ঢাকা ৪ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

সর্বশেষ
কানসাসের দাবদাহে ‘কুলিং ভেস্টে’ অনুশীলন আর্জেন্টিনার চীনের ছাংছুনে অপটিক্স ও সেমিকন্ডাক্টর প্রযুক্তির বিপ্লব বাংলাদেশের বাজারে এল টেকনো স্পার্ক ৫০ প্রো খোকসায় ২০ বছর ধরে অচল কৃত্রিম প্রজনন কেন্দ্র, ভোগান্তিতে কৃষক-খামারি কেইনই ইংল্যান্ডের ইতিহাসের সেরা স্ট্রাইকার: লিনেকার বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন, সংলাপের পরামর্শ জাতিসংঘের এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কৃষিকাজে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র নতুন অ্যান্ড্রয়েড ১৭ সংস্করণে গুগলের বড় চমক কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় বাংলাদেশ ব্যাংকের সনদ পেল মার্কেন্টাইল ব্যাংক এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ডিজিটাল পরিসরে নারীর নিরাপত্তা ও সহিংসতার স্বরূপ রামিসাকে ধর্ষণের পর নৃশংস হত্যা! একটি জাতির অবক্ষয়ের নির্মম চিত্র! ঝিনাইদহে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু ওয়াশিংটন-তেহরান শান্তিচুক্তি ও বৈশ্বিক বাস্তবতা এবারের স্বপ্নবিলাসী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: সংসদে আইনমন্ত্রী কাঁঠালকে কেন্দ্র করে বিরোধ, ছেলের মারধরে বাবার মৃত্যু সফলতা নির্ভর করবে বাস্তবায়ন সক্ষমতার ওপর যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে; মামলা ও জরিমানা মদ ভেবে বিষপানে পোশাকশ্রমিকের মৃত্যু ফেঞ্চুগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জন নিহত, নিখোঁজ ১ ‘বাড়তি জেদ’ নিয়ে খেলছেন বেলিংহ্যাম কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি জামায়াতের সংসদ সদস্যকে মাইক্রোওভেন দিতে চাইলেন পার্থ রায়পুরায় সংঘর্ষ: পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ ভেসে উঠল নদীতে,  নিহত বেড়ে ৪ মাথা ঝুঁকানোর দরকার নেই, নিজ নিজ ধর্ম অনুযায়ী চেয়ারের প্রতি সম্মান জানাবেন: স্পিকার বিকাশে পেমেন্ট করে সপ্তাহে ৫০ গ্রাহক পাচ্ছেন টিভি, স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের বেসরকারি সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১টি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র আধুনিক যুদ্ধের চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে আরও যুগোপযোগী করা হবে: সেনাপ্রধান আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এল ‘কারি ক্রাঞ্চ’
Nagad desktop

প্রযুক্তিখাতের ১০টি মেগাট্রেন্ড নিয়ে হুয়াওয়ের প্রতিবেদন প্রকাশ

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম
প্রযুক্তিখাতের ১০টি মেগাট্রেন্ড নিয়ে হুয়াওয়ের প্রতিবেদন প্রকাশ
ছবি: বিজ্ঞপ্তি

হুয়াওয়ে সম্প্রতি ‘ইন্টেলিজেন্ট ওয়ার্ল্ড ২০৩৫ রিপোর্ট’ ও ‘গ্লোবাল ডিজিটালাইজেশন অ্যান্ড ইন্টেলিজেন্স ইনডেক্স ২০২৫ রিপোর্ট’ শীর্ষক দুইটি শ্বেতপত্র প্রকাশ করেছে। প্রতিবেদনে আগামী ১০ বছরে সম্ভাব্য কিছু বড় প্রযুক্তিগত পরিবর্তন অর্থাৎ মেগাট্রেন্ড উল্লেখ করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, উৎপাদন শিল্প ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন শিল্পে প্রযুক্তিগুলির প্রভাব নিয়েও এতে আলোচনা করা হয়েছে। 

হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।   

বিজ্ঞপ্তিতে বলা হয়,  হুয়াওয়ের এক্সিকিউটিভ ডিরেক্টর অব দ্য বোর্ড ডেভিড ওয়াং বলেন, “সভ্যতার প্রতিটি অগ্রগতি এসেছে প্রযুক্তিগত অনুসন্ধানের হাত ধরে। অনুসন্ধানের প্রবণতা মানবজাতির স্বভাবজাত বৈশিষ্ট্য। এটি আমাদের জ্ঞান ও প্রযুক্তির সীমানা বিস্তৃত করতে অনুপ্রাণিত করে। আর আজ সেই প্রেরণাই আমাদের আরও বুদ্ধিবৃত্তিক বিশ্বের দিকে নিয়ে যাচ্ছে। জেনারেটিভ এআই এমন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে, যা আমরা আগে কল্পনাও করতে পারিনি। তাই আমাদের অবশ্যই ভবিষ্যতের দিকে তাকাতে হবে এবং নতুন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ও ধারণা গড়ে তুলতে হবে।”

গত দুই বছরে হুয়াওয়ের গবেষণা দল বিশ্বজুড়ে ২০০–এরও বেশি কর্মশালা আয়োজন করেছে এবং ১০০–এরও বেশি বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, গ্রাহক ও অংশীদারের সঙ্গে গভীর পর্যালোচনা করেছে। এর ভিত্তিতেই তৈরি হয়েছে ’ইন্টেলিজেন্ট ওয়ার্ল্ড ২০৩৫ রিপোর্ট’। জাতিসংঘ ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতো বিশ্বস্ত উৎস থেকে প্রাপ্ত তথ্য ও পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি এই রিপোর্টে ১০টি প্রযুক্তির মেগাট্রেন্ড উল্লেখ করা হয়েছে, যা হুয়াওয়ের মতে আগামী দশকে বুদ্ধিবৃত্তিক রূপান্তরকে পরিচালিত করবে।

মেগাট্রেন্ড ১: কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (এজিআই) এই রূপান্তরের ক্ষেত্রে সবচেয়ে বড় চালিকাশক্তি হবে। এর জন্য কৃত্রিম বৃদ্ধিমত্তাকে বাস্তব প্রয়োগের সাথে একীভূত করা প্রয়োজন। কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তার ফলে অভূতপূর্ব প্রযুক্তিগত উন্নয়ন সম্ভব হবে। 

মেগাট্রেন্ড ২: লার্জ মডেলগুলি (বড় পরিসরের এ্আই মডেল) বিকাশের সাথে সাথে এআই এজেন্ট সাধারণ কাজের মাধ্যম থেকে সিদ্ধান্ত গ্রহণের সহযোগীতে পরিণত হবে এবং বিভিন্ন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসবে। 

মেগাট্রেন্ড ৩: হিউম্যান-এআই প্রোগ্রামিংয়ের মাধ্যমে সফটওয়্যার ডেভেলপমেন্ট নতুন রূপ পাবে। এর ফলে মানুষ উচ্চ পর্যায়ের ডিজাইন এবং সৃজনশীল চিন্তাভাবনার উপর বেশি মনোযোগ দিতে পারবে। অন্যদিকে, এআই একই ধরনের কোডিংয়ের কাজগুলি দক্ষতার সাথে পরিচালনা করবে।

মেগাট্রেন্ড ৪: মানুষ ও কম্পিউটারের মধ্যকার যোগাযোগ পর্যায়ক্রমে গ্রাফিক্সভিত্তিক ইন্টারফেস থেকে সাধারণ ভাষা ও মাল্টিমোডাল (বহুমুখী) ইন্টারফেস ভিত্তিক হয়ে উঠবে। এর ফলে সম্পূর্ণ ইন্দ্রিয়গত অভিজ্ঞতা পাওয়া সম্ভব হবে। ইন্টারফেসগুলো ব্যবহারকারীর কণ্ঠ, অঙ্গভঙ্গিসহ নানা উপায়ে ডিজিটাল বিশ্বের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেবে।

