ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬

সর্বশেষ
ইনজুরিতে বিশ্বকাপ শেষ, ভাঙা হৃদয়ে অবসর ঘোষণা মৃত্যুকে হারিয়ে বিশ্বকাপ হিরো গিমেনেজ আর্জেন্টিনা শিবিরে বড় সুসংবাদ হঠাৎই অবসরে উইলিয়ামসন সিলেটের মাজারে দানের টাকার ‘বেহিসেবী’ ঘোচাতে চান ডিসি সারওয়ার বেলকুচিতে উদ্ভাবননির্ভর দেশ গঠনে বিজ্ঞান মেলা টাঙ্গাইলে এলএসডি ভ্যাকসিনেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন চলে গেলেন আধুনিক শিল্পের আইকন ডেভিড হকনি সনকে নিয়ে অস্বস্তিতে দক্ষিণ কোরিয়া ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি এখন শেষ পর্যায়ে? পাকিস্তানের নতুন দাবি নাটকীয় সমাপ্তিতে ১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান মন্তব্য ঘিরে আইনি জটিলতা, মমতার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার দ্বারপ্রান্তে ইরান: আরাঘচি সিলেটে ফাহিমা হত্যার ১ মাস পর চার্জশিট দিল পুলিশ বিশ্ববিদ্যালয়, ছয় লেন সড়ক, রোহিঙ্গা প্রত্যাবাসন; প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারবাসীর যত প্রত্যাশা হাম ও উপসর্গে মোট মৃত্যু ৬৪৩ আক্রান্ত ৮৪২৬৬ স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের সমাবেশ সোনারগাঁওয়ে আইফোনসহ ১৪৬ মোবাইল চুরি, প্রায় কোটি টাকা ক্ষতি শাহ আমানত বিমানবন্দরে ৬৪৭ কার্টুন সিগারেট জব্দ প্রথম ম্যাচে খেলা হচ্ছে না ডেভিসের নওগাঁয় দুইদিন মাইকিং করেও মেলেনি ব্রাজিল সমর্থক বর্তমান বাজেটে অর্থনৈতিক সংস্কারের সুযোগ নেই: নাহিদ ইসলাম উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন শেষ ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের ছয় হাসপাতালকে আদ্‌-দ্বীনের রোগী ভর্তি নিতে নির্দেশ হজ পালন শেষে দেশে ফিরলেন ৫২, ৪৯১ হাজি সরকার ব্যাংকমুখী নয় গণমানুষের বাজেট ঘোষণা করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী ঘণ্টাব্যাপী বিভ্রাটের পর স্বাভাবিক ফেসবুক চট্টগ্রামে ডেঙ্গু মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ দেশপ্রেমের কালজয়ী কণ্ঠকে শিল্পকলার বিশেষ সম্মাননা
Nagad desktop

হৈমন্তিকার সাথে দেখা

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১০:২৮ এএম
হৈমন্তিকার সাথে দেখা

হৈমন্তিকার সঙ্গে আমার দেখা আকস্মিক। তবে একদম আকস্মিক বলা যাবে না। তার সঙ্গে আমার দেখা হওয়াটা অনিবার্য ছিল। প্রকৃতি রহস্য পছন্দ করে। প্রকৃতির সব রহস্য আমরা বুঝতে পারি না। হৈমন্তিকা আমার জীবনের অনিবার্য সেই প্রকৃতির রহস্য। তবে সেকথা আজ নয়। অন্য কোনো দিন, অন্য কোনোখানে।

