৯৭তম অস্কার আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আমেরিকান অভিনেত্রী মাইকি ম্যাডিসন। পাশাপাশি তার অভিনীত ছবিটিও এবারের আসরে সর্বাধিক পুরস্কার জিতে বাজিমাত করেছে। শন বেকার নির্মিত ‘আনোরা’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার জেতেন তিনি।
মাত্র ২৫ বছর বয়সেই প্রথমবারের মত অস্কার জিতে সবাইকে চমকে দেন এই অভিনেত্রী। ছবিটি যৌনকর্মীদের জীবন নিয়ে তৈরি করা হয়েছে যেখানে ব্রুকলিনের এক তরুণী অ্যানির জীবনের কাহিনীকে কেন্দ্র করে নির্মাণ করা হয়েছে এটি।
গত বছর কান চলচ্চিত্র উৎসবে খ্যাতনামা সব পরিচালককে ছাপিয়ে স্বর্ণপাম জিতেছিল ছবিটি। বিষয়টি তখন অনেককেই চমকে দিয়েছিল।
উল্লেখ্য, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ সিনেমায় দারুণ অভিনয়ের সুবাদেই প্রথম পরিচালক শন বেকারের নজরে আসেন ম্যাডিসন। এরপরই ‘আনোরা’র জন্য সুযোগ পান তিনি যার শেষটা হলো দুনিয়ার সবথেকে মর্যাদাপূর্ণ পুরস্কার জয়ের মধ্য দিয়ে।
/শাকিল