মেগাট্রেন্ড ৫: মোবাইল অ্যাপগুলি আলাদা ইউনিট হিসেবে কাজ না করে এআই এজেন্টের মাধ্যমে বড় একটি সিস্টেমের অংশ হিসেবে কাজ করবে। এর ফলে এআই এজেন্টগুলি শুধু ব্যবহারকারীর কমান্ড নিয়েই অন্যান্য সার্ভিস ব্যবহার করতে পারবে। 

মেগাট্রেন্ড ৬: ওয়ার্ল্ড মডেলের (বাস্তব পরিস্থিতি বুঝতে সক্ষম) মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তির অগ্রগতি লেভেল ফোর বা আরও উচ্চ স্তরের স্বয়ংক্রিয় যানবাহন তৈরিতে ভূমিকা রাখবে। এই যানবাহন মোবাইল থার্ড স্পেস (শুধু যাতায়াত নয়, বরং বসে কাজ করা, বিশ্রাম নেওয়া বা সময় কাটানোর জন্য ব্যবহার করা যায়) হিসেবে কাজ করবে ।

মেগাট্রেন্ড ৭: ২০৩৫ সালের মধ্যে বিশ্বব্যাপী কম্পিউটিং ক্ষমতা ভন নিউম্যান আর্কিটেকচারের (আধুনিক কম্পিউটারের মূল ডিজাইন) সীমা পেরিয়ে ১,০০,০০০ গুণ বৃদ্ধি পাবে। এর ফলে কম্পিউটিং ইকোসিস্টেম নতুনভাবে গড়ে উঠবে। যে চারটি মূল ক্ষেত্রে যুগান্তকারী উদ্ভাবন ঘটবে সেগুলি হলো: সেমিকন্ডাক্টরের উপকরণ ও ডিভাইস, প্রক্রিয়াজাতকরণের প্রযুক্তি, কম্পিউটিং আর্কিটেকচার এবং কম্পিউটিং প্যারাডাইম।

মেগাট্রেন্ড ৮: এজেন্টিক এআই ডেটা স্টোরেজের ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আনবে, কারণ ২০২৫ সালের তুলনায় এআই স্টোরেজের চাহিদা ৫০০ গুণ বৃদ্ধি পাবে। বিশ্বের মোট স্টোরেজের ৭০ শতাংশ হবে এআই স্টোরেজ।

মেগাট্রেন্ড ৯: নয়শো কোটি মানুষ নয়শো বিলিয়ন এজেন্টের সঙ্গে সংযুক্ত হবে। এর ফলে মোবাইল ইন্টারনেট এজেন্টিক ইন্টারনেটে (এআই এজেন্টের স্বয়ংক্রিয় ক্ষমতাযুক্ত) রূপান্তরিত হবে। 

মেগাট্রেন্ড ১০: ২০৩৫ সালের মধ্যে গ্লোবাল ডেটা সেন্টারগুলোর বিদ্যুতের ব্যবহার প্রায় ১.৫ ট্রিলিয়ন কিলোওয়াট-আওয়ার হবে বলে ধারণা করা হচ্ছে। অর্থাৎ, নতুন এনার্জি সিস্টেমে এআই পুরোপুরি অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত শক্তির চাহিদা এর দ্রুত প্রসারকে বাধাগ্রস্ত করবে। এই পরিবর্তনের কারণে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক পর্যায়ে ব্যবহৃত শক্তির মিশ্রণে বায়ু ও সৌর শক্তির অংশ হবে ৫০ শতাংশ। 

