বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সম্প্রতি এই অভিনেত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্টকে কেন্দ্র করে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তার অনেক ভক্তরাই ধারণা করছেন, প্রিয় অভিনেত্রীর অ্যাকাউন্ট হয়তো হ্যাকারদের কবলে চলে গেছে।
নিজের টুইটারে দেয়া পোস্টে তিনি লিখেছেন, ‘Easy $28. GG!’ শ্রদ্ধার এমন পোস্টে অনেকেই নিজের মত করে এর মর্মার্থ খোঁজার চেষ্টায় আছেন। পোস্টের মন্তব্যের ঘরে তারা নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
কেউ কেউ প্রিয় তারকার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কেউ আবার জানতে চেয়েছেন, শ্রদ্ধা কি কোন বার্তা বুঝিয়েছেন নাকি অ্যাকাউন্ট আসলেই হ্যাক হয়েছে? এমন অনেকেই নানা রকম মন্তব্য করে পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলেও এখনও তার পোস্ট নিয়ে কিছু জানাননি ‘স্ত্রী ২’খ্যাত এ তারকা।
উল্লেখ্য, শ্রদ্ধার সর্বশেষ অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘স্ত্রী ২’ বলিউডে ২০২৪ সালের সর্বোচ্চ আয়কারী ছবি ছিল।
/শাকিল