ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
মালয়েশিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী কানসাসে আর্জেন্টিনার অনুশীলন, স্কালোনির একাদশে দুই সংশয় ক্র্যাফটস ভিলেজেস আজীবন সম্মাননায় ভূষিত প্রতিমাশিল্পী হরিপদ পাল গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীর সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন নায়িকা ববি রাঙামাটিতে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৯ ভাইরাল ভিডিওতে জেলেনস্কি-মেলোনি, ব্যাখ্যায় সরব নেটদুনিয়া স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার মাদক সেবনের ভিডিও কাণ্ডে বিএনপি নেতাকে অব্যাহতি‎ রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি গ্রেপ্তার রাঙামাটিতে দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ম্যারাডোনা-মেসির সঙ্গে ইয়ামালের তুলনা ভুল দারুণ সেভের পর কুরাসাও গোলরক্ষক বললেন, ‘আমার একটি ভাস্কর্য বানাও’ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে স্বীকৃতি পেল ৮৯টি ক্যাম্পেইন ঝিনাইদহে বাসচাপায় ট্রাকচালক নিহত কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার তিন হাফেজের সৌদি আরব যাত্রা অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ফিনল্যান্ডে বছরের দীর্ঘতম দিন, মধ্যরাতেও হাসে সূর্য রোবট চরিত্রে জেনা ওর্তেগা কঠিন পরাজয় সুইডেনকে আরও শক্তিশালী করবে: পটার সালাহকে ঠেকাতে চাই দলগত প্রচেষ্টা: হার্বার্ট আব্বা আমার জীবনের আদর্শ: ববিতা গৌরীপুরে রিপোর্টার্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আর নেই অদ্ভুত ঠোঁটের রহস্যময় শুবেল রাশিয়ার ২০০০ কিলোমিটার অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন হামলা নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, সাপ্তাহিক ছুটি ২ দিন এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান

সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের গুলিতে মাঝি নিহত

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১২:২৮ পিএম
আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ০৪:১৪ পিএম
সোনাদিয়া চ্যানেলে জলদস্যুদের গুলিতে মাঝি নিহত
মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে এফবি আল্লাহর দান -৩ ট্রলারে জলদস্যুদের গুলিতে ট্রলারটির হেডমাঝি মোকাররম হোসেন নিহত হয়েছেন।

বঙ্গোপসাগরের মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে ‘এফবি আল্লাহর দান-৩’ নামে একটি মাছ ধরার ট্রলারে জলদস্যুদের গুলিতে এর হেড মাঝি মোকাররম হোসেন নিহত হয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) রাতে সোনাদিয়া চ্যানেলের পশ্চিমে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফিশিংবোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।
 
নিহত মোকাররম কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের বাসিন্দা।

দেলোয়ার হোসেন জানান, ‘এফবি আল্লাহর দান-৩’ ট্রলারটির মালিক বাঁশখালীর ইসমাঈল বহদ্দার। ২১ জন জেলের মধ্যে হেড মাঝিকে গুলি করলে তিনি ঘটনাস্থলে মারা যায়। তার মরদেহ নিয়ে অপর এক জেলে বাঁশখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ।

তিনি আরও জানান, রাতেই ট্রলারটি নিয়ন্ত্রণ নেয় সোনাদিয়া উপকূলের জলদস্যুরা। কিন্তু কোন জলদস্যু বাহিনী এ ঘটনা ঘটিয়েছে তা স্পষ্ট নয়। বাকি জেলেদের ভাগ্যে কী ঘটেছে তাও এখনো অনিশ্চিত। প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে। তারা হয়তো ব্যবস্থা নেবে।

মুহিববুল্লাহ মুহিব/সাদিয়া নাহার/অমিয়/

রাঙামাটিতে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৯

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৩:১৬ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
রাঙামাটিতে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৯
রাঙামাটি কোতোয়ালী থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেতাসহ ৯ আসামী। ছবি: খবরের কাগজ

রাঙামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি শাফিন মাহমুদ চৌধুরী প্রিয়-সহ পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ২২ মামলার পলাতক আসামি সজল দাশও রয়েছেন। 

