ঢাকা ৯ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

সর্বশেষ
Wisdom of King Soloman বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ২য় পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র শুধু সাফল্য নয়, অনিয়মও তুলে ধরুন—সাংবাদিকদের প্রাণীসম্পদ মন্ত্রী উন্নত স্বাস্থ্যসেবা ও বিশেষ সুবিধা নিশ্চিতে মাস্টারকার্ড ও অ্যাসেন্ট হেলথ লিমিটেডের অংশীদারিত্ব ক্যালিফোর্নিয়ার আকাশে বাংলাদেশের রং নায়িকা ববি চ্যালেঞ্জ ছুড়ে বললেন বাশার তার স্বামী নন ইউল্যাবে জেন্ডার সমতা, সামাজিক ন্যায়বিচার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত পানি নিরাপত্তা নিশ্চিতে এশিয়ার দেশগুলোর সম্মিলিত উদ্যোগের তাগিদ স্পিকারের সাহিত্যের খেলা প্রবন্ধর ৪০টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র প্রাইভেট ব্যাংকে চাকরির সুযোগ সিয়াটলে যাওয়ার অনুমতি পেল না মিশর ডিবি পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে তাণ্ডব, আসবাবপত্র ভাঙচুরের পর লুটপাট জর্ডান ম্যাচে বড় পরিবর্তনের ইঙ্গিত স্কালোনির লক্ষ্মীপুরে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ পোড়া ক্ষত সারাতে তেলাপিয়া মাছের চামড়া, চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনা দাউদকান্দি পৌরসভার ৪৩ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ সিএনজি সিন্ডিকেটের দৌরাত্ম্য: জিম্মি যাত্রীরা বিপৎসীমার ওপরে তিস্তার পানি, নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা সিরাজুল ইসলাম চৌধুরী অসামান্য গদ্যশৈলীর রূপকার টেকনাফে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০ মুক্তমঞ্চে খেলা দেখা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ রোবোটিক্স প্রতিযোগিতায় চ‍্যাম্পিয়ন লিডিং ইউনিভার্সিটি দল আখাউড়ায় ‘পার্টনার কংগ্রেস’ গোল্ডেন বুট নিয়ে ভাবছেন না কিলিয়ান এমবাপ্পে সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ আসামির মামলায় আরও ৭ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ অস্তিত্ব সংকটে মমতার তৃণমূল সরাসরি মোবাইলেই মিলবে স্যাটেলাইট ইন্টারনেট পদত্যাগ করলেন ১৮ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমারের কাউকে কিছু প্রমাণ করার নেই: জোয়াও কানসেলো স্ত্রীকে নিয়ে দ্বন্দ্বের জেরে ব্যবসায়ী সোহেল খুনের অভিযোগ

নির্বাচিত হলেন একুশ শতকের সেরা অভিনয়শিল্পী, বেঁচে ছিলেন মাত্র ৪৬ বছর

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৫, ০৯:৩৫ পিএম
আপডেট: ০২ জানুয়ারি ২০২৫, ১২:১৬ পিএম
নির্বাচিত হলেন একুশ শতকের সেরা অভিনয়শিল্পী, বেঁচে ছিলেন মাত্র ৪৬ বছর
ফিলিপ সেমোর হফম্যান। ছবি: সংগৃহীত

অভিনয় ছিল তার মনে, প্রাণে ও ধ্যানে। চরিত্রকে এমনভাবে জীবন্ত করে তুলতেন, মনেই হতো না কেউ অভিনয় করছেন। মনে হতো ঘটনাটি এই প্রথম ঘটছে, আর এই ব্যক্তির সাথেই এটি ঘটছে। অভিনয় দক্ষতার জন্য জিতে নিয়েছেন অস্কারসহ অভিনয় জগতের সব শীর্ষ পুরস্কার। তবে দর্শকদের মাঝে বেশিদিন বাঁচতে পারেননি তিনি। মাত্র ৪৬ বছরেই সোনালি ক্যারিয়ারের মাঝেই পাড়ি জমান না ফেরার দেশে। তবে মৃত্যুর পরেও গড়লে রেকর্ড, হলেন একুশ শতকের সেরা অভিনয়শিল্পী- বলছিলাম আমেরিকার প্রয়াত অভিনেতা, ‘দ্য অ্যাক্টরস অব ডেপথ’ ফিলিপ সেমোর হফম্যানের কথা।

