ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ঝিনাইদহ এক্স ক্যাডেটস্ অ্যাসোসিয়েশন (জেক্সকা) দেশের বিভিন্ন স্থানে সম্পন্ন মাসব্যাপী কম্বল বিতরণ কার্যক্রমের সমাপনী দিন ছিলো আজ সোমবার (১৩ জানুয়ারি)।
রাজধানীর মোহাম্মদপুরের পথশিশুদের শিক্ষাঙ্গন 'ছায়াতল বাংলাদেশ'- এ আজ দুপুর ১২টার দিকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনের সভাপতিতে দুই শতাধিক পথশিশু শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেন জেক্সকার প্রেসিডেন্ট প্রফেসর বোরহান উদ্দিন খান, ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডা. আবুল বাশার, খুরশিদ আল মেহের, জেনারেল সেক্রেটারি গালিব মোহাম্মদ, ডেপুটি জেনারেল সেক্রেটারি সাব্বির আহমেদ, কালচারাল সেক্রেটারি ডা. বাপ্পা ঘোষ শাওন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছায়াতলের প্রতিষ্ঠাতা বি এম সোহেল রানা।
সম্প্রতি জেক্সকা ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা এবং ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দুই হাজার দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে।
বিজ্ঞপ্তি/মেহেদী