রবিবার (২১ জুন) কোতোয়ালি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

তাদের মধ্যে ডেভিলহান্ট অভিযানে শহরের তবলছড়ি থেকে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতি শাফিন মাহমুদ চৌধুরী প্রিয় ও ভেদভেদি এলাকা থেকে রাঙামাটি পৌর শ্রমিক লীগের সহসভাপতি আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। 

এছাড়া শহরের কাঁঠালতলী দূর্গামন্দির এলাকা থেকে ২২ মামলার পলাতক আসামী মাদকসম্রাট সজল দাশকে ১৫ পিস ইয়াবাসহ এবং তবলছড়ি ধনমিয়া পাহাড় এলাকা থেকে অনিককে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। 

আর মাদক সেবন করে বিশৃঙ্খলার সৃষ্টির অপরাধে বিজিবি রোড এলাকা থেকে মিরাজ (২৭), ওমদামিয়া পাহাড় এলাকা থেকে আজিজুল ইসলাম নাহিদ (২৮), আসাম বস্তি এলাকা থেকে আলভী জাবরান তানহা (৩৪), তবলছড়ি ধনমিয়া পাহাড় এলাকা থেকে মজিদকে (২৪) গ্রেপ্তার করা হয়। 

এছাড়া ভেদভেদী মাহাবুর কলোনি এলাকা থেকে চুরির আসামি মো. সোহেলকে গ্রেপ্তার করা হয়। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। অভিযান অব্যাহত থাকবে। আসামিদের বিধি মোতাবেক আদালতে পাঠানো হবে।

জিয়াউর রহমান/আজহার/

রাঙামাটিতে দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:৫৬ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০৩:২০ পিএম
রাঙামাটিতে দীপেন দেওয়ানকে পুনর্বহালের দাবিতে মানববন্ধন
ছবি: খবরের কাগজ

পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পুনর্গঠন, বর্তমান প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনকে অন্যত্র পদায়ন এবং চুক্তির বিধান অনুযায়ী সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার করা ও তাকে পার্বত্য মন্ত্রণালয়ে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি ও স্মারকলিপি দেওয়া হয়েছে।

রবিবার (২১ জুন) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়।

জেলার লংগদু উপজেলার কালাপাকুজ্যা মৌজার হেডম্যান (মৌজা প্রধান) সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকম, সাধারণ সম্পাদক ইন্টুমনি তালুকদার, কবি শিশির চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহসভাপতি সুজিত দেওয়ান, মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান, শিক্ষাবিদ বাঞ্চিতা চাকমা, বিএনপি নেত্রী নুরজাহান বেগম পারুলসহ বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, ’পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পুনর্গঠন করতে হবে এবং চুক্তির বিধান অনুযায়ী একজন উপজাতি ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে হবে। তারা বর্তমান প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনকে অন্যত্র পদায়ন ও সাবেক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহারপূর্বক তাকে পার্বত্য মন্ত্রণালয়ে পুনর্বহালের দাবি জানান।’

মানববন্ধনে বক্তারা আরও বলেন, ’পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের স্বার্থে চুক্তির বিভিন্ন ধারা অনুসারে গঠিত প্রতিষ্ঠানসমূহকে আরও কার্যকর করতে হবে এবং পার্বত্য অঞ্চলের জনগণের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার নিশ্চিত করতে হবে।’

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধন শেষে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানো হয়।

