তৃতীয় অধ্যায় : সৌরজগৎ ও ভূমণ্ডল
(গত ১২ মার্চ প্রকাশের পর)
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৯। পৃথিবীর গড় তাপমাত্রা কত?
ক. ১৩.৯০° সে. খ. ১২.১৬° ফা.
গ. ১৩.৯০° ফা. ঘ. ১২.১৬° সে.
১০। সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?
ক. ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
খ. ৩৬৬ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
গ. ৩৬৪ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড
ঘ. ৩৬৫ দিন ১ ঘণ্টা ৫ মিনিট ৪৭ সেকেন্ড
১১। ট্রপোমণ্ডলের ঊর্ধ্বসীমাকে বলে-
ক. মেটাপথ খ. ট্রপোডেস্ক
গ. ট্রপোসীমা ঘ. ট্রপোপস
১২। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?
ক. ১৫ কোটি কিলোমিটার
খ. ১৫ কোটি মাইল
গ. ৩৮১৫০০০ কি.মি.
ঘ. ৩৮১৫০০০ বর্গমাইল
১৩। নিচের কোনটি কুমেরু নির্দেশ করে?
ক. দুই মেরুর সংযোগস্থল
খ. দুই মেরুর সংযোগ বিন্দু
গ. মেরু রেখার দক্ষিণ-প্রান্ত বিন্দু
ঘ. মেরু রেখার উত্তর-প্রান্ত
১৪। নিচের কোনটি অক্ষাংশ পরিমাপের একক?
ক. সেলসিয়াস খ. সেকেন্ড
গ. ডিগ্রি ঘ. ফারেনহাইট
১৫। নিচের কোনটি মধ্য অক্ষাংশ নির্দেশ করে?
ক. ২০° থেকে ৭০°
খ. ৮০° থেকে ১০০°
গ. ৩০° থেকে ৬০°
ঘ. ৪০° থেকে ৫০°
উত্তর: ৯. ক, ১০. ক, ১১. ঘ, ১২. ক, ১৩. গ, ১৪. গ, ১৫. গ।
লেখক : সিনিয়র শিক্ষক
সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা
কবীর