সম্প্রতি যুক্তরাজ্যের প্রভাশালী গণমাধ্যম ‘ইন্ডিপেন্ডেন্ট’ চলচ্চিত্রে একবিংশ শতকের সেরা ৬০ অভিনয়শিল্পীর তালিকা প্রকাশ করেছে। তালিকা শীর্ষে উঠে এসেছেন হফম্যান। দ্বিতীয় স্থানে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী এমা স্টোন। 

ফিলিপ হফম্যান ১৯৬৭ সালে নিউইয়র্কের ফেয়ারপোর্ট এলাকায় জন্মগ্রহণ করেন। মা-বাবা ছিলেন জাতিতে আইরিশ ও জার্মান বংশোদ্ভুত। 

ছোটবেলা থেকেই মায়ের সাথে গিয়ে থিয়েটার উপভোগ করতেন হফম্যান। তবে খেলাধুলার প্রতি তার ছিল তুমুল আসক্তি। হতে চেয়েছিলেন একজন রেসলার ও বেসবল খেলোয়ার। ১৪ বছর বয়সে কনুইতে মারাত্মক আঘাত পান তিনি। বাধ্য হয়ে নিজের স্বপ্ন থেকে ফিরে আসেন। মায়ের অনুপ্রেরণায় এরপর অভিনয়ের দিকেই মনোযোগী হন তিনি। যোগদান করেন একটি নাটকের ক্লাবে। এক্ষেত্রে সেখানকার একজন নারী অভিনেত্রীর অভিনয় তার সিদ্ধান্ত নিতে সহায়তা করে। 

ধীরে ধীরে অভিনয় হফম্যানের আবেগের জায়গায় পরিণত হয়। এ সম্পর্কে হফম্যান একবার বলেছিলেন, ‘অভিনয়ের সঙ্গ এবং এর আশেপাশের মানুষদের আমি ভালোবাসতাম, আর আমি তখনই সিদ্ধান্ত নিই যে আমি এটাই করতে চাই।’ 

১৭ বছর বয়সে হফম্যান ‘নিউ ইয়র্ক স্ট্যাট সামার স্কুল অব দ্য আর্ট’ এ যোগদানের সুযোগ পান। এখানে বেনেট মিলার ও ড্যান ফাটারম্যানের মতো ভবিষ্যৎ সহকারী অভিনেতাদের সাথে তার পরিচয় হয়। মিলার হফম্যানের প্রাথমিক অভিনয় সম্পর্কে মন্তব্যে করে একদা বলেছিলেন, ‘হফম্যান যা করতো তা সম্পর্কে সে সত্যিকার অর্থেই প্রচুর ঐকান্তিক ও আবেগপ্রবণ ছিলেন। আর তার প্রচেষ্টা দেখে আমরা খুবই আকৃষ্ট হতাম।’

এরপর হফম্যান নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে অভিনয়ে পড়াশোনার সুযোগ পান। ১৯৮৯ সালে তিনি সেখান থেকে ড্রামা ডিগ্রি লাভ করেন। 

স্নাতক শেষে এ অভিনেতা যোগদেন ‘অফ-ব্রডওয়ে থিয়েটার’-এ। এসময় জীবিকা নির্বাহের জন্য তিনি কাস্টমার সার্ভিসের চাকরিও করেন। ১৯৯১ সালে ‘দ্য ভায়োলেন্স অব সামার’ এর ‘ল অ্যান্ড অর্ডার’ এপিসোডে প্রথমবারের মতো তাকে পর্দায় দেখা যায়। তিনি এখানে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেন। সে বছরই তার পরবর্তী কাজ ‘ট্রিপল বগে অন অ্যা পার ফাইভ হোল’ এ অভিনয় করে তিনি জনপ্রিয়তা পান। এসময় তার নাম নিয়ে তিনি বিরম্বনায় পড়েন। কেননা তার নামেই আরেকজন অভিনেতা ছিল। তাই তিনি তার দাদার নাম ‘সেমোর’ কে তার নামের মাঝে যোগ করেন। 

