ঢাকা ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ০৭ জুন ২০২৬

সর্বশেষ
শেষ নিশ্বাস পর্যন্ত পাশে ছিলেন সহপাঠীরা বেরোবির বিশেষ বাসসেবায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা সপ্তাহের প্রথম দিনে বৈদেশিক মুদ্রার বিনিময় হার জাতীয় বাজেট নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা রামেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু তীব্র অর্থনৈতিক মন্দায় দেশ, দুর্ভিক্ষের আশঙ্কা জাপা চেয়ারম্যানের ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, ময়মনসিংহ-ধোবাউড়া সড়ক যোগাযোগ বন্ধ Your Favourite Teacher/Favourite Personality বিষয়ক Writing Paragraph, ৩১তম পর্ব, এইচএসসির ইংরেজি ২য় পত্র পুশইন ঠেকাতে সীমান্তে রাতে বিজিবির সঙ্গে আনসার-ভিডিপির টহল ময়মনসিংহ মেডিকেলে হামে আরও ১ শিশুর মৃত্যু কুমিল্লায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু জিপিএসের নির্দেশ মেনে সোজা রেললাইনে গাড়ি, ভাইরাল বৃদ্ধার গাড়িচালনা এসএসসি পাসে চাকরির সুযোগ, নেবে ২৮০ জন কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব: যা জানা জরুরি কোটচাঁদপুরে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে যোগাযোগ বন্ধ কষ্টকর হবে জীবন, সব জিনিসের দাম বাড়বে বিশ্বের অন্যতম প্রশস্ত সড়ক ‘মনুমেন্টাল অ্যাক্সিস’ বিশ্বকাপ স্কোয়াডের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ভিসা দিল না যুক্তরাষ্ট্র, ইরানের ক্ষোভ সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত হরিপুর সীমান্তে ৩২ ঘণ্টা পরও শূন্যরেখায় ১১ জন রোনালদো গোল না পেলেও জিতল পর্তুগাল মিরসরাইয়ে পাহাড়িকা এক্সপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ সমাজকর্মের মূল্যবোধ ও নীতিমালা অধ্যায়ের ১৭টি জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ১ম পত্র শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলা: সোহেল ও তার স্ত্রী স্বপ্নার মৃত্যুদণ্ড অনূর্ধ্ব-১৫ ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন নিউমুরিং কনটেইনার টার্মিনাল নিয়ে এক দিনে ২ নির্দেশনা, প্রশাসনে বিভ্রান্তি শিশু রামিসা ধর্ষণ-হত্যা মামলার রায় পড়া চলছে রাতারগুলে প্ল্যাস্টিক বর্জ্য ধ্বংস করে বৃক্ষরোপণ রায় শুনতে আদালতে রামিসার বাবা মেসিকে ছাড়াই হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা
Nagad desktop

রাবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ফরিদুল ইসলাম

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৫:৩৪ পিএম
রাবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ফরিদুল ইসলাম
রাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অধ্যাপক ফরিদুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

উপাচার্যের দায়িত্বের বিষয়ে তিনি বলেন, আমি টেলিভিশনে খবরটি দেখেছি। অফিসিয়াল প্রজ্ঞাপন এখনও হাতে পাইনি। তবে দায়িত্ব গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুত আছি।

অধ্যাপক ফরিদুল ইসলাম ১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক এবং ১৯৯০ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৯৬ সালে একই বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি অধ্যাপক হিসেবে শিক্ষকতা করছেন।

শাকিবুল হাসান/নাঈম

শেষ নিশ্বাস পর্যন্ত পাশে ছিলেন সহপাঠীরা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০১:৫৭ পিএম
শেষ নিশ্বাস পর্যন্ত পাশে ছিলেন সহপাঠীরা
সাখাওয়াত হোসেন

জীবনের শেষ লড়াইয়ে একা ছিলেন না নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাখাওয়াত হোসেন। দীর্ঘদিন মরণব্যাধি ক্রোনস ডিজিজ ও হিস্টোপ্লাজমোসিসের সঙ্গে লড়াই করে গত ১৮ মে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার এক কৃষক পরিবারের কনিষ্ঠ সন্তান সাখাওয়াতের স্বপ্ন ছিল জজ হওয়া। সাফল্যের সঙ্গে এলএলবি (বিভাগে পঞ্চম) ও এলএলএম শেষ করার পরপরই রোগের আলামত টের পান। তার পেটে ব্যথা শুরু হয়। স্থানীয় হাসপাতাল ঘুরে পরবর্তী সময়ে ঢাকার পিজি ও ক্রিটিক্যাল কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। শেষ দিনগুলোয় কেবল স্যালাইনের ওপর বেঁচে থাকা সাখাওয়াতের চিকিৎসার আকাশচুম্বী খরচ বহন করা কৃষিজীবী পরিবারের পক্ষে অসম্ভব ছিল।
এই সংকটে পাশে দাঁড়ান তার সহপাঠীরা। ‘হেল্প ফর সাখাওয়াত’ উদ্যোগের মাধ্যমে অফলাইন ও অনলাইনে শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগিতায় মাত্র ১৬ দিনে ৪,৯৫,৯৬৮ টাকা সংগৃহীত হয়। সেখান থেকে চিকিৎসায় ২,৭৯,০১৫ টাকা খরচ হলেও শেষ পর্যন্ত সাখাওয়াতকে বাঁচানো যায়নি। অবশিষ্ট ২,১৬,৯৫৩ টাকা তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
সহপাঠী আবু সুফিয়ান ও ইলমা সালসাবিল নাফিসার স্মৃতিচারণায় উঠে আসে সাখাওয়াতের সহজ-সরল, শান্ত ও বিনয়ী স্বভাবের কথা। বার কাউন্সিল পরীক্ষার প্রস্তুতি নেওয়া স্বপ্নবাজ এই ছেলেটি অসুস্থ হয়ে শেষ সময়ে ইশারায় আইসিইউ থেকে বাড়ি ফেরার আকুতি জানিয়েছিল। সাখাওয়াত আজ আর এই পৃথিবীতে নেই, কিন্তু তার জন্য সহপাঠীদের এই অনন্য মানবিক প্রয়াস ও ভালোবাসা নোবিপ্রবি ক্যাম্পাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।


লেখক: শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী

বেরোবির বিশেষ বাসসেবায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০১:৫৪ পিএম
বেরোবির বিশেষ বাসসেবায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঈদ বাস সার্ভিস

ঈদে বাড়ি ফেরার পথে টিকিটের সংকট, অতিরিক্ত ভাড়া ও ভোগান্তি এড়াতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন শিক্ষার্থীদের জন্য বিশেষ বাসসেবার উদ্যোগ নিয়েছিল। 
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে পরিবহন পুলের পাঁচটি বাস ঢাকা, বগুড়া, নাটোর, কুড়িগ্রাম ও পঞ্চগড় রুটে ক্যাম্পাস থেকে ছেড়ে যায়। অনলাইনে আগে নিবন্ধনকারীদের অগ্রাধিকার দিয়ে এই সেবার আওতায় আনা হয়।
গণপরিবহনের ভোগান্তি ছাড়া নিরাপদে বাড়ি ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের রিফা লুবানা রানিয়া ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের কাজী সিয়াম হোসাইন। রসায়ন বিভাগের বাপ্পি আহমেদসহ দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের প্রত্যাশা, ভবিষ্যতে বরিশালসহ দেশের সব বিভাগীয় শহরে এই সেবা সম্প্রসারিত হোক।
পরিবহন পুলের পরিচালক মাসুদ রানা বলেন, সীমিত সম্পদের মধ্যেও শিক্ষার্থীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সাতটির মধ্যে পাঁচটি বাস যুক্ত করা হয়েছে। 
উপাচার্য ড. মো. শওকাত আলী জানান, শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট কমাতে প্রশাসন সব সময় আন্তরিক এবং ভবিষ্যতে এ ধরনের জনবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।

জাতীয় বাজেট নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০১:৫১ পিএম
জাতীয় বাজেট নিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা
ছবি এআই

জাতীয় বাজেট ২০২৬-২৭ দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা ও ভবিষ্যৎ দিকনির্দেশনার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি, বৈদেশিক চাপ ও সীমিত কর্মসংস্থানের প্রেক্ষাপটে প্রস্তাবিত এ বাজেট নিঃসন্দেহে চ্যালেঞ্জপূর্ণ। এর সাফল্য নির্ভর করবে কার্যকর বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহির ওপর। নতুন সরকারের প্রথম বাজেট ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা তুলে ধরেছেন একই বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী আব্দুর রাব্বি হাসান ওয়ালিদ

আকার নয়, বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ

মো. রবিউস সানি জোহা
এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগ

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে সম্ভাব্য ২ লাখ ৩৫ হাজার কোটি টাকার ঘাটতি পূরণে ঋণের ওপর নির্ভর করতে হবে। বৈশ্বিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতি ও রাজস্ব আদায়ের চ্যালেঞ্জের মুখে অর্থনৈতিক স্থিতিশীলতা ও সুশাসনকে অগ্রাধিকার দেওয়ায় অর্থনীতিবিদরা এটিকে সতর্ক ও বাস্তবসম্মত বলছেন। বাজেটটিতে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তাকে গুরুত্ব দেওয়া হলেও এর প্রকৃত সাফল্য নির্ভর করবে কার্যকর বাস্তবায়ন ও প্রশাসনিক জটিলতা দূর করার ওপর। পরিশেষে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি এবং টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার নিশ্চিত করাই হবে এই বাজেটের মূল চ্যালেঞ্জ।

 

জনবান্ধব বাজেটের প্রত্যাশা

মো. রুহুল আমিন
ব্যবস্থাপনা বিভাগ

জাতীয় বাজেট সর্বজনীন ও জনকল্যাণমুখী হওয়া উচিত, যা উচ্চবিত্তের সুবিধা না বাড়িয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নিত্যপণ্যের দাম সহনশীল রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজস্ব বাড়াতে বিলাসবহুল পণ্যে কর বৃদ্ধি করা গেলেও, মধ্যবিত্তের বাহন মোটরসাইকেলের ওপর অতিরিক্ত কর আরোপ অযৌক্তিক। হামের মতো রোগের বিস্তার ঠেকাতে স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো জরুরি। পাশাপাশি ধর্ষণ, সহিংসতা ও বিচারহীনতা রোধে সুশাসন নিশ্চত এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে। তরুণদের দক্ষ করতে কারিগরি শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি দূরদর্শী ও জনবান্ধব বাজেট প্রণয়নই এখন সময়ের দাবি।

 

কেন্দ্রীয়করণ প্রবণতা দূর করুন

আফিয়া আলম
সমাজকল্যাণ বিভাগ

জাতীয় বাজেট জনগণের সার্বিক কল্যাণের জন্য হলেও এর সুফল সর্বত্র দেখা যায় না। বাজেট মূলত কেন্দ্রভিত্তিক হওয়ায় তৃণমূল পর্যায়ে পর্যাপ্ত বরাদ্দ মেলে না। ফলে স্থানীয় মানুষ ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হয়। জেলা ও উপজেলাগুলোয় মাঠ প্রশাসনের সীমিত অংশগ্রহণের কারণে অনেক প্রকল্প শুধু কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকে, বাস্তবে তার প্রয়োগ ঘটে না। নির্দিষ্ট কিছু মানুষের সুবিধা পাওয়ার এই দুর্বিষহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাজেটের একপাক্ষিক কেন্দ্রীয় প্রবণতা দূর করা জরুরি। 
দেশের সর্বাঙ্গীণ ও সামগ্রিক উন্নতির লক্ষ্যে সর্বক্ষেত্রে পরিমিত বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে। 
অন্যথায় সর্বস্তরের জনগণ বাজেট সুবিধা থেকে বঞ্চিতই থেকে যাবে।

 

রাজস্ব আদায়ে নীতিগত পরিবর্তন জরুরি

মোছা. আহসানা হাবিবা অরনা
পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগ

একটি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা আগামী এক বছরের আয়-ব্যয়ের হিসাব বা জাতীয় বাজেটের ওপর নির্ভরশীল। তবে বাজেটের মেরুদণ্ড রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অধিকাংশ অর্থবছরেই পূরণ হয় না, যা বাজেট ঘাটতি তৈরি করে। রাজস্ব বিভাগের দুর্নীতি, স্বচ্ছতার অভাব ও আধুনিকায়নের ঘাটতি এর প্রধান কারণ। 
এ ছাড়া উচ্চ কর-হারের কারণে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর রাজস্ব ফাঁকির প্রবণতা বাড়ে, যা অর্থনৈতিক বৈষম্য তৈরি করে। এই সংকট কাটাতে করের হার কিছুটা কমিয়ে যুগোপযোগী ও নৈতিক উপায়ে রাজস্ব আদায় করা প্রয়োজন। 
তাই বাজেট ঘাটতি নিরসনে রাজস্বনীতির পরিবর্তন ও আধুনিকায়নে সরকারের নজরদারি বাড়ানো উচিত।‎

 

বাস্তবসম্মত বাজেট প্রণয়ন করুন

সাবিকুন নাহার অন্তি
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ

বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। সরকারের আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষায় অবাস্তব লক্ষ্যমাত্রা না বাড়িয়ে, করের আওতা সম্প্রসারণ ও দক্ষতা বৃদ্ধি করা প্রয়োজন। অন্যদিকে, অপচয় কমিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জ্বালানি ও কর্মসংস্থানে বরাদ্দ বাড়ানো এবং অতিরিক্ত ঋণনির্ভরতা কমানো জরুরি। তরুণদের দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সহায়তা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রকৃত সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে হবে। সর্বোপরি, কাগজে-কলমে উচ্চাভিলাষী না হয়ে বাজেটটি যেন বাস্তবায়নযোগ্য, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সক্ষম এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখে।

চাঁদপুরে ‘টেইল অব হিলসা অ্যান্ড আ বয়’ এর মোড়ক উন্মোচন

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০২:২৭ পিএম
আপডেট: ০৬ জুন ২০২৬, ০২:৩৪ পিএম
চাঁদপুরে ‘টেইল অব হিলসা অ্যান্ড আ বয়’ এর মোড়ক উন্মোচন
ছবি: খবরের কাগজ

চাঁদপুর জেলার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠনের উদ্যোগে গবেষণাভিত্তিক ফিকশন গ্রন্থ ‘টেইল অব হিলসা অ্যান্ড আ বয়’–এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার (৬ জুন) দুপুর সাড়ে ১২টায় ইলিশের শহরখ্যাত চাঁদপুরে আয়োজিত এক অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক প্রকাশনা করা হয়।

মেঘনা নদী, ইলিশ এবং মেঘনা অববাহিকার জীবন-জীবিকা, সংস্কৃতি ও নদীমাতৃক ঐতিহ্যকে কেন্দ্র করে গ্রন্থটি রচনা করেছেন গবেষক ও কবি মো. হাবিবুর রহমান। গবেষণাভিত্তিক এ ফিকশন গ্রন্থে সাহিত্যিক আঙ্গিকে নদী, পরিবেশ ও জীববৈচিত্র্য-সংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরা হয়েছে।

বইটিতে জলবায়ু পরিবর্তন, নদীভাঙন, জীববৈচিত্র্য সংরক্ষণ, স্থানীয় ঐতিহ্য, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মেঘনা অববাহিকার সামাজিক-অর্থনৈতিক বাস্তবতার বিভিন্ন দিক স্থান পেয়েছে। আয়োজকদের মতে, গ্রন্থটি শিক্ষার্থী, গবেষক ও তরুণ প্রজন্মকে নদীকেন্দ্রিক জীবন ও পরিবেশগত সংকট সম্পর্কে সচেতন করতে সহায়ক ভূমিকা রাখবে।

গ্রন্থটির লেখক মো. হাবিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, গবেষক ও কবি। এর আগে তার কাব্যগ্রন্থ ‘মেঘবালিকার লোচনে জলতরঙ্গ’ একুশে বইমেলা ২০২৫-এ প্রকাশিত হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক বলেন, বইটি তরুণ প্রজন্মের জন্য একটি গবেষণাধর্মী ও নীতিনির্ধারণ-সহায়ক সংকলন হিসেবে কাজ করবে।

তিনি আশা প্রকাশ করেন, মেঘনা নদী ও ইলিশকেন্দ্রিক ঐতিহ্য, পরিবেশগত চ্যালেঞ্জ এবং সম্ভাবনা সম্পর্কে পাঠকদের নতুন দৃষ্টিভঙ্গি দিতে সক্ষম হবে গ্রন্থটি।

তিনি আরও জানান, প্রকাশের পর থেকেই বইটি দেশি-বিদেশি গবেষক, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকদের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে। ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের কাছে এর সৌজন্য কপি পৌঁছে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্য, পাঠক, স্থানীয় শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আজম হোসেন/তামান্না রুপা/

আইইউবির কোষাধ্যক্ষ ওয়াছিম জাব্বার

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৫:৪২ পিএম
আইইউবির কোষাধ্যক্ষ ওয়াছিম জাব্বার
মো. ওয়াছিম জাব্বার

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর (আইইউবি) কোষাধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন মো. ওয়াছিম জাব্বার।

বুধবার (৩ জুন) তারিখে তিনি এ পদে যোগ দেন। 

তিনি খন্দকার মো. ইফতেখার হায়দারের স্থলাভিষিক্ত হয়েছেন।
 
আইইউবিতে যোগদানের আগে জাব্বার বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারে ৩২ বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন। 

এ সময়ে তিনি জনপ্রশাসন, আর্থিক ব্যবস্থাপনা, সরকারি ক্রয়, প্রাতিষ্ঠানিক পরিচালনা ও নীতি বাস্তবায়ন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
 
সর্বশেষ তিনি ইতালির তুরিনে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের ইন্টারন্যাশনাল ট্রেনিং সেন্টারে (আইএলও-আইটিসিআইএলও) ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্ট–ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অ্যান্ড প্রফেশনালাইজেশন (ডিআইএমএপিপিপি-সিডিপি)-এর ডেপুটি টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন।
 
এর আগে তিনি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউটের (বিপিআই) মহাপরিচালক (অতিরিক্ত সচিব), বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রশাসন ও অর্থ বিভাগের পরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টের (বিয়াম) পরিচালক (প্রশিক্ষণ ও শিক্ষা), এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 
জাব্বার ব্র্যাক ইউনিভার্সিটি থেকে প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্টে মাস্টার্স, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি) থেকে মানবসম্পদ ব্যবস্থাপনায় এক্সিকিউটিভ এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 

তিনি যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই (সিআইপিএস) থেকে প্রকিউরমেন্ট ও সাপ্লাই বিষয়ে ডিপ্লোমা, অ্যাডভান্সড ডিপ্লোমা ও প্রফেশনাল ডিপ্লোমা সম্পন্ন করেছেন।

তিনি ২০১৭ সাল থেকে ব্র্যাক ইউনিভার্সিটিতে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়াও, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ক জাতীয় প্রশিক্ষক হিসেবেও তিনি যুক্ত রয়েছেন। তিনি সিআইপিএস ইউকে-এর সদস্য এবং ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট কনসালট্যান্টস বাংলাদেশের আজীবন সদস্য।

বিজ্ঞপ্তি/