চাবি দিয়ে বন্ধ দরজা খুলে ভেতরে ঢুকলাম। আমার হাতে ছোট ট্রলি ব্যাগ আর কাঁধে ব্যাকপ্যাক। ল্যাপটপ, কাগজপত্র আছে। সকালবেলা এ অবস্থায় আমাকে দেখে বোধহয় হৈমন্তিকা খানিক বিস্মিত হয়েছে। অবশ্য তার বিস্মিত হওয়ার কথা নয়। সে জানে এরকম হুট করে যেকোনো সময় আমি তার কাছে চলে আসতে পারি। সে আমার খুব ভালো বন্ধু। বেস্টি টাইপ। মানে সবচেয়ে কাছের বন্ধু। এ ফ্ল্যাটে সে একা থাকে। বাসার কাজের বুয়া আর আমার কাছে ফ্ল্যাটের চাবি আছে। যখন ইচ্ছে আসতে পারি।

হৈমন্তিকাকে অপূর্ব দেখাচ্ছে। তার পরনে চিকন লালপাড়ের অফ-হোয়াইট শাড়ি। তাতে মাঝেমাঝে লাল সুতোর কাজ। আর্টিস্টদের প্রেজেন্টেশনই অন্য রকম। হৈমন্তিকার ঘরের এক জানালায় সাতরঙের পর্দা। সে চারুকলার টিচার। ছেলেমেয়েদের আর্ট অ্যান্ড সিভিলাইজেশন পড়ায়। পেইন্টিং শেখায়। শিল্পী হবে বলে বিয়ে করেনি নাকি বিয়ে করলে শিল্পী হওয়া যায় না- সেকথা বলেনি। তবে হৈমন্তিকা বিয়ে করেনি।

বেরোচ্ছে মনে হলো। জরুরি কাজ না থাকলে তার বেরোনোর সময় আরও পরে। হৈমন্তিকার সঙ্গে দেখা হবে বলে সময় হিসাব করে এসেছি। গিফট এনেছি। সেটা সকালেই তার হাতে দিতে চাই। আজ আঠারো। হেমন্তকাল। হৈমন্তিকার বার্থডে। ইচ্ছে করেই উইশ করলাম না। সারপ্রাইজ থাক। ধোঁয়া ওঠা গরম কফির কাপে চুমুক দিয়ে দ্রুত হাতে রিস্টব্যান্ডে ঘড়ি বেঁধে নিল।

বাইরের দরজা ঠেলা দিয়ে বন্ধ করলাম। লাগেজ টেনে ভেতরে যেতে যেতে বললাম, ‘তোর এখানে কয়েক দিন থাকতে হবে। ঝামেলা হয়ে গেছে। কী ঝামেলা পরে বলব।’

হৈমন্তিকা আমাকে সহ্য করে কীভাবে জানি না। আমার সঙ্গে নাকি থাকা যায় না। হৈমন্তিকার ভাষায় পুরো উইয়ার্ড ক্যারেক্টর। পারমিতাও থাকতে পারেনি। আমাকে ছেড়ে দিয়ে মেয়েকে সঙ্গে নিয়ে কানাডায় চলে গেছে।
হৈমন্তিকা বলল, ‘রিজু শোন, লাইফ কোনো ক্যাসিনোর বাজি নয়। ডিলারের ছুড়ে দেওয়া কার্ডের ওপর তোর আমার জীবন নির্ভর করে না।’

খানিকটা বিরক্ত যে হচ্ছি না তা নয়। এখানে আসব বলে খুব সকালে ঘুম থেকে উঠতে হয়েছে। এই ভোর সকালে কারও দেওয়া হার্ড লিকার মার্কা জ্ঞান ভালো লাগছে না। বিরক্তি প্রকাশ করলাম না। আমার ভীষণ ঘুম পাচ্ছে। হৈমন্তিকা কোথায় যাচ্ছে যাক। সে বেরিয়ে গেলে ঘুমাব। আমার থাকার জন্য আলাদা ঘর আছে। ব্যাগ নিয়ে সেদিকে যাচ্ছি।

