সোমবার (২৯ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”। মহাখালী রাওয়া’র বিপরীতে হাসপাতাল প্রাঙ্গণে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আয়োজিত এ ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।
ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেন—
প্রফেসর ডা. নাসির উদ্দিন আহমেদ (চিফ কার্ডিয়াক সার্জন), অধ্যাপক ডা. খন্দকার কামরুল ইসলাম (চিফ ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), অধ্যাপক ডা. অমল কুমার চৌধুরী (সিনিয়র ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. মোহাম্মদ কামরুজ্জামান (সিনিয়র কার্ডিওভাসকুলার সার্জন), ডা. আশরাফুল হক সিয়াম (মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জন), ডা. সানিয়া হক (ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট), ডা. এম. এ. হাসনাত (ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ও মেডিসিন বিশেষজ্ঞ), ডা. রোমেনা রহমান (কার্ডিওভাসকুলার সার্জন) এবং ডা. আব্দুল জাব্বার জীবন (পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট)।
এর পাশাপাশি দৈনিক প্রথম আলো কার্যালয়ে ও মহাখালী এসকেএস শপিং মলে বিশেষায়িত হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। এছাড়াও একাধিক স্থানে স্ট্রিট ক্যাম্প এবং হৃদরোগ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কার্ডিয়াক ক্যারাভ্যান সারা ঢাকা শহর প্রদক্ষিণ করে।
একইদিনে ব্রাহ্মণবাড়িয়ার জেলরোডে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল সার্ভিসেস লিমিটেডেও স্থানীয়দের জন্য “ফ্রি হার্ট ক্যাম্প” অনুষ্ঠিত হয়। সেখানে রোগীদের চিকিৎসা পরামর্শ প্রদান করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মো. নাজমুল হক (হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ)।
ক্যাম্পে আগত সাধারণ রোগীরা হাসপাতালের সব ধরনের পরীক্ষায় ২০ শতাংশ বিশেষ ছাড় এবং ইউনিভার্সেল হার্ট ক্লাবের সদস্যরা ৩০ শতাংশ ছাড় (শর্ত সাপেক্ষে) গ্রহণের সুযোগ পান।
বিজ্ঞপ্তি/মেহেদী/