‘ইন্টেলিজেন্ট ওয়ার্ল্ড ২০৩৫ রিপোর্টে’ ২০৩৫ সালের মধ্যে এআই কীভাবে আমাদের দৈনন্দিন জীবন, ঘরবাড়ি, ব্যবসা ও পরিবেশে ব্যবহৃত হবে তার চিত্র তুলে ধরা হয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে যে, এআই সক্রিয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ৮০ শতাংশের বেশি দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধে সাহায্য করবে এবং চীনের ৯০ শতাংশের বেশি বাড়িতে বুদ্ধিমান রোবট থাকবে।

হুয়াওয়ে অর্থনীতি, সমাজবিজ্ঞান এবং আইসিটি বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে গ্লোবাল ডিজিটালাইজেশন ইনডেক্সকে (জিডিআই) নতুনভাবে প্রকাশ করেছে। এর মাধ্যমে বিভিন্ন দেশের আইসিটি শিল্পের কার্যকারিতা পরিমাপ করা হয়। নতুন এই গ্লোবাল ডিজিটালাইজেশন এবং ইন্টেলিজেন্স ইনডেক্সে (জিডিআইআই) নতুন কিছু অর্থনৈতিক বিষয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে ডিজিটাল অর্থনীতির মাধ্যমে এআইয়ের সুবিধা নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায়।

বাংলাদেশের বাজারে এল টেকনো স্পার্ক ৫০ প্রো

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৫৭ পিএম
বাংলাদেশের বাজারে এল টেকনো স্পার্ক ৫০ প্রো
টেকনো স্পার্ক ৫০ প্রো মোবাইল। ছবি: বিজ্ঞপ্তি

গ্লোবাল ইনোভেটিভ এআই-চালিত প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে নিয়ে এল টেকনো স্পার্ক ৫০ প্রো, যা জনপ্রিয় স্পার্ক সিরিজের সর্বশেষ সংযোজন।

ফ্ল্যাগশিপ-লেভেলের প্রটেকশন, শক্তিশালী পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত ক্যামেরা প্রযুক্তি এবং স্মার্ট এআই সুবিধার সমন্বয়ে তৈরি এই স্মার্টফোনটি আধুনিক ব্যবহারকারীদের চাহিদা পূরণের লক্ষ্যে আনা হয়েছে।

স্পার্ক সিরিজের সফলতার ধারাবাহিকতায় টেকনো স্পার্ক ৫০ প্রো-তে যুক্ত করা হয়েছে এমন কিছু ফিচার, যা এই সেগমেন্টের স্মার্টফোনে কম দেখা যায়। এর মধ্যে রয়েছে আইপি৬৮/আইপি৬৯ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্স, সর্বোচ্চ ৬ মিটার পানির গভীরতায় সার্ভাইভ করার ক্ষমতা, ৬০০০ এমএএইচ ব্যাটারি, ৬০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং, ৫০ মেগাপিক্সেল সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশস্ন্যাপ মেইন ক্যামেরা, মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসর, ১২০ হার্জ ডিসপ্লে এবং টেকনো এআই সুবিধা।

দৈনন্দিন ব্যবহারে বাড়তি নিশ্চয়তা দিতে টেকনো স্পার্ক ৫০ প্রো-তে রয়েছে আইপি৬৮ ও আইপি৬৯ সার্টিফায়েড সুরক্ষা, যা ডিভাইসটিকে ধুলাবালি ও পানির প্রভাব থেকে সুরক্ষিত রাখতে সক্ষম।