হৈমন্তিকা টেবিলের ওপর ছড়িয়ে থাকা কাগজ গোছাতে গোছাতে বলল, ‘কোনোদিন কারও ব্যাপারে কখনো তোর কোনো অ্যাটেনশন ছিল, নাকি আছে! সত্যি করে বল দেখি, তুই কখনো কাউকে গভীরভাবে খেয়াল করেছিস! কারও পছন্দ সম্পর্কে তোর কোনো ধারণা আছে! সব তোর আলগা পিরিত। ইলিসিট লাভ। খুব বেশি হলে ইনফ্যাচুয়েশন। ফালতু ইমোশন।’

ক্লান্ত গলায় বললাম, ‘তোর ওপর জোর করছি আমি জানি। আমার সব আবদার তোর কাছে। তোকে কিছুই দিতে পারিনি। তুই তো জানিস, আমি জীবনে আমার মনমতো কিছু করতে পারিনি। প্রচণ্ড ডিপ্রেশনের ভেতর পড়ে গেছি। কোনোকিছু মেলাতে পারছি না। নিজেকে কেমন যেন এলিয়েনেটেড মনে হচ্ছে। আমি কী চাই, তুই ছাড়া সে ব্যাপারে কেউ কখনো মনোযোগ দেয়নি। না আমার বাবা-মা, না পারমিতা। বিচ্ছিন্ন হয়ে গেছি সবকিছু থেকে। আমি আর কোথাও নেই।’

থেমে গেছে হৈমন্তিকা। কাগজগুলো গুছিয়ে নিয়ে গরম কফির কাপে আবার চুমুক দিয়েছে। তবে এবার তাড়াহুড়ো করে নয়। চুমুক দিয়েছে শান্তভাবে। হৈমন্তিকার চোখের দিকে সরাসরি তাকিয়েছি। তার চোখে কোনো বিরক্তি বা তাচ্ছিল্য নেই। প্রশ্রয় দেওয়ার মতো প্রশান্ত চোখে আমার দিকে তাকিয়ে আছে। বললাম, ‘মনে হচ্ছে কতদিন ভালোমতো ঘুমুতে পারিনি। কোনোরকম টেনশন ছাড়া নিশ্চিন্তে আমার খানিকক্ষণ ডিপ ঘুম দরকার। ভারশূন্য হয়ে ঘুমাব বলেই তোর কাছে এসেছি। এর চেয়ে এখন তোর কাছে আর বেশি কিছু চাইছি না।’
নরম গলায় হৈমন্তিকা বলল, ‘নাশতা খাবি তো!’
বললাম, ‘কিছু খাব না। খেতে ইচ্ছে করছে না।’ 
হৈমন্তিকা কফির কাপে লম্বা চুমুক দিয়েছে। টেবিলের ওপর কাপ নামিয়ে রেখে বলল, ‘অ্যাডমিশন টেস্ট চলছে। চাপ যাচ্ছে। লাঞ্চে চারুকলায় কিছু খেয়ে নেব। ফ্রিজে ভাত আছে, তরকারি আছে দেখিস। বের করে ওভেনে দিস।’

কিছু বললাম না। হৈমন্তিকার দিকে তাকিয়ে আছি। তাকে দেখলে আরাম লাগে। অমনি চোখ নামিয়ে নিয়ে হৈমন্তিকা সরে গেল। সে মেকাপট ধুয়েছে। আরেকটা এসপ্রেসো বানাবে। এখন আমাদের দুজনের পছন্দ একই। হৈমন্তিকা বলল, ‘কফি বানিয়ে রেখে যাচ্ছি। ব্রেড বাটার দুধ কর্নফ্লেক্স সব আছে। খেতে ইচ্ছে করলে খেয়ে নিবি। আমার ফিরতে দেরি হবে। দুপুরেও খেয়ে নিস।’

এপাশ থেকে ঘুরে সামনের চেয়ার সরিয়ে হৈমন্তিকার নিশ্বাসের দূরত্বে এসে দাঁড়ালাম। বলা যায় তার আকর্ষণে এগিয়ে এসেছি। তাকে দেখতে ভালো লাগছে। স্নিগ্ধ শান্ত গভীর দিঘির মতো চোখের দৃষ্টি। কালো ফ্রেমের চশমার নিচে লম্বা মুখের দুই চোখে চওড়া ঘন কাজল। কপালে ছোট্ট হলুদ টিপ। মুগ্ধ হয়ে তাকিয়ে আছি।

আমার কাছে তার সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে গলার তিল দুটো। খুব কাছেও নয়, আবার দূরেও নয়। ঠিক যতটা দূরত্ব থাকলে দৃষ্টি আটকে যায় ততটুকু। দেখলে মনে হয় ঈশ্বর হৈমন্তিকার গলায় আকাশ থেকে কালপুরুষকে নামিয়ে এনে মিলিমালিস্ট করে এঁকে দিয়েছেন। আশপাশের আর সব তারা মুছে দিয়ে শুধু যেটুকু দরকার সেই দূরত্বটুকু ওখানে রাখা আছে। 

হৈমন্তিকার গলার দিকে তাকালে আমার মনে হয় সব সৌন্দর্যের উৎস আদতে ওই তিল দুটোর মাঝের ফাঁকটুকুতে।  
হৈমন্তিকার শরীর থেকে অদ্ভুত সুন্দর গন্ধ আসছে। ঝাঁঝাল নয় আবার এড়িয়ে যাওয়ার মতো অতটা হালকাও নয়। শাড়ির ভাঁজ থেকে উঠে আসা আদর মেশানো গন্ধ। লম্বা শ্বাসে বুকের ভেতর সেই অসাধারণ পারফিউমের গন্ধ টেনে নিলাম। টমি গার্ল। আমার ভীষণ পরিচিত। হৈমন্তিকার পছন্দের পারফিউম।

হৈমন্তিকা আবার তাকিয়েছে। তার চোখের দিকে তাকিয়ে বললাম, ‘তুই ফেরা পর্যন্ত মরার মতো ঘুমাব। আমার কিচ্ছু খেতে হবে না, তুই যদি এখন শুধু একটা কিউট চুমু খেতে দিস।’
চেয়ারের ওপর থেকে ব্যাগ তুলে নিয়ে হৈমন্তিকা বলল, ‘ক্যাবিনেটে পরিষ্কার চাদর আছে। বিছানায় পেতে নিস।’
হাতে ধরে রাখা ছোট গিফট বক্স এগিয়ে দিয়ে বললাম, ‘আসার সময় মনে হলো খালি হাতে যাওয়া কেমন দেখায়! তোর জন্য কিছু এনেছিলাম।’
হৈমন্তিকা বের হয়ে যেতে যেতে ঠোঁট উলটে বলল, ‘উন্নতি হচ্ছে রে, রিজু। তোর বউ মনে হয় ফিরবে এবার। আমার বেডরুমে ড্রেসিং টেবিলে রেখে দিস, এসে দেখব।’

হৈমন্তিকা বের হয়ে যাচ্ছে। তার কাঁধের ঠিক নিচে মাঝের কলাপাতার মতো মসৃণ খোলা পিঠে গাঢ় কালো স্কপিয়নের ট্যাটু যেন জীবন্ত হয়ে উঠেছে। সেদিকে তাকিয়ে আছি। স্করপিয়ন হৈমন্তিকার পিঠে হাঁটতে শুরু করেছে। নিচের দিকে নেমে যাচ্ছে। হৈমন্তিকা দরজা দিয়ে বের হয়ে গেল।

আমি গিফটের বক্স নিয়ে হৈমন্তিকার বেডরুমে ঢুকলাম। বিছানায় স্কেচখাতা। খাতার ওপরে লেখা ‘বিষণ্নতা আমার পোষা কাক’। হৈমন্তিকার স্কেচখাতার নাম। খাতার পাতায় কেমন যেন মন খারাপ করা সব ছবি। শেষ ছবিটা আজকের তারিখ লিখে আঁকা। ভোরে এঁকেছে হয়তো। কতগুলো মুখের আদল। ভাঙাচোরা, অবসন্ন। মুখগুলো এঁকেবেঁকে গেছে। নিচে লেখা, যে মানুষ চলে যেতে জানে তাকে ধরে রাখতে নেই।

