আমেরিকান সায়েন্স ফিকশন ড্রামা মুভি আগলিস সেপ্টেম্বর ১৩ তারিখে নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর থেকেই আলোচনায় রয়েছে। নেটফ্লিক্সে শীর্ষ ১০ মুভির তালিকার এই সপ্তাহের সংস্করণে দেখা যায়, স্ট্রিমারের র্যাঙ্কিংয়ের একেবারে শীর্ষে চলে এসেছে।
ম্যাকজি পরিচালিত আমেরিকান লেখক স্কট ডেভিড ওয়েস্টারফেল্ড ২০০৫ সালের প্রকাশিত দুটি বইয়ের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। চলচ্চিত্রটি তার প্রথম তিন দিনে ২০ মিলিয়ন ভিউ সংগ্রহ করেছে।
কাহিনিতে দেখা যায়, ভবিষ্যতে ৩০০ বছর পর ট্যালি ইয়াংব্লাড নামের ১৬ বছর বয়সী একটি কিশোরীকে কসমেটিক সার্জারি করতে বাধ্যতামূলক সৌন্দর্য বৃদ্ধির জন্য। সেখান থেকে পালিয়ে তার হারিয়ে যাওয়া বন্ধুকে খুঁজে পেতে যাত্রা শুরু করে৷ ছবিতে অভিনয় করেছে জোই কিং, কিথ পাওয়ারস, ল্যাভার্ন কক্স, চারমিন লি গ্যাব্রিয়েলা মতো তারকারা।
কলি