এ ছাড়াও, সর্বোচ্চ ৬ মিটার গভীর পানির মধ্যেও ডিভাইসটি নির্ভরযোগ্যভাবে কাজ করতে সক্ষম, যা আন্ডারওয়াটার ছবি ও ভিডিও ধারণের ক্ষেত্রে বাড়তি সুবিধা যোগ করে। শুধু পানি থেকে সুরক্ষাই নয়, টেকনো স্পার্ক ৫০ প্রো-তে রয়েছে এসজিএস ফাইভ-স্টার প্রিমিয়াম ড্রপ রেজিস্ট্যান্স এবং ৩৬০ ডিগ্রি ড্রপ প্রোটেকশন, যা দৈনন্দিন ব্যবহারে অনাকাঙ্ক্ষিত পড়ে যাওয়া বা আঘাতের ঝুঁকি মোকাবিলায় সহায়তা করে। এ ছাড়া টি-গার্ড প্রোটেকশন সিস্টেম ডিভাইসটির নিরাপত্তাকে আরও শক্তিশালী করেছে, যা এটিকে এখন পর্যন্ত সবচেয়ে সুরক্ষিত স্পার্ক স্মার্টফোনগুলোর একটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬০ ওয়াট সুপার ফাস্ট চার্জিং প্রযুক্তির সমন্বয়ে টেকনো স্পার্ক ৫০ প্রো দীর্ঘ সময় ব্যবহার এবং দ্রুত চার্জিং সুবিধা নিশ্চিত করে। যারা সারাদিন স্মার্টফোনের ওপর নির্ভরশীল, তাদের জন্য এটি হতে পারে একটি নির্ভরযোগ্য সঙ্গী। টেকনোর তথ্য অনুযায়ী, ব্যাটারিটি ১,৯০০টিরও বেশি চার্জিং সাইকেলের পরেও ৮০ শতাংশের বেশি ব্যাটারি সক্ষমতা ধরে রাখতে পারে, যা দীর্ঘদিন ভালো পারফরম্যান্স নিশ্চিত করবে।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য টেকনো স্পার্ক ৫০ প্রো-তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি লাইটিয়া ৬০০ ফ্ল্যাশস্ন্যাপ মেইন ক্যামেরা, যা বিভিন্ন লাইটিং কন্ডিশনে চমৎকার ডিটেইল ধরে রাখতে সক্ষম। এছাড়া ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ক্লিয়ার সেলফি এবং উন্নত ভিডিও কলিং এক্সপেরিয়েন্স নিশ্চিত করে। ভ্রমণ, প্রতিদিনের মুহূর্ত কিংবা সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরিতে ক্যামেরা সিস্টেমটি একটি ভার্সেটাইল ফটোগ্রাফি এক্সপেরিয়েন্স প্রদান করে।

মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট প্রসেসরচালিত টেকনো স্পার্ক ৫০ প্রো মাল্টিটাস্কিং, গেমিং, ভিডিও স্ট্রিমিং এবং ডেইলি ইউজে স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করে। স্মার্টফোনটি ২৪ জিবি ডাইনামিক র‍্যাম (৮ জিবি র‍্যাম + ১৬ জিবি এক্সটেন্ডেড র‍্যাম) এবং ১৮ জিবি ডাইনামিক র‍্যাম (৬ জিবি র‍্যাম + ১২ জিবি এক্সটেন্ডেড র‍্যাম)–এ দুই সংস্করণে পাওয়া যাবে। উভয় সংস্করণেই রয়েছে ১২৮ জিবি স্টোরেজ।

স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্জ ডিসপ্লে, যা স্মুথ স্ক্রলিং এবং ইমার্সিভ ভিউয়িং এক্সপেরিয়েন্স নিশ্চিত করে। পাশাপাশি ডিটিএস সাউন্ডসমৃদ্ধ ডুয়াল স্পিকার এবং অল-সিনারিও নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য আরও রিচ অডিও এক্সপেরিয়েন্স নিশ্চিত করে, যা বিনোদন ও ভয়েস কমিউনিকেশনকে আরও উপভোগ্য করে তোলে।

অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক টেকনো স্পার্ক ৫০ প্রো-তে রয়েছে ওয়ান-ট্যাপ সামারাইজেশন, এআই ফ্ল্যাশমেমো, এআই হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্ট, এআই প্রবলেম সলভিং, এআই রাইটিং, এআই হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং এআই স্মার্ট স্কেডিউলিংসহ বিভিন্ন এআই সুবিধা। এ ছাড়া ফ্রিলিংক ২.০ এবং টাচ ট্রান্সফার উইথ আইফোন ফিচার বিভিন্ন ডিভাইসের মধ্যে আরও সহজ ও স্মুথ কানেক্টিভিটি নিশ্চিত করে।

টেকনো স্পার্ক ৫০ প্রো এখন দেশজুড়ে টেকনোর সকল ব্র্যান্ড আউটলেট ও রিটেইল স্টোরে পাওয়া যাচ্ছে এবং স্মার্টফোনটির মূল্য শুরু হচ্ছে ২৬,৯৯৯ টাকা থেকে (ভ্যাট প্রযোজ্য)।

বিজ্ঞপ্তি/নাঈম

এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৪৩ পিএম
এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ই জুন) ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে সভাটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মো. ফজলুর রহমান এফসিএ'র সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব ফিরোজ আহমেদ, স্বতন্ত্র পরিচালক জনাব শফিকুল আলম, জনাব মো. এস্কান্দার মিয়া, ড. নাসিমা এ. রহমান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব রিয়াজুল ইসলাম এবং কোম্পানি সচিব জনাব মনজুরুল আহসান, এফসিএসসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ও শুভাকাঙ্ক্ষীগণ।

চেয়ারম্যান সব শেয়ারহোল্ডার, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি তাদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি সব অংশীজনের সহযোগিতা ও কর্মীদের নিষ্ঠার দ্বারাই ব্যাংকের সফল পুনরুদ্ধার ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হবে বলে আশা ব্যক্ত করেন।

সভায় ৩১শে ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদিত হয় এবং অন্যান্য বিধিবদ্ধ কার্যক্রম সম্পন্ন করা হয়।

বিজ্ঞপ্তি/নাঈম

কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় বাংলাদেশ ব্যাংকের সনদ পেল মার্কেন্টাইল ব্যাংক

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৩২ পিএম
কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় বাংলাদেশ ব্যাংকের সনদ পেল মার্কেন্টাইল ব্যাংক
মার্কেন্টাইল ব্যাংক

ইনক্লুসিভ ফাইন্যান্স এবং এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টে উল্লেখযোগ্য অবদান রাখায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সনদ লাভ করেছে।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাস্তবায়নাধীন পোস্ট কোভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্টের আওতায় এই সনদ প্রদান করা হয়। প্রকল্পটির আওতায় মার্কেন্টাইল ব্যাংক উল্লেখযোগ্য সংখ্যক নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে।

সনদ প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মনোজ কুমার হাওলাদার, পরিচালক কাজী তামান্না হক এবং টিম লিডার আলী সাবেদের কাছ থেকে মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ সনদপত্র গ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং মার্কেন্টাইল ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৫:৩১ পিএম
আপডেট: ১৮ জুন ২০২৬, ০৫:৩৫ পিএম
এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৮ই জুন ২০২৬ এ ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়।

ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব মো. ফজলুর রহমান, এফসিএ সভায় সভাপতিত্ব করেন। সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব ফিরোজ আহমেদ, স্বতন্ত্র পরিচালক জনাব শফিকুল আলম, জনাব মো. এস্কান্দার মিয়া, ড. নাসিমা এ. রহমান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব রিয়াজুল ইসলাম এবং কোম্পানি সচিব জনাব মনজুরুল আহসান, এফসিএস-সহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার ও শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান সকল শেয়ারহোল্ডার, গ্রাহক, নিয়ন্ত্রণ সংস্থা এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি তাদের অব্যাহত আস্থা, সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সকল অংশীজনের সহযোগিতা ও কর্মীদের নিষ্ঠার দ্বারাই ব্যাংকের সফল পুনরুদ্ধার ও ভবিষ্যৎ প্রবৃদ্ধি মূল চালিকাশক্তি হবে বলে আশা ব্যক্ত করেন।