কার কথা লিখেছে হৈমন্তিকা! আমার সবকিছু এলোমেলো হয়ে যেতে থাকল। এখানে কি কোথাও আমি আছি! নাকি অন্য কেউ! সেই অন্য কেউটা কে! আমার মনে হলো আবার আমি গহিন শূন্যতার মধ্যে পড়ে গেলাম। ঘুমানো দরকার। ঘুমানো মানেই তো মরে যাওয়া। মৃত্যু আমাদের জীবনের মধ্যেই থাকে। আমরা মৃত্যুর সঙ্গে বাস করি।

হৈমন্তিকা ফিরল সন্ধ্যার পর। দিনের আলো তখন ফুরিয়ে গেছে। ঘরের ভেতর জমাট অন্ধকার। কিছুক্ষণ আগে আমার ঘুম ভেঙেছে। বেশ ঝরঝরে বোধ হচ্ছে। যেন বহুদিন পর গভীরভাবে ঘুমিয়েছি। তবে উঠে আলো জ্বালাতে ইচ্ছে করছিল না। হৈমন্তিকা বাসায় ঢুকে আলো জ্বালিয়েছে। আমার ঘরের দিকে মুখ বাড়িয়ে বলল, ‘উঠেছিস! ঠিকঠাক সব! ঘুমিয়েছিস! খেয়েছিস কিছু!’
কিছু বললাম না। চুপচাপ শুয়ে থাকলাম। শুয়ে থাকতে ভালো লাগছে। হৈমন্তিকা বলল, ‘শাওয়ার নেব। ফ্রেস হয়ে নে। একসঙ্গে চা খাব।’

হৈমন্তিকা ডাইনিং ঘেঁষা বেডরুমে চলে গেল। বিছানা ছেড়ে এসে ডাইনিংয়ে বসেছি। বেডরুমের দরজা খোলা। ঘরের আলো জ্বালিয়েছে। মেইন লাইট জ্বালায়নি। স্ট্যান্ড ল্যাম্পে শেড থেকে আলো এসে ঘর ভরে গেছে। আলো খুব উজ্জ্বল নয়, তবু স্পষ্ট সবকিছু। ম্লান গোলাপি, পুরোনো গোলাপের মতো। চোখে আরাম দেয়। দেয়ালের কোনায় কোনায় নরম আলো ছড়িয়ে পড়েছে। এখানে বসেই ঘরের উষ্ণতা অনুভব করছি, তবে ভারী নয়। দিনের সব ক্লান্তি শুষে নিয়ে এ আলো প্রশান্তি মেলে দিয়েছে। হৈমন্তিকার প্রিয় রং, এখন আমারও প্রিয় হয়ে গেছে- ডাস্টি রোজ। 

নরম গোলাপি আধো আলোর ভেতর বিছানায় চিত হয়ে শুয়ে আছে শান্ত হৈমন্তিকা। ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছে। বিছানাজুড়ে তার কোঁকড়ানো এলোমেলো ঘনকালো চুল ছড়িয়ে আছে। যেন দিঘল কালো জলের কোনো দিঘিতে হৈমন্তিকা ভেসে আছে। তার গা খালি। ডাস্টি রোজ কালারের আলো তার খোলা ত্বককে আরও অবিশ্বাস্য রকমের সুন্দর করে তুলেছে। বুকের কাছ অবধি চাদর দিয়ে রেখেছে। ডান বুকের ওপর রহস্যময় গভীর তিল। আমাকে কেবল টানে। হৈমন্তিকার গলায় চিকন চেইন। নাগরাজ বাসুকি যেন পাহারায় আছে।

