বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে জাকাত দেওয়ার পাশাপাশি আর্তমানবতার সেবায় আর্থিক অনুদান দেওয়ার সেরা সুবিধা রয়েছে মোবাইলে আর্থিক সেবা নগদ এবং নগদ ইসলামিক-এ।
প্রতিদিন নগদ ও নগদ ইসলামিক অ্যাপের মাধ্যমে এবং বেসিক ফোন ব্যবহারকারীরা ইউএসএসডি (*১৬৭#) ডায়াল করে অর্ধশত প্রতিষ্ঠানে তাদের জাকাত ও আর্থিক অনুদানের অর্থ পাঠাচ্ছেন।
পবিত্র রমজান মাসে জাকাত ও অনুদান পাঠানোর পরিমাণ ও সংখ্যা আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। এ সময় অধিক সওয়াবের প্রত্যাশায় মানুষ দান ও সদকা যেমন আগের চেয়ে বেশি করে, একইভাবে জাকাতের বাধ্যবাধকতাও এ সময় পূরণ করে থাকে।
এর পাশাপাশি নগদ ও নগদ ইসলামিকের অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করেও গ্রাহকরা তাদের বার্ষিক আয়, বিনিয়োগ, স্বর্ণ, ঋণ ও সম্পদের তথ্য দিয়ে জাকাতের পরিমাণ সহজে হিসাব করতে পারবেন।
নগদ ও নগদ ইসলামিকের গ্রাহকদের মধ্যে যারা স্মার্টফোন ব্যবহার করছেন তারা অ্যাপের ডোনেশন অপশনে গিয়ে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাচ্ছন্দ্যে জাকাত বা অনুদান দিতে পারছেন।
নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে যেসব দাতব্য প্রতিষ্ঠানে জাকাত ও অনুদানের অর্থ পাঠানো যায়, তার মধ্যে উল্লেখযোগ্য হলো- আল মারকাযুল ইসলামী, আঞ্জুমান মুফিদুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, তাসাউফ ফাউন্ডেশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, কে কে ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, ময়মনসিংহ মেডিকেল কলেজ জাকাত ফান্ড, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতি (জাকাত তহবিল) এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস।
এর বাইরেও আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে সারা বছর নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে অনুদান দিয়ে আর্তমানবতার সেবায় অংশ নেওয়া যায়।
এ বিষয়ে নগদ ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, আর্থিক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও ফরজ ইবাদত হচ্ছে জাকাত দেওয়া। আর রমজান মাসে জাকাত আদায় করা সবচেয়ে উত্তম। ফলে নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে জাকাত দিয়ে দারিদ্র্যপীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটিই সবচেয়ে উত্তম সময়।
তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করি অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও সময় ও সুযোগের অভাবে অনেক সময় ঠিকমতো জাকাত আদায় করতে পারেন না। তাছাড়া যারা অন্যান্যভাবে আর্থিক সহায়তা দিতে চান তারাও কাকে দেবেন বা কীভাবে দেবেন এমন নানা সমস্যার সম্মুখীন হন। এক্ষেত্রে নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে সত্যিকার অর্থে মানুষের জন্য কাজ করে এমন প্রতিষ্ঠানে জাকাত ও অন্যান্য দান-অনুদান দেওয়া সম্ভব।
তাছাড়া ইসলামিক জীবন বিধান প্রতিপালন করে মোবাইলে আর্থিক লেনদেন সম্পন্ন করার জন্য নগদ ইসলামিক গ্রাহকদের সেরা পছন্দ হয়ে উঠেছে। রমজান মাসে পবিত্র হজ ও ওমরাহর যাতায়াতের পেমেন্ট, ইসলামিক জীবন বিমার কিস্তি পরিশোধ, রোজা ও নামাজের সময়সূচি দেখা, বাংলা অর্থসহ আল কোরআন ও হাদিস পাঠসহ নানা সেবার সুবিধা নগদ ইসলামিকে রয়েছে।
বিজ্ঞপ্তি/এসজি/