গল্প : অতিথির স্মৃতি
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
৪২। ‘মালী বৌয়ের ভয়টা কেটে গেছে’ কারণ হলো-
i. বারান্দার নিচে থাকার ব্যবস্থা হওয়ায়
ii. লেখক বেড়াতে যাওয়ার সময় সঙ্গে নেওয়ায়
iii. অতিথির মর্যাদা পাওয়ায়
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) i ও ii (ঘ) i, ii ও iii
৪৩। ‘হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে?’ এ উক্তিটিতে কুকুরের প্রতি লেখকের যে মনোভাব প্রকাশ পেয়েছে, তা হলো-
i. আন্তরিকতা ii. উদ্বেগ
iii. স্নেহশীলতা
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) i ও ii (ঘ) i ও iii
আরো পড়ুন : অতিথির স্মৃতি গল্প থেকে ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৭ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা
৪৪। ‘অতিথির স্মৃতি’ গল্পে লেখক কাদের স্বরূপ তুলে ধরেছেন-
i. যারা অতিথিদের অবজ্ঞা করে
ii. যারা তুচ্ছ জীবকে স্নেহাও আদর করে
iii. যারা ক্ষুদ্র প্রাণীর প্রতি সহানুভূতিশীল
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) i ও ii (ঘ) ii ও iii
৪৫। লেখককে বিদায় জানাতে স্টেশনে যারা এসেছিল তারা সবাই বকশিস পেলেও অতিথি পেল না। কারণ-
i. সেবার বিনিময় মূল্য নেই বলে
ii. অতিথির কাছে অর্থ মূল্যহীন হওয়ায়
iii. পুনরায় দেখা হওয়ার আশায়
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii
(গ) i ও ii (ঘ) i ও iii
উত্তর: ৪২. ঘ, ৪৩. ঘ, ৪৪. ঘ, ৪৫. গ।
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর