সুপার স্টার গ্রুপ (এসএসজি) এর কর্মীদের জন্য 'ক্যান্সার ট্রিটমেন্ট সাপোর্ট পলিসি' চালু করতে যাচ্ছে। যা করপোরেট পরিমন্ডলে একটি অসাধারন ও অনন্য উদ্যোগ।
কোম্পানির সি এস আর কার্যক্রম আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের একটি প্রকল্প এই ভিন্নধর্মী পদক্ষেপটি পরিচালিত হবে মোহাম্মদ ইব্রাহিম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের অধীনে। এই উদ্যোগ কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা এবং সহমর্মী কর্মপরিবেশ সৃষ্টির প্রতি কোম্পানির দায়বদ্ধতার প্রতিফলন। এর মাধ্যমে সুপারস্টার গ্রূপ ক্যান্সার আক্রান্ত কর্মীদের পাশে সার্বিক সহায়তা নিয়ে দাঁড়াবে এবং নিশ্চিত করবে আক্রান্ত ব্যক্তির জন্য যথোপযুক্ত কর্ম পরিবেশ।
এক নজরে এর বৈশিষ্ট্য :
১. আর্থিক সহায়তা:
দেশে কিংবা বিদেশে চিকিৎসার জন্য কাভারেজ এবং বার্ষিক নির্ধারিত সীমার মধ্যে
আর্থিক সহায়তা।
২. অন্যান্য সুবিধা :
.চিকিৎসার সময়কালে বেতনসহ ছুটি, হোম অফিস এবং যথোপযুক্ত কর্ম পরিবেশ।
.চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদান।
উদ্যোগের প্রেরণা:
এই উদ্যোগ সুপার স্টার গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ ইব্রাহিমের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের
লক্ষে নেয়া। আমৃত্যু যার সজাগ দৃষ্টি ছিল কর্মীদের কল্যাণ ও স্বাস্থ্য সুরক্ষা দিকে।
উল্লেখযোগ্য অতিথিবৃন্দ:
উদ্বোধনী অনুষ্ঠানে সুপার স্টার গ্রুপের নিম্নোক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন:
মো. জালাল উদ্দিন, চেয়ারম্যান
মো. হারুন অর রশিদ, ম্যানেজিং ডিরেক্টর
মো. তোফায়েল আহমেদ, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর
শেখ সাদী আবদুল মজিদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর
মোহাম্মদ আমিনুল ইসলাম , সি এফ ও
খন্দোকার গোলাম আজম, ডিরেক্টর, হিউম্যান রিসোর্স
এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ।
অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর মো. হারুন অর রশিদ এসএসজির সামগ্রিক সিএসআর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
হিউম্যান রিসোর্স ডিরেক্টর খন্দোকার গোলাম আজম মোহাম্মদ ইব্রাহিম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন এবং এর উদ্যোগসমূহের উপর বিশদ বিবরণ প্রদান করে বলেন, আমরা এই উদ্বোধনী অনুষ্ঠানের একটা প্রচারণা প্রত্যাশা করছি যা আমাদের অনূপ্রেরণা যোগাবে, পাশাপাশি অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানকে বিভিন্ন উদ্যোগ নিয়ে কর্মীদের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।
অতিরিক্ত তথ্য বা সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করুন: 01755633936
বিজ্ঞপ্তি/মেহেদী