সভায় ৩১শে ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছররে নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদতি হয় এবং অন্যান্য বিধিবদ্ধ র্কাযক্রম সম্পন্ন করা হয়।

বিকাশে পেমেন্ট করে সপ্তাহে ৫০ গ্রাহক পাচ্ছেন টিভি, স্মার্টফোন জেতার সুযোগ

প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৪:৪৬ পিএম
বিকাশে পেমেন্ট করে সপ্তাহে ৫০ গ্রাহক পাচ্ছেন টিভি, স্মার্টফোন জেতার সুযোগ
বিকাশ

প্রতি সপ্তাহে বিকাশ-এ সর্বোচ্চ সংখ্যক পেমেন্ট করে ৫০ জন গ্রাহক পাচ্ছেন টিভি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচসহ আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার সুযোগ।

আগামী ১৮ জুলাই পর্যন্ত চলা এই ‘পেমেন্ট চ্যাম্পিয়ন’ ক্যাম্পেইনে যেকোনো গ্রাহক দেশজুড়ে ছড়িয়ে থাকা মার্চেন্ট পয়েন্টগুলোতে বেশিবার বিকাশ পেমেন্টে কেনাকাটা করে প্রতি সপ্তাহে জিতে নিতে পারছেন এসব পুরস্কার।
 
এই ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহককে প্রতি সপ্তাহের রবিবার থেকে শনিবার পর্যন্ত ন্যূনতম সাতটি লেনদেন করতে হবে ও প্রতিটি লেনদেনের পরিমাণ হতে হবে ন্যূনতম ২০০ টাকা। একজন গ্রাহক অফার চলাকালীন একবারই এই পুরস্কারের জন্য বিবেচিত হবেন।

প্রতি সপ্তাহে প্রথম ৫ জন সর্বোচ্চ সংখ্যক পেমেন্টকারী গ্রাহক পাবেন ৫৫ ইঞ্চি’ স্যামসাং এলইডি টিভি, পরের ১০ জন স্মার্টফোন, পরবর্তী ১০ জন স্মার্চ ওয়াচ এবং পরবর্তী সর্বোচ্চ ২৫ জন পেমেন্টকারী গ্রাহক পাবেন ইয়ারবাডস। 

ক্যাম্পেইনের বিস্তারিত জানা যাবে এই লিংকে- https://offer-finder.com/campaign/exciting-prize-on-most-number-of-payment 

এর পাশাপাশি, নির্দিষ্ট মার্চেন্টে বিকাশ পেমেন্ট করে ‘HAMZA’ কোড ব্যবহার করে যেকোনো গ্রাহক পেতে পারেন ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। 

প্রযুক্তির অগ্রগতিকে কাজে লাগিয়ে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমকে শক্তিশালী করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বিকাশ। গলির ছোট মুদি দোকান হোক বা সুপরিচিত ব্র্যান্ডশপ– দেশজুড়ে ছোট-বড় মিলিয়ে প্রায় ১০ লাখ মার্চেন্টে বিকাশ কিউআরের মাধ্যমে পেমেন্ট করার সুযোগ ডিজিটাল পেমেন্টকে সবার কাছেই সহজলভ্য করে তুলেছে। এমনকি টাকা না থাকলেও বিকাশ অ্যাপে ‘পে-লেটার’ নামের বিশেষ জামানতবিহীন লোন নিয়ে গ্রাহকদের জন্য রয়েছে কেনাকাটার সুবিধা। 

এ ছাড়াও অ্যাপ থেকে বিকাশ অ্যাকাউন্টে সংযুক্ত ভিসা কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারছেন গ্রাহকরা। পাশাপাশি, সর্বোচ্চ সংখ্যক ব্যাংক থেকে অ্যাড মানি করে টাকা আনার সুবিধা তো রয়েছেই।

বিজ্ঞপ্তি/