অবস্থার মধ্য দিয়ে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২৩. ভূগোলের কোন শাখায় প্রাণ ও পরিবেশের মিথস্ক্রিয়া পর্যালোচনা করা হয়?
ক) সমুদ্রবিদ্যায় খ) জলবায়ুবিদ্যায়
গ) ভূমিরূপবিদ্যায় ঘ) বাস্তুবিদ্যায়
২৪. ভূগোল বিষয়টি কীসের আলোকে পৃথিবী ও মানুষের আন্তঃসম্পর্ক আলোচনা করে?
ক) স্থান ও কাল খ) স্থান ও পানি
গ) কাল ও বিবর্তন ঘ) সময় ও সুযোগ
উত্তর: ১৪. ক, ১৫. গ, ১৬. ক, ১৭. ঘ, ১৮. গ, ১৯. ঘ, ২০. ক, ২১. গ, ২২. খ, ২৩. ঘ, ২৪. ক।
লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
কবীর