ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
দিনাজপুরে কোল্ডস্টোরেজে আলু সংরক্ষণ ফি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে গণপিটুনিতে যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ শরীয়তপুরে শিশু যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর চাঁদাবাজির অভিযোগে সোনারগাঁওয়ের এমপি পুত্র সজীব আটক প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন তারেক রহমান মাদারগঞ্জে বজ্রপাতে এক বৃদ্ধের মৃত্যু ‘কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনার উদ্যোগ নিচ্ছেন’ আধ্যাত্মিক ধনী হওয়ার সহজ সমীকরণ যুদ্ধবিরতির পথে যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ শুরু জেনেভায় সিলেটে টানা বৃষ্টি, বন্যার শঙ্কা পাউবোর বাংলাদেশের বাজেট ২০২৬-২০২৭: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাস্তবতা গাজীপুরে নিষিদ্ধ আ. লীগের বিক্ষোভ মিছিল প্রযুক্তির অপচ্ছায়া সড়কে ‘এআই ক্যামেরা’ ও অভিনব ডিজিটাল ডাকাতি বাবা দিবসে সবচেয়ে বড় প্রশ্ন: আমরা কি বাবা-মাকে হারাচ্ছি, নাকি তাদের সঙ্গে সময়ের সংযোগ হারাচ্ছি! ১০ দফা দাবিতে চাকরিচ্যুত ব্যাংকারদের মানববন্ধন সোমবার মোহভঙ্গের বাংলাদেশ: যখন বুঝলাম সর্বনাশ হয়ে গেছে অরণ্যের অন্ত্যজ কথা বরিশালে গ্রেপ্তার এড়াতে ছাদ থেকে পড়ে আ. লীগ নেতার মৃত্যু ইরান ম্যাচে বেলজিয়ামের মূল ফোকাস নিজেদের খেলায়: গার্সিয়া কৃষিকাজে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা, ৩য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু গোপনে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বিপ্লব দেব প্রাকৃতিক ভূগোল অধ্যায়ের ৩টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র জাহাজডুবির দুঃসহ অধ্যায় শেষে দেশে ফেরা সুনামগঞ্জে বৃষ্টি ও পাহাড়ি ঢলে দুই উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হাইড্রোলিক হর্নের অত্যাচার ও বিপন্ন জনস্বাস্থ্য ‘কমল দাদার পাঠশালায়’ আদিবাসী শিশুদের পাশে ফারুক হোসেন একটি ব্রিজের অভাবে থমকে আছে জনজীবন

নাটোরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ০১:১৭ পিএম
নাটোরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
নাটোরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। ছবি: খবরের কাগজ

তারুণ্য নির্ভর আগামীর বাংলাদেশ গড়ার অংশ হিসাবে নাটোরে শুরু হয়েছে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় নাটোর শহরের মাদ্রাসামোড়ে নাটোর স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বাধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে ধারণ করে এই টুর্নামেন্ট আয়োজন করেছে নাটোর জেলা প্রশাসন।

আয়োজক কমিটি জানান, তারুণ্যের উৎসব উপলক্ষে অনুর্ধ ১৭ বালক ও অনুর্ধ ১৭ বালিকা পর্যায়ে এই ফুটবল প্রতিযোগিতা শুরু হলো। জেলার সাতটি উপজেলা এবং নাটোর পৌরসভা দলের অংশগ্রহণে টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বালক ও বালিকা পর্যায়ে অংশগ্রহণ করে নাটোর সদর ও লালপুর উপজেলা দল। এদিকে আগামী ২৪ জানুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। 

আয়োজকরা আরও জানান, জেলা পর্যায়ে বিজয়ী বালক ও বালিকা দল বিভাগীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।

উদ্বেধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মারুফাত হুসাইন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  রওশন আলী ও জেলা ক্রীড়া অফিসার তারিকুল।

