অভিনেতা সঞ্জয় রাজ। অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। বর্তমানে তিনটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন এই অভিনেতা। এর মধ্যে কায়সার আহমেদের পরিচালনায় ‘গোলমাল’ এবং সঞ্জিত সরকারের পরিচালনায় ‘চিটার অ্যান্ড জেন্টলম্যান’ নাটক দুটি আরটিভিতে প্রচারিত হচ্ছে।
এ ছাড়া মুসাফির রনির পরিচালনায় ‘জোনাকির আলো’ ধারাবাহিক নাটকটি এনটিভিতে প্রচার হচ্ছে। তিনটি নাটকেই সঞ্জয় রাজ ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন।
এ সম্পর্কে সঞ্জয় রাজ বলেন, ‘ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করতে আমার অনেক ভালো লাগে। আমি সব সময়ই চাই একটু ভিন্ন কিছু করতে। দর্শকরাও আমার চরিত্রগুলো উপভোগ করছেন এটাই আমার আনন্দের বিষয়।’
এ ছাড়া আরও নতুন কিছু কাজ করছেন এই অভিনেতা। ঈদের পরে নতুন দুটি চলচ্চিত্রে অভিনয় করবেন বলেও জানান সঞ্জয় রাজ।
/শাকিল