ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
তপ্ত গরমে পশুপাখির প্রতি সদয় হোন সিনচিয়াংয়ে সংস্কৃতি ও পর্যটন উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত সংঘাত নয়, হোক সম্প্রীতির উদযাপন কানসাসের দাবদাহে ‘কুলিং ভেস্টে’ অনুশীলন আর্জেন্টিনার চীনের ছাংছুনে অপটিক্স ও সেমিকন্ডাক্টর প্রযুক্তির বিপ্লব বাংলাদেশের বাজারে এল টেকনো স্পার্ক ৫০ প্রো খোকসায় ২০ বছর ধরে অচল কৃত্রিম প্রজনন কেন্দ্র, ভোগান্তিতে কৃষক-খামারি কেইনই ইংল্যান্ডের ইতিহাসের সেরা স্ট্রাইকার: লিনেকার বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন, সংলাপের পরামর্শ জাতিসংঘের এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কৃষিকাজে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র নতুন অ্যান্ড্রয়েড ১৭ সংস্করণে গুগলের বড় চমক কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় বাংলাদেশ ব্যাংকের সনদ পেল মার্কেন্টাইল ব্যাংক এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ডিজিটাল পরিসরে নারীর নিরাপত্তা ও সহিংসতার স্বরূপ রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যা! একটি জাতির অবক্ষয়ের নির্মম চিত্র! ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু ওয়াশিংটন-তেহরান শান্তিচুক্তি ও বৈশ্বিক বাস্তবতা এবারের স্বপ্নবিলাসী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: সংসদে আইনমন্ত্রী কাঁঠালকে কেন্দ্র করে বিরোধ, ছেলের মারধরে বাবার মৃত্যু সফলতা নির্ভর করবে বাস্তবায়ন সক্ষমতার ওপর যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে; মামলা ও জরিমানা মদ ভেবে বিষপানে পোশাকশ্রমিকের মৃত্যু ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জন নিহত, নিখোঁজ ১ ‘বাড়তি জেদ’ নিয়ে খেলছেন বেলিংহ্যাম কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি জামায়াতের সংসদ সদস্যকে মাইক্রোওভেন দিতে চাইলেন পার্থ রায়পুরায় সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ ভেসে উঠল নদীতে,  নিহত বেড়ে ৪ মাথা ঝুঁকানোর দরকার নেই, নিজ নিজ ধর্ম অনুযায়ী চেয়ারের প্রতি সম্মান জানাবেন: স্পিকার বিকাশে পেমেন্ট করে সপ্তাহে ৫০ গ্রাহক পাচ্ছেন টিভি, স্মার্টফোন জেতার সুযোগ

কসমেটিকস সল্যুশন ‘বিউটি বুথ’ এখন রামপুরায়

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৬ পিএম
কসমেটিকস সল্যুশন ‘বিউটি বুথ’ এখন রামপুরায়
কসমেটিকস সল্যুশন ‘বিউটি বুথ’ এখন রামপুরায়

রাজধানীর রামপুরায় উদ্বোধন হয়ে গেল অনলাইন-ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান ও কসমেটিকস জগতের জনপ্রিয় ব্র্যান্ড ‘বিউটি বুথ’ এর প্রথম আউটলেট। শুক্রবার (৩১ জানুয়ারি)  জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে রামপুরার উজ্জ্বল টাওয়ারে বিউটি শপটির এই আউটলেট উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিউটি বুথের প্রতিষ্ঠাতা শাহ পরাণ খান ও কোম্পানির কর্মকর্তারা।    

২০২১ সাল থেকে  গ্রাহকদের জন্য অথেনটিক স্কিন কেয়ার এবং কসমেটিক পণ্য সরবরাহ নিশ্চিত করে আসছে প্রতিষ্ঠানটি। এবার থেকে গ্রাহক অনলাইনের পাশাপাশি সরাসরি পরখ করে বিউটি বুথ থেকে লাইফস্টাইল পণ্য কিনতে পারবে। 