কামাল মৃধা/তাওফিক/ 

দিনাজপুরে কোল্ডস্টোরেজে আলু সংরক্ষণ ফি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৫৫ পিএম
দিনাজপুরে কোল্ডস্টোরেজে আলু সংরক্ষণ ফি ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন
ছবি: খবরের কাগজ

দিনাজপুরে কোল্ডস্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া প্রতি কেজি সর্বোচ্চ ৫ টাকা নির্ধারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কৃষক-কৃষাণীরা। 

রবিবার (২১ জুন) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক কৃষক অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকদের অভিযোগ, উৎপাদন ব্যয় বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি এবং কোল্ডস্টোরেজ কর্তৃপক্ষের অতিরিক্ত ভাড়ার কারণে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। অবিলম্বে আলু সংরক্ষণের ভাড়া কমিয়ে প্রতি কেজি ৫ টাকা নির্ধারণ না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

বক্তারা বলেন, ‘চলতি মৌসুমে প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকদের খরচ হয়েছে ১২ থেকে ১৪ টাকা। এর মধ্যে আগাম বৃষ্টির কারণে অনেক কৃষকের খেতেই উল্লেখযোগ্য পরিমাণ আলু নষ্ট হয়ে গেছে। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার পরও বাজারে আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় কৃষকরা লোকসানের মুখে পড়েছেন। তার ওপর কোল্ডস্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে।

মানববন্ধনে অংশ নেওয়া কৃষক মো. আব্দুস সামাদ বলেন, ‘আমরা অনেক কষ্ট করে আলু চাষ করি। সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের খরচ আগের চেয়ে অনেক বেড়েছে। এখন যদি কোল্ডস্টোরেজে প্রতি কেজিতে ৮ টাকা করে ভাড়া দিতে হয়, তাহলে কৃষকের লাভ তো দূরের কথা, মূলধনই উঠে আসবে না। সরকার যেন দ্রুত হস্তক্ষেপ করে ভাড়া ৫ টাকায় নামিয়ে আনে।’

কৃষক আবু সাঈদ বলেন, ‘বৃষ্টির কারণে আমার কয়েক বিঘা জমির আলু ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরও কিছু আলু সংরক্ষণ করতে চেয়েছিলাম। কিন্তু কোল্ডস্টোরেজের ভাড়া এবং বস্তার অতিরিক্ত দাম আমাদের জন্য নতুন বোঝা হয়ে দাঁড়িয়েছে। আগে যে বস্তা ৬০ থেকে ৬৫ টাকায় পাওয়া যেত, এখন সেটির জন্য ১২০ থেকে ১৪০ টাকা পর্যন্ত দিতে হচ্ছে। এভাবে চলতে থাকলে অনেক কৃষক আগামীতে আলু চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন।’

কৃষক নেতা ইস্কান্দার বলেন, ‘দুই বছর আগেও কোল্ডস্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া ছিল প্রতি কেজি ৫ টাকার কম। বর্তমানে সেই ভাড়া বাড়িয়ে ৮ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, যা কৃষকদের জন্য অসহনীয়। একই সঙ্গে সংরক্ষণের জন্য ব্যবহৃত বস্তার দামও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।’

কৃষক নেতা ইমতিয়াজ আহমেদ বলেন, ‘দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের টিকিয়ে রাখা জরুরি। অথচ উৎপাদন খরচ বৃদ্ধি ও সংরক্ষণ ব্যয়ের চাপে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, কোল্ডস্টোরেজে আলু সংরক্ষণ ফি প্রতি কেজি ৫ টাকা নির্ধারণ করতে হবে এবং বস্তার মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

সুলতান/রিফাত/

চট্টগ্রামে গণপিটুনিতে যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৫১ পিএম
চট্টগ্রামে গণপিটুনিতে যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ
খবরের কাগজ গ্রাফিকস

