গাজীপুরের শ্রীপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ আগস্ট) দুপুরে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলো- রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়া বাড়ি গ্রামের শাহ্জাহান শিকদারের ছেলে রায়হান (১০) ও রজ্জব আলীর ছেলে মাহিম (৯)।
রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য মনিরা পারভীন জানান, শনিবার বাড়ির পাশে একটি পুকুরে পাড়ে বসে খেলা করছিল রায়হান ও মাহিম। এ সময় তারা পানিতে পড়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। দীর্ঘসময় তাদের খোঁজ না পেয়ে নিহতদের স্বজনরা বাড়ির আশপাশেসহ সম্ভাব্য স্থানে খোঁজ করতে থাকে। এ সময় স্থানীয় কৃষক গরু আনতে গিয়ে পুকুর পাড়ে স্যান্ডেল ও খেলনা পরে থাকতে দেখে তার সন্দেহ হয়। পরে নিখোঁজ স্বজনদের বিষয়টি জানান। পরে ওই পুকুর থেকে রায়হান ও মাহিমের মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো.সুরুজ্জামান জানান, খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পলাশ/রিফাত/