কবি শিশির চাকমা বলেন, পার্বত্য চুক্তির মূল নির্যাস উপজাতীয়দের পক্ষ থেকে একজন পার্বত্য মন্ত্রণালয়ের মন্ত্রী হবেন। কিন্তু দেখা গেল দীপেন দেওয়ানকে মন্ত্রী করলেও মীর হেলাল উদ্দিনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। এটা পার্বত্যচুক্তির সুস্পষ্ট লংঘন। দীপেন দেওয়ান পদত্যাগ করেননি। জোরকরে কৌশলে তাকে সরানো হয়েছে। আমরা চাই পার্বত্য অঞ্চলে শান্তির জন্য আলোচনার প্রয়োজন আছে। দ্রুত চুক্তি বাস্তবায়নের ব্যাপারে কথা আছে। এজন্য জনপ্রতিনিধি দরকার। তাই দীপেন দেওয়ানকে পুনর্বহালের জন্য নতুন করে পার্বত্যবাসীর কাছ থেকে দাবি এসেছে। আমরা দীপেন দেওয়ানকে পূর্ণমন্ত্রী হিসেবে পুনর্বহাল ও চুক্তি অনুসারে মীর হেলালকে আমরা অসম্মান করতে চাই না। তাকে অন্যত্র পদায়ন করার দাবিতে আজ মানববন্ধন কর্মসুচি পালন করা হলো। 

জিয়াউর জুয়েল/খাদিজা রুমি/

ঝিনাইদহে বাসচাপায় ট্রাকচালক নিহত

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:৩৩ পিএম
ঝিনাইদহে বাসচাপায় ট্রাকচালক নিহত
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের শৈলকুপায় বাসচাপায় আব্বাস হোসেন (৪০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। 

শনিবার (২০ জুন) সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের বড়দাহ ব্রিজ সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্বাস হোসেন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার বাসিন্দা এবং তিনি পেশায় একজন ট্রাকচালক ছিলেন। 

স্থানীয়রা জানায়, আব্বাস হোসেন কুষ্টিয়া থেকে বালিভর্তি ট্রাক নিয়ে যশোরের দিকে যাচ্ছিলেন। বড়দাহ ব্রিজ এলাকায় ট্রাকটি সড়কের পাশে রেখে রাস্তা পার হয়ে চা খেতে যাচ্ছিলেন। এ সময় খুলনা-কুষ্টিয়া সড়কে চলাচলকারী রূপসা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বাস চাপায় আব্বাস হোসেন নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মাহফুজুর রহমান/অন্তরা/

কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০২:৩২ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০২:৩৮ পিএম
কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামে হঠাৎ নদ-নদীর পানি বাড়াতে শুরু করেছে। তিস্তা নদীর পানি দ্রুত বেড়ে বিপৎসীমার নিচে অবস্থান করছে। টানা পানি বাড়লে স্বল্প মেয়াদি বন্যার শঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড বলছে, নদ-নদীর পানি বাড়ছে। আগামী পাঁচ দিন পানি বাড়া অব্যাহত থাকতে পারে। ফলে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের অববাহিকায় নিচু এলাকা প্লাবিত হতে পারে।

রবিবার (২১ জুন) সকালে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার মাত্র ২৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া জেলার অন্যান্য নদ-নদীর পানিও বাড়ছে। তবে এখনও বিপৎসীমার অনেক নিচে প্রবাহিত হচ্ছে।

পানি বাড়ার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় নদীভাঙন বেড়েছে। পাউবো বলছে, জেলার প্রায় ৩৫টি স্থানে নদীভাঙন অব্যাহত রয়েছে। ২০টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে বালুভর্তি জিওব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে।

কুড়িগ্রাম সদরের শুলকুর বাজার এলাকার আশরাফুল হক বলেন, ধরলায় পানি বাড়তে। নদীর পাশে এক বিঘা সবজিখেতে পানি উঠেছে। পানি বাড়লে সবজি নষ্ট হবে। ক্ষতি হয়ে যাবে।

পাউবোর কুড়িগ্রাম নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, আগামী পাঁচ দিন জেলার নদ-নদীর পানি আরও বাড়তে পারে। এতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। 

সিরাজ/খাদিজা রুমি/

গৌরীপুরে রিপোর্টার্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:৩৪ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০১:৪৫ পিএম
গৌরীপুরে রিপোর্টার্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি: খবরের কাগজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) উপজেলার শহিদ হারুন পার্কে ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকারের উদ্যোগে এবং সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটনের ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

কর্মসূচিতে সহসভাপতি মো. লুৎফর রহমান খান খোকন, কোষাধ্যক্ষ ঝিন্টু দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সুপক রঞ্জন উকিলসহ ক্লাবের অন্যান্য সদস্যসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।

এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

আজহার/