চট্টগ্রাম নগরের বিআরবি কলোনি এলাকায় চোর সন্দেহে নির্যাতনের শিকার হয়ে মোহাম্মদ জয়নাল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (২১ জুন) সকালে এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল ডবলমুরিং থানার ধনিয়া পাড়া এলাকার মৃত দুলালের ছেলে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ সকাল প্রায় ১১টার দিকে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় এখনও থানায় মামলা দায়ের হয়নি। চোর সন্দেহে গণপিটুনি বা নির্যাতনের ঘটনা আইনবহির্ভূত। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। মরদেহের শরীরে বিভিন্ন ধরণের আধাতের চিহ্ন রয়েছে। ”

পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। মরদেহের ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এসএন/

 

শরীয়তপুরে শিশু যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৩৫ পিএম
শরীয়তপুরে শিশু যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক
ছবি: খবরের কাগজ

শরীয়তপুরে পাঁচ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষক ইমরান ছৈয়ালের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক শেষে পুলিশের হাতে তুলে দেয়।

রবিবার (২১ জুন) বেলা সাড়ে ১১ টার দিকে শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকার দারুল আরকান ইবতেদায়ী মাদরাসায় তাকে আটকে রাখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পালং মডেল থানায় নিয়ে যায়।

স্থানীয়, ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত ইমরান ছৈয়াল দারুল আরকান ইবতেদায়ী মাদরাসার অফিস সহকারীর পাশাপাশি শিশুদের কুরআন ও বাংলা পড়াতেন। তিনি দীর্ঘদিন ধরে বেশ কয়েজন শিক্ষার্থীকে যৌন নিপীড়ন শেষে ভয়ভীতি দেখাতেন বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি এক শিশুকে যৌন নিপীড়ন করলে শিশুটি পরিবারের সদস্যদের জানায়। তবে তারা শিশুটির কথায় প্রথমদিকে তেমন গুরুত্ব দেয়নি।

ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, বৃহস্পতিবার মাদ্রাসায় শিশুটির সঙ্গে অনাকাঙ্ক্ষিত আচরণের পর বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরে শিশুটি পরিবারকে জানায়। এরপর রবিবার সকালে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তকে আটক করা হয়।

স্থানীয়দের অভিযোগ, একই ধরনের আচরণের শিকার আরও কয়েকজন শিশু থাকতে পারে, তবে সামাজিক কারণে অনেকেই বিষয়টি প্রকাশ করেননি।

এ বিষয়ে পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, অভিযুক্তকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। ভুক্তভোগী ও পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিধান মজুমদার অনি/এসএন

বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৩৩ পিএম
বোয়ালমারীতে শতবর্ষী কালী মন্দিরে ভাঙচুর
ছবি: খবরের কাগজ

ফরিদপুরের বোয়ালমারীতে একটি শতবর্ষী কালী মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

রবিবার(২১ জুন) সকালের দিকে কোনো এক সময় এ ঘটনা ঘটে।

উপজেলার সাতৈর ইউনিয়নের কামারহাটি দক্ষিণেশ্বর কালী মন্দিরে কালী ও শীব প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। 

তবে পুলিশের ভাষ্য ঘটনাটি একটি পাগলী ঘটিয়েছে। খবর পেয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান এবং সদ্য যোগদানকারী বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ,স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, টিনের ছাউনী ও বেড়া দেওয়া ও পারিবারিক শতবর্ষের পুরনো মন্দিরটির সামনে ফাঁকা। অজ্ঞাত দুর্বিত্তরা মন্দিরে প্রবেশ করে কালি প্রতিমার মাথা ভেঙে বাঁকা করে ফেলে এবং শীবের মাথা ভেঙে নিয়ে যায়। রবিবার সকাল এগারোটা দিকে সঞ্জয় রায়ের ছেলে সূর্য রায় মন্দিরের সামনে জাম গাছ থেকে জাম পেড়ে মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় প্রতিমা ভাঙা দেখে ঘটনাটি বাড়িতে গিয়ে জানায়। পরে বিষয়টি জানাজানি হয়।

