ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ও পেট্রোবাংলার (বাংলাদেশ ওয়েল, গ্যাস অ্যান্ড মিনারেল করপোরেশন) মধ্যে একটি দ্বিপাক্ষিক করপোরেট স্বাস্থ্যচুক্তি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এই চুক্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী ও পেট্রোবাংলার সচিব রুচিরা ইসলাম।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) একেএম সাহেদ হোসেন ও হেড অব করপোরেট নিতা চক্রবর্ত্তী, সিনিয়র এক্সিকিউটিভ (করপোরেট বিজনেস ডেভেলপমেন্ট) আমিনুল ইসলাম সুমন ও পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (পরিকল্পনা কৌশল ও রিসোর্সেস মবিলাইজেশন) প্রকৌ. বিশ্বজিৎ সাহা ও উপ মহাব্যবস্থাপক (মেডিকেল) ডা. আম্বিয়া খাতুন।
চুক্তির আওতায় পেট্রোবাংলার সব কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবার এখন থেকে এই হাসপাতালে এক্সিকিউটিভ হেল্থ চেক-আপ, কার্ডিয়াক হেলথ চেক-আপ ও অন্যান্য স্বাস্থ্য পরীক্ষায় বিশেষ ছাড় পাবেন। এ ছাড়া ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণের পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।