শো-রুম উদ্বাধনের অনুষ্ঠানে বিউটি বুথের প্রতিষ্ঠাতা শাহ পরাণ খান বলেন, রামপুরার প্রথম আউটলেট চালুর এই মুহুর্তটা আমার সারাজীবন মনে থাকবে। গ্রাহক সন্তুষ্টিই আমাদের উদ্দেশ্য। অনলাইনের পাশাপাশি এখন আমাদের গ্রাহকেরা সরাসরি আউটলেটে এসে পছন্দের প্রোডাক্ট কিনতে পারবেন। আগামীতে সারাদেশে আউটলেট জড়িয়ে দিতে চাই।

এ সময় ফিতা কেটে উদ্বোধন করা হয় আউটলেটটি। পরে অতিথিদের নিয়ে কেক কাটা হয়। এদিন আউটলেট উদ্বোধন উপলক্ষে সব পণ্যের উপর ১০% ছাড় এবং বিশেষ অফার থাকায় শো-রুমের সামনে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার ভিড় লক্ষ করা গেছে। 

প্রসাধনী ব্র্যান্ড বিউটি শপ গেল কয়েক বছরের মধ্যে কোরিয়ান কসমেটিক আইটেম বিক্রিতে দেশে বেশ জনপ্রিয়তা লাভ করে। নিজেদের অনলাইন প্ল্যাটফর্মে কোরিয়ান কসমেটিক আইটেমের পাশাপাশি তুরস্ক, থাইল্যান্ড ও মালয়েশিয়ান প্রসাধনী সামগ্রী গ্রাহকদের কাছে সরবরাহ করে আসছে  প্রতিষ্ঠানটি।

দেশের যেকোন জায়গা হতে স্কিন কেয়ার ও বিউটি পণ্য কিনতে ভিজিট করুন www.beautybooth.com.bd ওয়েবসাইট, এছাড়াও সরাসরি পণ্য কিনতে চাইলে চলে আসতে পারেন উজ্জ্বল টাওয়ার, বাড়ি নং ৩৬২, পূর্ব রামপুরা, ডিআইটি রোড।

মিঠুন/সিফাত/

বাংলাদেশের বাজারে এল টেকনো স্পার্ক ৫০ প্রো

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৫৭ পিএম
বাংলাদেশের বাজারে এল টেকনো স্পার্ক ৫০ প্রো
টেকনো স্পার্ক ৫০ প্রো মোবাইল। ছবি: বিজ্ঞপ্তি

গ্লোবাল ইনোভেটিভ এআই-চালিত প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে নিয়ে এল টেকনো স্পার্ক ৫০ প্রো, যা জনপ্রিয় স্পার্ক সিরিজের সর্বশেষ সংযোজন।

ফ্ল্যাগশিপ-লেভেলের প্রটেকশন, শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং স্মার্ট এআই সুবিধার সমন্বয়ে তৈরি এই স্মার্টফোনটি আধুনিক ব্যবহারকারীদের চাহিদা পূরণের লক্ষ্যে আনা হয়েছে।

স্পার্ক সিরিজের সফলতার ধারাবাহিকতায় টেকনো স্পার্ক ৫০ প্রো-তে যুক্ত করা হয়েছে এমন কিছু ফিচার, যা এই সেগমেন্টের স্মার্টফোনে কম দেখা যায়। এর মধ্যে রয়েছে আইপি৬৮/আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, সর্বোচ্চ ৬ মিটার পানির গভীরতায় সার্ভাইভ করার ক্ষমতা, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৬০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং, ৫০ মেগাপিক্সেল সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশস্ন্যাপ মেইন ক্যামেরা, মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসর, ১২০ হার্জ ডিসপ্লে এবং টেকনো এআই সুবিধা।

দৈনন্দিন ব্যবহারে বাড়তি নিশ্চয়তা দিতে টেকনো স্পার্ক ৫০ প্রো-তে রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ সার্টিফায়েড সুরক্ষা, যা ডিভাইসটিকে ধুলাবালি ও পানির প্রভাব থেকে সুরক্ষিত রাখতে সক্ষম।

এ ছাড়াও, সর্বোচ্চ ৬ মিটার গভীর পানির মধ্যেও ডিভাইসটি নির্ভরযোগ্যভাবে কাজ করতে সক্ষম, যা আন্ডারওয়াটার ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রে বাড়তি সুবিধা যোগ করে। শুধু পানি থেকে সুরক্ষাই নয়, টেকনো স্পার্ক ৫০ প্রো-তে রয়েছে এসজিএস ফাইভ-স্টার প্রিমিয়াম ড্রপ রেজিস্ট্যান্স এবং ৩৬০ ডিগ্রি ড্রপ প্রোটেকশন, যা দৈনন্দিন ব্যবহারে অনাকাঙ্ক্ষিত পড়ে যাওয়া বা আঘাতের ঝুঁকি মোকাবিলায় সহায়তা করে। এ ছাড়া টি-গার্ড প্রোটেকশন সিস্টেম ডিভাইসটির নিরাপত্তাকে আরও শক্তিশালী করেছে, যা এটিকে এখন পর্যন্ত সবচেয়ে সুরক্ষিত স্পার্ক স্মার্টফোনগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তির সমন্বয়ে টেকনো স্পার্ক ৫০ প্রো দীর্ঘ সময় ব্যবহার এবং দ্রুত চার্জিং সুবিধা নিশ্চিত করে। যারা সারাদিন স্মার্টফোনের ওপর নির্ভরশীল, তাদের জন্য এটি হতে পারে একটি নির্ভরযোগ্য সঙ্গী। টেকনোর তথ্য অনুযায়ী, ব্যাটারিটি ১,৯০০টিরও বেশি চার্জিং সাইকেলের পরেও ৮০ শতাংশের বেশি ব্যাটারি সক্ষমতা ধরে রাখতে পারে, যা দীর্ঘদিন ভালো পারফরম্যান্স নিশ্চিত করবে।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য টেকনো স্পার্ক ৫০ প্রো-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশস্ন্যাপ মেইন ক্যামেরা, যা বিভিন্ন লাইটিং কন্ডিশনে চমৎকার ডিটেইল ধরে রাখতে সক্ষম। এছাড়া ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ক্লিয়ার সেলফি এবং উন্নত ভিডিও কলিং এক্সপেরিয়েন্স নিশ্চিত করে। ভ্রমণ, প্রতিদিনের মুহূর্ত কিংবা সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরিতে ক্যামেরা সিস্টেমটি একটি ভার্সেটাইল ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স প্রদান করে।

মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসরচালিত টেকনো স্পার্ক ৫০ প্রো মাল্টিটাস্কিং, গেমিং, ভিডিও স্ট্রিমিং এবং ডেইলি ইউজে স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে। স্মার্টফোনটি ২৪ জিবি ডাইনামিক র‍্যাম (৮ জিবি র‍্যাম + ১৬ জিবি এক্সটেন্ডেড র‍্যাম) এবং ১৮ জিবি ডাইনামিক র‍্যাম (৬ জিবি র‍্যাম + ১২ জিবি এক্সটেন্ডেড র‍্যাম)–এ দুই সংস্করণে পাওয়া যাবে। উভয় সংস্করণেই রয়েছে ১২৮ জিবি স্টোরেজ।

স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্জ ডিসপ্লে, যা স্মুথ স্ক্রলিং এবং ইমার্সিভ ভিউয়িং এক্সপেরিয়েন্স নিশ্চিত করে। পাশাপাশি ডিটিএস সাউন্ডসমৃদ্ধ ডুয়াল স্পিকার এবং অল-সিনারিও নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য আরও রিচ অডিও এক্সপেরিয়েন্স নিশ্চিত করে, যা বিনোদন ও ভয়েস কমিউনিকেশনকে আরও উপভোগ্য করে তোলে।

অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক টেকনো স্পার্ক ৫০ প্রো-তে রয়েছে ওয়ান-ট্যাপ সামারাইজেশন, এআই ফ্ল্যাশমেমো, এআই হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্ট, এআই প্রবলেম সলভিং, এআই রাইটিং, এআই হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং এআই স্মার্ট স্কেডিউলিংসহ বিভিন্ন এআই সুবিধা। এ ছাড়া ফ্রিলিংক ২.০ এবং টাচ ট্রান্সফার উইথ আইফোন ফিচার বিভিন্ন ডিভাইসের মধ্যে আরও সহজ ও স্মুথ কানেক্টিভিটি নিশ্চিত করে।

টেকনো স্পার্ক ৫০ প্রো এখন দেশজুড়ে টেকনোর সকল ব্র্যান্ড আউটলেট ও রিটেইল স্টোরে পাওয়া যাচ্ছে এবং স্মার্টফোনটির মূল্য শুরু হচ্ছে ২৬,৯৯৯ টাকা থেকে (ভ্যাট প্রযোজ্য)।

বিজ্ঞপ্তি/নাঈম

এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৪৩ পিএম
এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ই জুন) ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে সভাটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মো. ফজলুর রহমান এফসিএ'র সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব ফিরোজ আহমেদ, স্বতন্ত্র পরিচালক জনাব শফিকুল আলম, জনাব মো. এস্কান্দার মিয়া, ড. নাসিমা এ. রহমান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব রিয়াজুল ইসলাম এবং কোম্পানি সচিব জনাব মনজুরুল আহসান, এফসিএসসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ও শুভাকাঙ্ক্ষীগণ।

চেয়ারম্যান সব শেয়ারহোল্ডার, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি তাদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি সব অংশীজনের সহযোগিতা ও কর্মীদের নিষ্ঠার দ্বারাই ব্যাংকের সফল পুনরুদ্ধার ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হবে বলে আশা ব্যক্ত করেন।

সভায় ৩১শে ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয় এবং অন্যান্য বিধিবদ্ধ কার্যক্রম সম্পন্ন করা হয়।

বিজ্ঞপ্তি/নাঈম

কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় বাংলাদেশ ব্যাংকের সনদ পেল মার্কেন্টাইল ব্যাংক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৩২ পিএম
কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় বাংলাদেশ ব্যাংকের সনদ পেল মার্কেন্টাইল ব্যাংক
মার্কেন্টাইল ব্যাংক

ইনক্লুসিভ ফাইন্যান্স এবং এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টে উল্লেখযোগ্য অবদান রাখায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সনদ লাভ করেছে।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাস্তবায়নাধীন পোস্ট কোভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্টের আওতায় এই সনদ প্রদান করা হয়। প্রকল্পটির আওতায় মার্কেন্টাইল ব্যাংক উল্লেখযোগ্য সংখ্যক নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে।

সনদ প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মনোজ কুমার হাওলাদার, পরিচালক কাজী তামান্না হক এবং টিম লিডার আলী সাবেদের কাছ থেকে মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ সনদপত্র গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৩১ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম
এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৮ই জুন ২০২৬ এ ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মো. ফজলুর রহমান, এফসিএ সভায় সভাপতিত্ব করেন। সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব ফিরোজ আহমেদ, স্বতন্ত্র পরিচালক জনাব শফিকুল আলম, জনাব মো. এস্কান্দার মিয়া, ড. নাসিমা এ. রহমান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব রিয়াজুল ইসলাম এবং কোম্পানি সচিব জনাব মনজুরুল আহসান, এফসিএস-সহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ও শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান সকল শেয়ারহোল্ডার, গ্রাহক, নিয়ন্ত্রণ সংস্থা এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি তাদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকল অংশীজনের সহযোগিতা ও কর্মীদের নিষ্ঠার দ্বারাই ব্যাংকের সফল পুনরুদ্ধার ও ভবিষ্যৎ প্রবৃদ্ধি মূল চালিকাশক্তি হবে বলে আশা ব্যক্ত করেন।

সভায় ৩১শে ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছররে নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদতি হয় এবং অন্যান্য বিধিবদ্ধ র্কাযক্রম সম্পন্ন করা হয়।

বিকাশে পেমেন্ট করে সপ্তাহে ৫০ গ্রাহক পাচ্ছেন টিভি, স্মার্টফোন জেতার সুযোগ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম
বিকাশে পেমেন্ট করে সপ্তাহে ৫০ গ্রাহক পাচ্ছেন টিভি, স্মার্টফোন জেতার সুযোগ
বিকাশ

প্রতি সপ্তাহে বিকাশ-এ সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট করে ৫০ জন গ্রাহক পাচ্ছেন টিভি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচসহ আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ।

আগামী ১৮ জুলাই পর্যন্ত চলা এই ‘পেমেন্ট চ্যাম্পিয়ন’ ক্যাম্পেইনে যেকোনো গ্রাহক দেশজুড়ে ছড়িয়ে থাকা মার্চেন্ট পয়েন্টগুলোতে বেশিবার বিকাশ পেমেন্টে কেনাকাটা করে প্রতি সপ্তাহে জিতে নিতে পারছেন এসব পুরস্কার।
 
এই ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহককে প্রতি সপ্তাহের রবিবার থেকে শনিবার পর্যন্ত ন্যূনতম সাতটি লেনদেন করতে হবে ও প্রতিটি লেনদেনের পরিমাণ হতে হবে ন্যূনতম ২০০ টাকা। একজন গ্রাহক অফার চলাকালীন একবারই এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন।

প্রতি সপ্তাহে প্রথম ৫ জন সর্বোচ্চ সংখ্যক পেমেন্টকারী গ্রাহক পাবেন ৫৫ ইঞ্চি’ স্যামসাং এলইডি টিভি, পরের ১০ জন স্মার্টফোন, পরবর্তী ১০ জন স্মার্চ ওয়াচ এবং পরবর্তী সর্বোচ্চ ২৫ জন পেমেন্টকারী গ্রাহক পাবেন ইয়ারবাডস। 

ক্যাম্পেইনের বিস্তারিত জানা যাবে এই লিংকে- https://offer-finder.com/campaign/exciting-prize-on-most-number-of-payment 

এর পাশাপাশি, নির্দিষ্ট মার্চেন্টে বিকাশ পেমেন্ট করে ‘HAMZA’ কোড ব্যবহার করে যেকোনো গ্রাহক পেতে পারেন ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। 

প্রযুক্তির অগ্রগতিকে কাজে লাগিয়ে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে শক্তিশালী করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বিকাশ। গলির ছোট মুদি দোকান হোক বা সুপরিচিত ব্র্যান্ডশপ– দেশজুড়ে ছোট-বড় মিলিয়ে প্রায় ১০ লাখ মার্চেন্টে বিকাশ কিউআরের মাধ্যমে পেমেন্ট করার সুযোগ ডিজিটাল পেমেন্টকে সবার কাছেই সহজলভ্য করে তুলেছে। এমনকি টাকা না থাকলেও বিকাশ অ্যাপে ‘পে-লেটার’ নামের বিশেষ জামানতবিহীন লোন নিয়ে গ্রাহকদের জন্য রয়েছে কেনাকাটার সুবিধা। 

এ ছাড়াও অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্টে সংযুক্ত ভিসা কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারছেন গ্রাহকরা। পাশাপাশি, সর্বোচ্চ সংখ্যক ব্যাংক থেকে অ্যাড মানি করে টাকা আনার সুবিধা তো রয়েছেই।

বিজ্ঞপ্তি/