লিটন রায়ের স্ত্রী রীতা রায় জানান, ছেলের কাছে ঘটনাটি শুনতে পেয়ে মন্দিরে এসে দেখি শীব ও কালী প্রতিমা ভাংচুর করা হয়েছে। মায়ের প্রতিমা ভাঙা দেখে মনে খুব কষ্ট লেগেছে। খারাপ লেগেছে।

বাড়ীর প্রবীণ গৃহকর্ত্রী অঞ্জলি রানী রায় বলেন, ‘দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে মহাদেবের মাথা ভেঙে নিয়ে গেছে ও কালী প্রতিমার মাথা ভেঙে কালী প্রতিমার মাথা বাঁকা করে রেখে গেছে।’

তিনি বলেন, ‘রবিবার সকালে আমার নাতি সূর্য রায় মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি সবাইকে জানানো হয়। এটি আমাদের পারিবারিক মন্দির। আমার স্বামী মৃত লক্ষ্মণ রায়ের পূর্বপুরুষরা মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এত বছর ধরে মন্দিরে কখনও এমন ঘটনা ঘটেনি।’

এ ব্যাপারে সঞ্জয় রায় বলেন, ‘পাগলীকে ধরার পর থানা পুলিশ সাতৈর বাজারের ইলেকট্রনিক দোকানদার রাসেলের জিন্মায় ছেড়ে দেওয়া হয়েছে।’ 

সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু বলেন, ‘এ ঘটনায় আমি ব্যক্তিগতভাবে হিন্দু ধর্মীয় শাস্ত্রীয় বিধিবিধান মেনে প্রতিমাসহ মন্দিরের সংস্কার কাজ করার উদ্যোগ গ্রহণ করেছি।’

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘মানসিক ভারসাম্যহীন এক নারী এ ঘটনার সঙ্গে জড়িত। তিনি মন্দিরে প্রবেশ করে দুটি ডাব ও কালী-শিব প্রতিমা ভাংচুর করেছে। পরে সেই পাগলীকে স্থানীয়রা আটক করেছে।’ 

এ বিষয়ে জানতে চাইলে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলি। পরে আশপাশের সড়কে থাকা সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করে মানসিক ভারসাম্যহীন এক নারীকে শনাক্ত করা হয়। পরে গ্রাম পুলিশ সাতৈর বাজার থেকে মন্দির থেকে চুরি হওয়া নারকেলসহ তাকে আটক করে।’

প্রসঙ্গত, বুধবার (১৭ জুন) রাতের কোনো এক সময়ে দুস্কৃতিকারীরা উপজেলার মেঘচামী ইউনিয়নের বামুন্দী সার্বজনীন কালি মন্দিরে শিবের মাথা ভেঙ্গে ফেলে। এর আগে গত সোমবার রাতে বামুন্দি বাজারে মন্দিরের প্রতিমা ভাংচুর করার ঘটনা ঘটে।

নয়ন/রিফাত/

চাঁদাবাজির অভিযোগে সোনারগাঁওয়ের এমপি পুত্র সজীব আটক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:১৩ পিএম
চাঁদাবাজির অভিযোগে সোনারগাঁওয়ের এমপি পুত্র সজীব আটক
খাইরুল ইসলাম সজীব। ছবি: সংগৃহীত

চাঁদাবাজির অভিযোগে আটক হয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের পুত্র ও জেলা যুবদলের জ্যেষ্ঠ আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব। তাকে জিজ্ঞাসাবাদের নেওয়া হয়েছে
ডিএমপির ডিবি কার্যালয়ে।

রবিবার (২১ জুন) সন্ধ্যায় নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের পুত্র খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে প্রথমে নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে আনা হয়।

পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ডিএমপির ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নিয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বলেন, সজীবের বিরুদ্ধে কিছু লোকজন আমাদের কাছে চাঁদাবাজির অভিযোগ করেছে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। অভিযোগের বিষয়ে প্রমাণ পাওয়া গেলে ভুক্তভোগীরা মামলা করবে।

বিল্লাল হোসাইন/এসএন