দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, এবি ব্যাংক পিএলসি ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।
রবিবার (১২ এপ্রিল) দেশজুড়ে ব্যাংকের ১০৪টি শাখা এবং ৬৪টি উপশাখায় এক আনন্দমুখর উৎসবের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
এ উপলক্ষে এবি ব্যাংকের প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলনসহ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান কাইজার এ. চৌধুরী,স্বতন্ত্র পরিচালক শফিকুল আলম, মো. এস্কান্দার মিয়া, ড. নাসিমা এ রহমান এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল ইসলামের উপস্থিতিতে কেক কাটা, বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ব্যাংকের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে তারা ব্যাংকের সকল শেয়ারহোল্ডার, গ্রাহক, শুভাকাঙ্খী ও নিয়ন্ত্রণকারী সংস্থাকে ব্যাংকের প্রতি অব্যাহত সমর্থন ও বিশ্বাসের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিজ্ঞপ্তি/