বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবনের সঙ্গে বিতর্ক যেন ওতপ্রোতভাবে জড়িত। অভিনয় জীবনের শুরু থেকেই মাদক থেকে শুরু করে সন্ত্রাসীদের সঙ্গে মেলামেশার অভিযোগ ছিল এ তারকার বিরুদ্ধে। তবে ২০০৮ সালে তৃতীয়বারের মতো বিয়ে করার পর থেকেই পুরোদমে সাংসারিক হয়ে ওঠেন সঞ্জয়। এ অভিনেতার বর্তমান স্ত্রীর নাম মান্যতা।
সম্প্রতি জানা গেছে, নিজের স্ত্রীকে ‘মা’ বলে ডাকেন এ অভিনেতা। মান্যতার সবশেষ জন্মদিন উপলক্ষে বিষয়টি সবার সামনে এসেছে। তার জন্মদিন উপলক্ষে স্ত্রী ও পরিবারের সঙ্গে বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সঞ্জয় দত্ত।
সেখানে ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “শুভ জন্মদিন মা। আমার জীবনে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। তুমিই আমার শক্তি। তুমিই আমার পরামর্শদাতা। তুমিই আমার জীবনের স্তম্ভ। ঈশ্বর যেন সব সময় তোমাকে সুখ ও শান্তিতে ভরিয়ে রাখেন। মা, তোমাকে সব সময় খুব ভালোবাসি।’’
অবশ্য স্ত্রীকে মা বলে সম্বোধনের কারণও সঞ্জয় নিজেই জানিয়েছিলেন। নিজের অতীতের ছন্নছাড়া জীবন থেকে সুস্থ-স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন তার স্ত্রী মান্যতাই।
এক সময়ে ছন্নছাড়া জীবন ছিল তার। বিতর্ক পিছুই ছাড়ত না। অন্ধকারের মধ্যে ডুবে ছিলেন। আবার, ক্যান্সারে আক্রান্ত হওয়ার মান্যতাকেই সবচেয়ে বেশি কাছে পেয়েছেন সঞ্জয়। মান্যতাকে বিয়ে করেই সুখে সংসার করছেন এ অভিনেতা। এসব কিছুর কারণেই স্ত্রীকে ‘মা’ বলে ডাকতে দ্বিধা বোধ করেন না তিনি।
এর আগে ১৯৯৬ সালে প্রথম স্ত্রী মস্তিষ্কের টিউমারে ভুগে মারা গেলে দু’বছর পর রিয়া পিল্লাইকে বিয়ে করেন সঞ্জয়। কিন্তু সাত বছর সংসার করার পর তার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। উল্লেখ্য, এ অভিনেতার প্রথম সংসারে ত্রিশলা নামে এক কন্যাসন্তান রয়েছে।
/এমএস