এরপর তিনি ‘মাই নিউ গান’, ‘লিপ অব ফেইথ’ এর মতো সিনেমাগুলোতে ছোট ছোট চরিত্রে অভিনয় করেন। তিনি প্রথম সবার নজরে আসেন আল পেচিনোর অস্কার পাওয়া সিনেমা ‘সেন্ট অব অ্যা উইমেন’-এ একজন প্রাইভেট স্কুলের শিক্ষর্থীর চরিত্রে অভিনয় করে। চরিত্রটির জন্য তাকে পাঁচবার অডিশন দিতে হয়েছিল। এই সিনেমাটি তখন বিশ্বব্যাপি ১৩৪ মিলিয়ন ডলার আয় করে। সিনেমাটি সম্পর্কে পরবর্তী সময়ে হফম্যান বলেছিলেন, ‘এই সিনেমায় যদি আমি অভিনয়ে সুযোগ না পেতাম তাহলে আজকে হয়তোবা আমি এই জায়গায় থাকতাম না।’

১৯৯৬-১৯৯৯ সালের মধ্যে উদীয়মান অভিনেতা হিসেবে হফম্যান বেশ সুনাম অর্জন করেন। এসময় তিনি ‘হার্ড এইট’, ‘টুইস্টার’, ‘বগি নাইটস’, ‘রোলিং স্টোন’, ‘মন্টানা’র মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেন।

পর্দায় অভিনয়ে জোর দিলেও একইসাথে থিয়েটারেও অভিনয় চালিয়ে যাচ্ছিলেন হফম্যান। থিয়েটারে অভিনয়ের জন্য অর্জন করেন ‘ড্রামা ডেস্ক অ্যাওয়ার্ড’, ‘টনি অ্যাওয়ার্ড’ এর মতো পুরস্কারও। 

২০০২ সালে হফম্যান প্রথমবারের প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান। টড লুইসের ট্রাজিকমিডি ঘরণার সিনেমা ‘লাভ লিজা’তে। তবে সিনেমাটি ব্যবসাসফল হতে পারেনি। ২০০৩ সালে হফম্যানের দ্বিতীয় প্রধান চরিত্রে অভিনয় করা ‘ওনিং মাহাওনি’ সিনেমাটিও তেমন আয় করতে পারেনি। 

২০০৫ সালে ‘ক্যাপোট’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন হফম্যান। এ সিনেমাটিকে তার ক্যারিয়ার ঘুরানো সিনেমা হিসেবে দেখা হয়। সিনেমাটির শুটিংয়ের সময় তিনি চরিত্রটির ভেতর সারাক্ষণ নিমগ্ন থাকতেন যাতে চরিত্রের জন্য তার কণ্ঠ ও অঙ্গভঙ্গি হারিয়ে না ফেলেন। পরিশ্রম করে সফলতাও পান তিনি। সিনেমাটিতে নিজের অভিনয়ের জন্য হফম্যান বিনোদন জগতের শীর্ষ পুরস্কার ‘অস্কার’ জিতে নেন। এছাড়াও এ সিনেমার জন্য তিনি গ্লোন্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টর গিল্ড অ্যাওয়ার্ড, বাফটা অ্যাওয়ার্ডেও ভূষিত হন। 

এরপর আর পেছনে তাকাতে হয়নি এই অভিনেতাকে। উপহার দিয়েছেন ‘চার্লি উইলসন ওয়ার্স’, ‘ডাউট’, ‘দ্য মাস্টার’, ‘দ্য আইডিয়াস অব মার্চ’, ‘দ্য সেভেজেস’-এর মতো বহু জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা। জিতেছেন বিনোদন জগতের নামকরা সব পুরস্কার। 
১৯৯৯ সালে কস্টিম ডিজাইনার মিমি ও’ডনেলের সাথে সম্পর্কে জড়ান হফম্যান। মৃত্যুর আগ পর্যন্ত ছিল তাদের সে সম্পর্ক। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে ছিল। আমেরিকান অভিনেতা কুপার হফম্যান তাদের সন্তান। 

