আগামী ৫ ডিসেম্বর শুক্রবার ঢাকার কোর্ট সাইড, মাদানি অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট ‘ওয়েভ ফেস্ট সিজন ওয়ান’। উক্ত কনসার্টে অংশ নিতেই পাকিস্তান থেকে আসছে ব্যান্ডদল ‘কাভিশ’। বাংলাদেশ থেকে থাকছে ব্যান্ডদল ‘শিরোনামহীন’ ও ‘মেঘদল’।
সেমি ক্লাসিক্যাল ঘরানার গান নিয়ে ব্যান্ড কাভিশ কাজ করছে গত ২৭ বছর ধরে। শিরোনামহীন ও মেঘদল বাংলাদেশের প্রথম সারির দুই ব্যান্ড, যারা গত দুই দশকের বেশি সময় ধরে নিজেদের ভিন্নধর্মী গানের জন্য পরিচিত সারাদেশে।
আয়োজকদের পক্ষ থেকে ইনফিতার দানিয়াল বলেন, উপমহাদেশের ৩টি দারুণ ব্যান্ড একসঙ্গে শীতের আমেজে গান শোনাবেন। আশা করছি আমাদের শ্রোতারা সুন্দর একটি সন্ধ্যা কাটাবেন গানে গানে। সে জন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন।
অনুষ্ঠানটি আয়োজন করছে প্রাইমওয়েভ কম্যুনিকেশন্স ও ডিজিটাল পার্টনার হিসেবে আছে টোট্রেং কম্যুনিকেশন্স। কনসার্টের টিকিট ইতোমধ্যে বিক্রি শুরু হয়েছে অনলাইনে। পাওয়া যাচ্ছে tickticki.com-এ।
/এমএস