হৈমন্তিকা বিছানা ছেড়ে উঠে পড়েছে। বাথরুমে গেল শাওয়ার নিতে। খুব মৃদু আওয়াজ ছড়িয়ে পড়েছে। হৈমন্তিকা আয়োজন করে শাওয়ার নিতে পছন্দ করে। এখন যে মিউজিক বাজছে সেটা রাগ ইমন। সন্ধ্যার আলাপ। মিউজিকের সঙ্গে ভেসে আসছে সুগন্ধ। হৈমন্তিকা বাথরুমে সুগন্ধী মোমবাতি জ্বালিয়েছে। শাওয়ার থেকে পানি পড়ার শব্দ আসছে। তার মানে সে বাথটাবে ডোবেনি। শাওয়ার ছেড়ে তার নিচে গিয়ে দাঁড়িয়েছে। শাওয়ার থেকে পানি পড়ার আওয়াজের সঙ্গে সুগন্ধী আর মিউজিক মিশে অদ্ভুত আবেশ তৈরি করেছে। মনের ভেতর জীবনানন্দ দাশের লেখা বনলতা সেন কবিতার শেষ লাইনগুলো ভেসে উঠল,
‘সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন
সন্ধ্যা আসে; ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল;
পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন
তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল;
সব পাখি ঘরে আসে- সব নদী- ফুরায় এ-জীবনের সব লেনদেন;
থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।’ 

হৈমন্তিকা বাথরুম থেকে বের হয়েছে। তার মাথায় চুঁড়া করে জড়ানো ধবধবে সাদা টাওয়েল। পরনে গোলাপি রঙের বাথরোব। হৈমন্তিকা এসে দাঁড়িয়েছে আমার সামনে। তীব্র আকর্ষণে মাতাল হয়ে যাওয়ার মতো গন্ধ আসছে হৈমন্তিকার শরীর থেকে। তা কতখানি তার প্রিয় টমি গার্লের আর কতখানি ভেজা শরীরের বুঝতে পারলাম না।
হৈমন্তিকা বলল, ‘দুপুরে খেয়েছিস?’
বললাম, ‘তোর স্কেচখাতা দেখলাম।’ 
‘নাটক করবি না। ভাত গরম করে দিচ্ছি, খাবি চল। বিফ আছে, খাবি নাকি ডিম ভাজব?’
‘হিম, তোকে আমি খুব বিরক্ত করি তাই না?’
হৈমন্তিকা একদম স্বাভাবিক গলায় বলল, ‘তুই ভেঙে পড়া মানুষ। ভেঙে পড়া মানুষ বিরক্ত করতে পারে না। তারা ভয় ধরায়।’
অবাক হয়ে বললাম, ‘কীসের ভয়, হিম!’
শীতল গলায় হৈমন্তিকা বলল, ‘ভেঙে পড়া মানুষ খুব দুর্বল হয়। তাদের কমিটমেন্ট থাকে না। হঠাৎ সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়ে নিজেকে আড়াল করে ফেলতে পারে। ভেঙে পড়া মানুষ মানে ভীতু মানুষ।’
আস্তে করে বললাম, ‘হ্যাপি বার্থডে, হিম। মেনি হ্যাপি রিটার্নস...।’

উইশ শেষ করার আগেই হৈমন্তিকা দুই চোখ বড় বড় করে ফেলল। তার চোখে বিপুল বিস্ময়। ঘুরে ড্রেসিং টেবিলের কাছে গেল। আমার আনা গিফট বক্স হাতে নিয়ে সেটা খুলেছে। ভেতরে পারফিউম। টমি গার্ল।

হৈমন্তিকা ফিরে এসে আমার মুখোমুখি দাঁড়িয়েছে। গভীর চোখে বলল, ‘সকালে চুমুর কথা বললি, সিরিয়াসলি বলেছিলি!’
আমার শরীর কাঁপছে। কেন কাঁপছে বুঝতে পারলাম না। গলা শুকিয়ে আসছে। শুকনো ঠোঁট নেড়ে বললাম, ‘জানি না রে।’
হৈমন্তিকা অস্থির গলায় বলল, ‘তুই কিছু জানিস না কেন? তুই যদি পুরো মানুষ হতিস তাহলে তোকে চুমু দেওয়া যায় কি না সত্যি ভেবে দেখতাম। তুই আদতে অসম্পূর্ণ মানুষ।’

