ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
কোরআন সুন্নাহ মাল্টিমিডিয়ার তিন হাফেজের সৌদি আরব যাত্রা অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ ফিনল্যান্ডে বছরের দীর্ঘতম দিন, মধ্যরাতেও হাসে সূর্য রোবট চরিত্রে জেনা ওর্তেগা কঠিন পরাজয় সুইডেনকে আরও শক্তিশালী করবে: পটার সালাহকে ঠেকাতে চাই দলগত প্রচেষ্টা: হার্বার্ট আব্বা আমার জীবনের আদর্শ: ববিতা গৌরীপুরে রিপোর্টার্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি তৃতীয়বার মা হচ্ছেন অ্যানি হ্যাথাওয়ে সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন আর নেই অদ্ভুত ঠোঁটের রহস্যময় শুবেল রাশিয়ার ২০০০ কিলোমিটার অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন হামলা নিয়োগ দেবে ব্র্যাক এনজিও, সাপ্তাহিক ছুটি ২ দিন এবি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব মো. ফজলুর রহমান ব্রিটিশ ভারতের পথিকৃৎ নারী চিকিৎসক ডা. যামিনী সেন আমার ‘দুই’ বাবা: রক্তের সম্পর্কে একজন, ভালোবাসায় আরেকজন জাইমা রহমানকে নিয়ে অশালীন পোস্ট, আখাউড়া থানায় অভিযোগ নারীর সফল ক্যারিয়ারের ৬ টিপস রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নারীর মরদেহ উদ্ধার তিউনিসিয়াকে উড়িয়ে নকআউটের আশা বাঁচিয়ে রাখল জাপান বদলির সাড়ে চার মাসেও দায়িত্বভার হস্তান্তরে গড়িমসি ইউএইচএফপিওর ইরাক ম্যাচের আগে ছোটখাটো পরিবর্তনের পথে ফ্রান্স শিশু গৃহকর্মীর মৃত্যু: রিমান্ডে প্রকৌশলী সবিবুর ও তার স্ত্রী নিউমার্কেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন চলতি বছরেই: বিমানমন্ত্রী রূপগঞ্জে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জার্মানদের ওপর চটেছেন আইভরি কোস্টের কোচ নবীগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত, সড়ক অবরোধ

৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে হেনস্তার শিকার

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৯:১৫ এএম
৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে হেনস্তার শিকার
ছবি: সংগৃহীত

১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডির ৩২ নম্বরে গিয়ে অনেকেই হেনস্তার শিকার হয়েছেন। আটকও হয়েছেন কেউ কেউ। ফুলের তোড়া নিয়ে সেখানে গেলে উপস্থিত লোকজনের রোষানলে পড়ে কেউ কেউ মারধরের শিকারও হন। ফলে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডির ৩২ নম্বরে আনুষ্ঠানিক শ্রদ্ধা জানাতে পারেননি কেউ। কেউ যাতে শ্রদ্ধা জানাতে না পারেন, সে জন্য আওয়ামী লীগবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকরা সেখানে সোচ্চার ভূমিকা রাখেন। তবে ফেসবুকে বঙ্গবন্ধুর প্রতি বিপুলসংখ্যক মানুষের শোক-শ্রদ্ধা নিবেদন চোখে পড়ে। 

এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ধানমন্ডির ওই এলাকায় কঠোর নিরাপত্তাবলয় গড়ে তুলেছিল আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত থেকে  শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যার পর এই রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে বিপুলসংখ্যক পুলিশ, র্যাব, আনসারসহ যৌথ বাহিনীর সদস্যকে অবস্থান করতে দেখা যায়। সেখানে অবস্থান নেন ছাত্র-জনতাও। যারাই শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন, তাদের সবাইকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে হেনস্তা করা হয়েছে। মারধরের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সেখান থেকে বেশ কয়েকজনকে ফিরিয়ে দেয় এবং কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্য শৈন্যু খবরের কাগজকে বলেন, ‘ধানমন্ডি ৩২ নম্বরে ছাত্র-জনতা নানা সন্দেহে কয়েকজনকে আটক করে। তাদের মধ্যে কাউকে মোবাইল চোর সন্দেহে, কাউকে ছিনতাইকারী, কাউকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী সন্দেহে আটক করে পুলিশ। বৃহস্পতিবার রাতে পাঁচজন আটক ছিলেন। শুক্রবার সকালেও কয়েকজন আটক হন। আমরা তাদের সবাইকে থানা হেফাজতে নিয়ে এসেছি। তাদের বিষয়ে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গতকাল সরেজমিন দেখা যায়, ধানমন্ডি ৩২ নম্বর সড়কের দুই পাশেই পুলিশের ব্যারিকেড দেওয়া ছিল। ছাত্র-জনতার হামলায় বিধ্বস্ত হওয়া শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে কয়েকজন পুলিশ সদস্য পাহারায় ছিলেন। গণমাধ্যমকর্মীদের ভেতরে প্রবেশের সুযোগ দেওয়া হয়। আর ব্যারিকেডের বাইরে দুই পাশেই ছাত্রদল, ছাত্রশিবিরসহ আওয়ামী লীগবিরোধী অন্য রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল। বঙ্গবন্ধুর প্রতি যারা শ্রদ্ধা জানাতে এসেছিলেন, মূলত তাদের প্রতিহত করার জন্য সমবেত হয়েছিলেন বলে জানান তারা। সকাল সোয়া ৯টায় ধানমন্ডি ৩২ নম্বরের সড়কের পশ্চিম পাশে তিন সন্তানসহ শ্রদ্ধা জানাতে এসে ওয়ালিউল্লাহ ও তার স্ত্রী রোষানলে পড়েন। বাগ্বিতণ্ডার একপর্যায়ে পুলিশ ওই দম্পতিকে সেখান থেকে সরিয়ে দেয়। 