সোনালী এক ক্যারিয়ার গড়ে ২০১৪ সালের ফেব্রুয়ারির ২ তারিখে মারা যান হফম্যান। বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিভিন্ন ধরনে মাদক একসাথে নেওয়ার কারণে তার মৃত্যু হয়েছিল বলে পড়ে জানা যায়। 

হাসান

নায়িকা ববি চ্যালেঞ্জ ছুড়ে বললেন বাশার তার স্বামী নন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:০১ পিএম
নায়িকা ববি চ্যালেঞ্জ ছুড়ে বললেন বাশার তার স্বামী নন
ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। তার সঙ্গে ব্যবসায়ী মির্জা আবুল বাশারের নাম জড়িয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাকে ‘কথিত স্ত্রী’ বা ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করে প্রকাশিত খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট দাবি করেছেন এই তারকা নায়িকা।
গত সোমবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন ববি।
বিয়ের দাবি সরাসরি নাকচ করে অভিনেত্রী বলেন, ‘ওই ব্যক্তি (আবুল বাশার) আমার স্বামী নন। কেউ যদি তার বিয়ের কোনো বৈধ কাগজপত্র বা বিটিএল গ্রুপের সঙ্গে ব্র্যান্ড প্রমোশন ছাড়া অন্য কোনো লিগ্যাল সম্পৃক্ততা দেখাতে পারেন, তবে তিনি যা চাইবেন তা-ই করতে প্রস্তুত আছেন।’
সম্প্রতি বিটিএল গ্রুপের কার্যালয়ে একটি চেয়ারে বসা ববির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একজন শিল্পী হিসেবে বিভিন্ন অফিসে গেলে সম্মান করে তাকে চেয়ারে বসতে দেওয়া হয়। সেই সঙ্গে উপহার দেওয়া হয়। সেসব ছবিকে ভুলভাবে ব্যাখ্যা করে এই অপপ্রচার চালানো হচ্ছে।’
এছাড়া মিথ্যা সংবাদ প্রকাশের কারণে তার পরিবারও চরম ভোগান্তির শিকার হয়েছে বলে দাবি করেন এই নায়িকা। 
উল্লেখ্য, সম্প্রতি রাজধানীর গুলশান এলাকা থেকে মির্জা আবুল বাশার মামুনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, তাকে ববির বাসা থেকে আটক করা হয়েছে। একই সঙ্গে কিছু প্রতিবেদনে অভিনেত্রীকে তার ‘কথিত স্ত্রী’ হিসেবেও উল্লেখ করা হয়। 

তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে ভিডিওতে হাবিবের গান

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৩:১৭ পিএম
তারেক রহমানকে নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে ভিডিওতে হাবিবের গান
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের পুরো সফরের একটি ভিডিও চিত্র প্রকাশ পেয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিশিয়াল পেজে। ভিডিওটি নেট দুনিয়ায় ভাইরাল। কারণ, ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিকে রয়েছে বাংলাদেশের সংগীত তারকা হাবিব ওয়াহিদের গাওয়া গান ‘মহাজাদু’।
গানটি কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের ষষ্ঠ গান। কোক স্টুডিও বাংলায় এটিই হাবিবের প্রথম গান। ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশটিতে বরণ করা নেওয়া থেকে তার পুরো সফর উঠে এসেছে। 
সংগীতশিল্পী ও সুরকার হাবিব ওয়াহিদের সঙ্গে ‘মহাজাদু’ গানটি গেয়েছেন তাজিক শিল্পী মেহরনিগরি রুস্তম। গানটির কথা লিখেছেন কবি খোয়াজ মিয়া।

