অবশেষে প্রায় পাঁচ বছর পর জনপ্রিয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্যের উন্মোচন হয়েছে।
এই মামলার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছিলেন।
২০২০ সালের ১৪ জুন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয় জনপ্রিয় এ অভিনেতার। তার মৃত্যুতে উত্তাল হয়েছিল পুরো ভারত। এর পর আগস্টে এর তদন্তের দায়িত্ব পায় সিবিআই। তখন অনেককে গ্রেপ্তারসহ বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যাদের মধ্যে ছিলেন- সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী ও তার ভাই।
সে সময় রিয়া চক্রবর্তী ও আরও অনেকে রয়েছেন এই মৃত্যুর নেপথ্যে বলে অভিযোগ করেন সুশান্তের পরিবার। এ ছাড়া মাদক সরবরাহ, মানসিক হয়রানি, টাকার জন্য চাপ দেওয়া, এমনকি কালোজাদু করার অভিযোগ ছাড়াও সরাসরি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগও আনে এ নায়কের পরিবার।
তবে সিবিআই আত্মহত্যার তত্ত্বকেই সমর্থন করেছে। তারা এমন কোনও প্রমাণ পাননি, যাতে প্রমাণ হয় সুশান্ত সিং রাজপুতকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়া হয়েছিল।
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সে (AIIMS)-র ফরেনসিক টিমও তাদের রিপোর্টে জানিয়েছে, সুশান্তকে খুন করা হয়নি। আত্মহত্যা করেই এ অভিনেতার মৃত্যু হয়েছিল।ফরেনসিক পরীক্ষায় সুশান্তের ল্যাপটপ, হার্ড ডিস্ক, ক্যামেরা ও দুটি মোবাইল থেকেও কিছু পাওয়া যায়নি।
মেহেদী/