বহুদিন আলোচনায় না থাকলেও ‘সিতারে জমিন পার’ সিনেমা নিয়ে ফিরছেন বলিউডের পারফেকশনিস্টখ্যাত আমির খান। সিনেমাটি আমির খানের ২০০৭ সালের বিখ্যাত সিনেমা ‘তারে জমিন পার’ এর সিক্যুয়েল।
মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় সিনেমাটির ট্রেইলার প্রকাশ পেয়েছে।
ট্রেইলারে গুলশান চরিত্রে দেখা মিলেছে আমির খানের। ‘তারে জমিন পার’ এর মতোই বিশেষ সুবিধাসম্পন্ন শিশুদের নিয়ে সাজানো হয়েছে সিতারে জমিন পারের গল্প। এতে আমিরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জিনিলিয়া দেশমুখ। ট্রেইলার দেখে বোঝা গেছে বিশেষ সুবিধাসম্পন্ন শিশুদের বাস্কেটবল কোচ হিসেবে সিনমাতে ভুমিকা পালন করবেন আমির খান।
সিনেমাটিতে নিজের চরিত্র সম্পর্কে ভারতীয় গণমাধ্যমের সাক্ষাৎকারে আমির বলেন, তারে জমিন পারে আমার চরিত্র নিকুম্ভ খুবই সংবেদনশীল ব্যক্তি ছিলেন। এ ছবিতে আমার চরিত্রের নাম গুলশান কিন্তু তার ব্যক্তিত্ব নিকুম্ভের ঠিক বিপরীত। সে খুবই অভদ্র, রাজনৈতিকভাবে ভুল চিন্তাধারার এবং সে সবাইকে অপমান করে। গুলশান তার স্ত্রী, মায়ের সঙ্গে প্রায়ই ঝগড়া করে। সে একজন বাস্কেটবল কোচ এবং একপর্যায়ে সে তার সিনিয়র কোচকে মারধরও করে। এসব কারণেই সে বারবার বিপদে পড়ে এবং নানান সমস্যায় ভুগছে।
সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ২০ তারিখ মুক্তি পাবে ‘সিতারে জমিন পার’।
মেহেদী/