বুকের ভেতর থেকে বাতাস ছেড়ে দিয়ে কাতর গলায় বললাম, ‘মানুষ কি কখনো পুরো মানুষ হতে পারে!’
হৈমন্তিকার ভেতর উত্তেজনা দেখা দিয়েছে। শরীর থেকে টমি গার্লের গন্ধ ছাড়াও অন্য আরেক রকম গন্ধ আসছে। আমার পুরো শরীর অবশ হয়ে যেতে থাকল। মনে হচ্ছে যেন অনন্তকাল এখানেই দাঁড়িয়ে আছি। পাথর হয়ে যেতে যেতে বললাম, ‘হিম, তোর কাছে আমি থাকতে পারি না। আবার তোকে ছেড়েও যেতে পারি না।’ 

হৈমন্তিকা শক্ত করে আমাকে জড়িয়ে ধরেছে। তার নিশ্বাস ঘন হয়ে এসেছে। হৈমন্তিকার ঠোঁট আমার খুলে যাওয়া ঠোঁটের ওপর। চাপ বাড়ছে। দুই ঠোঁটের ভেতর দিয়ে উষ্ণতা ছড়িয়ে পড়ছে আমার পুরো দেহে। হিম যেন ইভ। সৃষ্টির আদি থেকে সে আমাকে জড়িয়ে ধরে আছে পরম আদরে নির্ভরতা আর প্রশ্রয়ের নিশ্চিত চুমু দিয়ে।

কবিতা হেলিওস

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৫৩ পিএম
হেলিওস

একটা অবসরপ্রাপ্ত দুপুরকে নিয়ে

          অর্ধবৃত্তের মতো অবকাশ রচনা করেছি

 

আছে মা-পাখির ডিম ভেঙে যাবার প্রতিকল্পে

            সর্বজনীন বেদনা

বৃদ্ধ বাবার ঝাপসা দৃষ্টির ভেতর এক বুকচাপা

            দীর্ঘশ্বাসের সীমিত চতুর্ভুজ

রানা প্লাজাসদৃশ ব্যথিত পাণ্ডুলিপি

তরতাজা যুবকের গুম হওয়ার ন্যায়

                   একটা দীর্ঘ সকাল

আছে মায়ের জেগে থাকা চোখ

আছে একজোড়া

            সুসিদ্ধ ইকোলজি

আছে বোনের ব্যবহৃত কাঁকড়া ক্লিপের উদার সৌন্দর্য

আছে একটা গামছায় হাত মোছার দুটো অবিকল সবাক ছবি

 

এই তো আমার রূপকল্পের ইতিবৃত্ত

 

 এখন কোনো অবসরপ্রাপ্ত দুপুরকে নিয়ে

            আমি পূর্ণবয়স্ক অবকাশ রচনা করব

জীবনের সব হুলস্থূল এনে ভরে রেখে দেব

 

 দ্যাখো, হেলিওসের মতোনই তোমাদের কাছে যাব আমি

 

ছোট্ট এক টুকরো আত্মা

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৫১ পিএম
ছোট্ট এক টুকরো আত্মা

ছোট্ট এক টুকরো আত্মা

গহিন অতলের অবাধ চত্বরে বৈভবে থাকে

তাকে কি টুকরো টুকরো করা যায়

অবয়বে বেড়ে ওঠে না কস্মিনকালে

এক টুকরোই থেকে যায় আদিঅন্ত কাল

ভূমিদস্যুরা তবু ওই জলা দখলে মত্ত হয়

বেপরোয়া ছুরি-কাঁচির নির্মমতায়

ঝরনার উৎস স্তব্ধ করে

ফালি ফালি করা অবয়ব থেকে বেরোয়

অজস্র শোণিত ধারা

নদী পর্যন্ত যেতে পারে না শুকিয়ে জ্বলে

ভেসে ভেসে বেড়ায় নিশ্চিহ্ন কাঠামো

নিক্ষিপ্ত হয় মর্তের ঝড়ে

মর্গের ব্যবচ্ছেদে খুঁজে পায় না শিশু আত্মা

পায় শুধু

ছোট্ট এক টুকরো জীবনের অবিকাশ! অবিকাশ!