মারা গেছেন নৃত্য পরিচালক জাকির হোসেন

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:৫৯ পিএম
মারা গেছেন নৃত্য পরিচালক জাকির হোসেন
ছবি: সংগৃহীত

চলচ্চিত্র অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই। দীর্ঘদিন কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করে মঙ্গলবার, ২৩ জুন সকালে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান।
তিনি জানান, গত শনিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন এই নৃত্য পরিচালক। উন্নত চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুতেও চিকিৎসা নিয়েছিলেন তিনি। 
জাকির হোসেনের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, শিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি শোক প্রকাশ করছেন।
উল্লেখ্য, জাকির হোসেন দেশের চলচ্চিত্র শিল্পে দীর্ঘদিন ধরেই নৃত্য পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন। অসংখ্য জনপ্রিয় সিনেমায় নৃত্য পরিচালনা করেছেন তিনি। বাংলাদেশে চলচ্চিত্র শিল্পী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন জাকির হোসেন।

কবর থেকে তোলা হচ্ছে না সালমান শাহর মরদেহ

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০২:১৩ পিএম
কবর থেকে তোলা হচ্ছে না সালমান শাহর মরদেহ
ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের নন্দিত নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর কবর থেকে তার দেহাবশেষ উত্তোলন করার যে অনুমতি দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৩ জুন) ঢাকার আদালত এ আদেশ দেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম দেহাবশেষ উত্তোলনের পূর্বের আদেশ বাতিলের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান। তিনি বলেন, ‘বিষয়টি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে। ৩০ বছর পর লাশ উত্তোলন করে কিছুই পাওয়া যাবে না। শুধু শুধু শাহজালাল (রহ:) এর মাজারে সংঘর্ষ সৃষ্টি হতে পারে। এজন্য আমরা এই লাশ উত্তোলনের আদেশের বিরুদ্ধে আবেদন করি। শুনানি শেষে আদালত এই আবেদন মঞ্জুর করেন।’
আবেদনে উল্লেখ করা হয়, সিলেটে শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে সালমান শাহর মরদেহ দাফন করা হয়েছে। দীর্ঘদিন পর কবর থেকে মরদেহ উত্তোলনের উদ্যোগ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং এতে জনমনে উত্তেজনা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
আবেদনে আরও বলা হয়, বারবার মরদেহ উত্তোলনের উদ্যোগ ধর্মীয় সংবেদনশীলতা ক্ষুণ্ন করার পাশাপাশি সংঘর্ষের কারণ হতে পারে। এ কারণে মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম এবং সালমান শাহর মা নিলুফার জামান চৌধুরী ওরফে নীলা চৌধুরী এ বিষয়ে আপত্তি জানিয়েছেন এবং আদালতের কাছে পূর্বের আদেশ বাতিলের আবেদন করেন।
এর আগে গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. জিয়াউল মোর্শেদ আদালতের কাছে সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলন, সুরতহাল প্রস্তুত এবং ময়নাতদন্ত সম্পন্নের অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে গত ২৪ মে আদালত সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের অনুমতি দিয়েছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রাজধানীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হক, তার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে।

 

‘সোমেশ্বরী’র পরিচালক নওশাবা

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০১:২৬ পিএম
‘সোমেশ্বরী’র পরিচালক নওশাবা
ছবি: সংগৃহীত