কবিতা অধরা ও কবি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
অধরা ও কবি

অধরা

সময়ের বেড়াজালে বন্দি খাঁচায়

দূর পানে চেয়ে থাকি তোমার আশায়

উজান সময় স্রোতে এই অবেলায়

তুমি আসবে তো? ভালোবাসবে তো?

 

কবি

কী আছে তোমার? অর্থ, বিত্ত, বৈভব?

প্রভাব, প্রতিপত্তি? বলো, চুপ থেকো না

, এসব তোমার নেই! এবার, তুমিই বলো

আমি কেমন করে তোমার কবিতা হই?

কেমন করে তোমার কাছে আসি

কেমন করে তোমায় ভালোবাসি?

কবিতা প‌রিণ‌তি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৪২ পিএম
প‌রিণ‌তি

কালো চিমনিরধোঁয়ায় আকাশের বুকজুড়ে মে কালোমেঘ

মৃত পাখির বাসা সে ড়ে রক্তাক্ত নে

্যামল বাগানগুলো ড়ে আছে যুদ্ধাহত ক্ষতবিক্ষত সৈনিকের তো

জ্বলন্ত কয়লার পাহাড়,

জাগিয়ে তোলে মাটির গহ্বরে ঘুমিয়ে থাকা আগুনকে

প্লাস্টিকের সমুদ্দুর,

ক্ষুধার্ত দৈত্যের তো গিলে খাচ্ছে পৃথিবীকে

যুদ্ধের দামামা পোড়ামাটির ্যস বাড়াতে থাকে শুধু

বোমার ব্দে রে পড়ে পাখির পালক,

আকাশের নীল রং

ভাঙা কাচ য়ে আছড়ে ড়ে মিনে

পৃথিবীর কপালে আগুনের থার্মোমিটার

কামারের হাতুড়ির তো আছড়ে ড়ে উন্মত্ত রোদ

জ্বরে পোড়া পৃথিবীর গা থেকে ঝরতে থাকে বরফ অবিরাম

বৃদ্ধের শুভ্র দাড়ির তন

 

ক্ষুধার্ত সমুদ্র গিলে খায়,

মানুষের স্বপ্নে বোনাউঠোন

তৃষ্ণার কঙ্কা মিনে আঁকে ছড়ানো মানচিত্র

নদীর তীর ক্ষুধার্ত ষাঁড়ের তো গ্রামে ঢুকে ড়ে পাখির কিচিরমিচির বাজেয়াপ্ত হয় কোনো এক ভোরে,

বাড়তে থাকে ছিন্নমূল মানুষের ভেলা,

পৃথিবীর জ্বর নামানোর দাওয়াই খুঁজতে,

লি থেকে মাথাগুলো জড়ো হয় জাতিসংঘের টেবিলে

কথার খই ফোটে, বে চোখ বাঁধা থাকে কালো ফিতায়

 

কবিতা বলির আগে

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৩:৩৪ পিএম
বলির আগে

আমার কথার পরে যদি কোনোদিন

ব্যথা পেয়ে থাকো

যদি এই দুর্দিনে সমূহ বিপদে মনে করো

ডাক দিও কোনো এক নির্মম সকালে

 

আমার বুকেরপরে দূর্বা যেমন থাকে

বেদনায় নীলপদপিষ্ট হলুদ সোহাগে

একবার চোখের জলে ধুয়ে নিও

সকল কলুষতাযেভাবে ধর্ম ছাগ

বলির আগে মুছে ফেলে যত ক্লেদ