আলোচিত অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। এই অভিনেত্রী নিয়মিত ভিন্নধর্মী গল্পের সিনেমায় কাজ করে থাকেন। এর আগেও দেশের বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তাকে। দেশের গণ্ডি পেরিয়ে কাজ করেছেন কলকাতার সিনেমাতেও। অনীক দত্তের ‘যত কাণ্ড’ সিনেমায় কাজ করেছেন তিনি। এ সিনেমা দিয়েই টালিউডে যাত্রা শুরু হয়েছে নওশাবার। মঞ্চ নাটকেও কাজ করেন তিনি। তার নাটকের দলের নাম ‘টুগেদার উই ক্যান’। এরই মধ্যে চারটি মঞ্চ নাটক মঞ্চস্থ করেছেন এই দল থেকে। মূলত স্পেশাল চাইল্ডদের নিয়ে এই নাটকগুলো করে থাকেন নওশাবা।
আবারও বাংলাদেশের একটি সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী। আর সিনেমাটি নির্মাণ করেছেন তিনি নিজেই। বিবেশ রায়ের প্রযোজনায় নওশাবার পরিচালনায় সুনামগঞ্জের মধ্যনগর বাজার ও তার আশপাশের এলাকায় ইতোমধ্যেই শুটিং সম্পন্ন হয়েছে। সিনেমাটির নাম ‘সোমেশ্বরী’। সিনেমাটিতে নতুন শিল্পীদের পাশাপাশি মধ্যনগরের স্থানীয় লোকজনও অভিনয় করেছেন। এই সিনেমাটি মূলত নির্মাণ করেছেন নওশাবা, আপন, লতা, জাহিদসহ আরও কয়েকজন টিম মেম্বার। যারা প্রত্যেকেই সিনেমাটির স্ক্রিপ্টিংয়ের সঙ্গে সম্পৃক্ত এবং নির্মাণেও সম্পৃক্ত। 
প্রযোজক বিবেশ রায় ২৫ বছর আগে নায়িকা মুনমন ও অভিনেতা মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু)কে নিয়ে কাহিনিচিত্র ‘ধানের কাব্য’ নির্মাণ করেছিলেন। দীর্ঘদিন পর তিনি সোমেশ্বরী প্রযোজনা করলেন।
সিনেমাটি নিয়ে নওশাবা বলেন, ‘সত্যি বলতে এই সিনেমার স্ক্রিপ্ট কী হবে, কারা কারা অভিনয় করবেন তার কোনোকিছুই আমি জানতাম না। আমরা সবাই মিলে জাস্ট চলে গেলাম মধ্যনগর। সেখানে গিয়ে স্ক্রিপ্টটা দাঁড় করালাম, আমার যদিও অভিনয় করার কথা ছিল না। কিন্তু আমি ছাড়া মূল চরিত্রটিতে অভিনয় করার মতো কেউ ছিলও না। যে কারণে শেষ পর্যন্ত আমি অভিনয় করি। আমার চরিত্রটির জন্য আমার যে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল সেই সময়টা আমি পাইনি। আমার আব্বু আমাকে নিয়ে বিভিন্ন সময় শহরের বাইরে গ্রামে গ্রামে ঘুরেছেন বেড়িয়েছেন। যে কারণ গ্রামীণ জীবনযাপন এবং গ্রামের মানুষের চরিত্রগুলো সম্পর্কে আমার জানা। তাই খুব বেশি কষ্ট হয়নি। আবার মধ্যনগরের মানুষজনও আমাকে ভীষণ সহযোগিতা করেছে। তাই আমার চরিত্রটি ফুটিয়ে তোলার ক্ষেত্রে আমি আমার আব্বুর প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ এবং কৃতজ্ঞ মধ্যনগরের মানুষজনের প্রতি।’
তিনি আরও বলেন, ‘সোমেশ্বরী মূলত প্রকৃতিতে যে দিনে দিনে বিষ ছড়িয়ে পড়ছে এই বিষয়টাই মূলত তুলে ধরা হবে। বাকিটুকু না হয় দর্শক সিনেমা দেখেই জানুক। আরি আমি কৃতজ্ঞ গ্রিন ফিল্মসের প্রতি কারণ তারা আমাকে, আমাদেরকে সিনেমাটি নির্মাণের সুযোগ করে দিয়েছেন।’
‘সোমেশ্বরী’ নির্মিত হয়েছে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়ার আওতাধীন ‘গ্রিন ফিল্মস’-এর ব্যানারে। এদিকে নওশাবা নিয়মিত রেজা আরিফের নির্দেশনায় ‘সিদ্ধার্থ’ মঞ্চ নাটকেও নিয়মিত অভিনয় করছেন।