জুতা ব্যবসায়ী ওয়ালিউল্লাহ উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনেক অবদান। তাই তাকে অনেক শ্রদ্ধা করি ও ভালোবাসি। এর জন্যই শ্রদ্ধা জানাতে এসেছি।’

সকাল ১০টার দিকে শেরেবাংলা নগর থেকে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে এসেছিলেন হালিমা নামে এক নারী। এ সময় তাকেও হেনস্তা করেন সেখানে উপস্থিত উৎসুক জনতা। এর পর পরই সড়কের পূর্ব পাশে দুই ব্যক্তি শ্রদ্ধা জানাতে এলে তারাও হেনস্তার শিকার হন। রাজনৈতিক দলের নেতা-কর্মী ও উৎসুক জনতা মিলে তাদের চড়-থাপ্পড় মারেন। গালাগালিও করেন। পরে পুলিশ সেখান থেকে তাদের ছাড়িয়ে নিয়ে যায়।

দুপুর ১২টা ১০ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে একটি ফুলের তোড়া নিয়ে আসেন একজন রিকশাচালক। আজিজুর নামে ওই রিকশাচালকও সেখানে হামলার শিকার হন। উপস্থিত লোকজন তাকেও গণধোলাই দেন। ওই সময় তিনি বারবার চিৎকার করে বলছিলেন, ‘আমি কোনো দল করি না। আমার নিজের উপার্জনের হালাল টাকায় ফুল কিনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি।’ কিন্তু এতেও রেহাই মেলেনি তার। পরে পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। ফুলের তোড়ার মাঝে একটি কাগজে লেখা ছিল- ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকীতে সাধারণ রিকশাওয়ালা হিসেবে বঙ্গবন্ধুকে ভালোবেসে শ্রদ্ধা জানাতে নিজের সৎ উপার্জনের টাকা দিয়ে ফুল কিনে এসেছি। আমি কোনো দল করি না। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসি।’

দুপুরে জুমার নামাজের পর বেলা ২টা ৩৫ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে একটি ছোট ট্রাকে স্থাপন করা স্ক্রিনে বিভিন্ন গান বাজানো হয়। এর মধ্যেই বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিমের দেওয়া ভাষণও প্রচার করা হচ্ছিল। ব্যারিকেডের বাইরে বেশ কিছুসংখ্যক ছাত্র-জনতার উপস্থিতি চোখে পড়ে। 

ব্যারিকেডের বাইরে থাকা ছাত্রদলের এক কর্মী বলেন, ‘ধানমন্ডিতে মানুষ যাতে শান্তিতে থাকতে পারেন, আওয়ামী লীগের কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য পুলিশের পাশাপাশি আমরাও সতর্ক অবস্থানে রয়েছি। আওয়ামী লীগের কয়েকজন এসেছিলেন। আমরা তাদের সরিয়ে দিয়েছি।’

ফেসবুকে বিপুল মানুষের শোক-শ্রদ্ধা
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৪ আগস্ট) ১২টার পর থেকেই বিপুলসংখ্যক মানুষকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শোক প্রকাশ ও শ্রদ্ধা জানাতে দেখা যায়। কেউ বঙ্গবন্ধুর ছবি দিয়ে, কেউ কবিতা লিখে, কেউ বঙ্গবন্ধুকে নিয়ে গানের পংক্তি লিখে গভীর শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধুকে স্মরণ করেন। আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের বাইরেও দলটির রাজনীতি করেন না এমনও নানা শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার সেই শোকাবহ ১৫ আগস্টকে স্মরণ করেন।

গৌরীপুরে রিপোর্টার্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:৩৪ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ০১:৪৫ পিএম
গৌরীপুরে রিপোর্টার্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি
গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি। ছবি: খবরের কাগজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহের গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) উপজেলার শহিদ হারুন পার্কে ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকারের উদ্যোগে এবং সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটনের ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়িত হয়।

কর্মসূচিতে সহসভাপতি মো. লুৎফর রহমান খান খোকন, কোষাধ্যক্ষ ঝিন্টু দেবনাথ, সাংগঠনিক সম্পাদক সুপক রঞ্জন উকিলসহ ক্লাবের অন্যান্য সদস্যসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেন।

এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

আজহার/

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নারীর মরদেহ উদ্ধার

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:৩৫ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১২:৫১ পিএম
রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে নারীর মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

রাঙামাটির রিজার্ভ মুখ এলাকায় কাপ্তাই হ্রদ থেকে মানসিক ভারসাম্যহীন নারী মুক্তা বড়ুয়ার (২৮)  মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রবিবার (২১ জুন) সকাল ১০টার দিকে শহরের শহিদ মিনার সংলগ্ন রিজার্ভ মুখ এলাকায় মরদেহটি ভেসে উঠে।

মুক্তা বড়ুয়া স্বামী অভিজিৎ বড়ুয়ার সঙ্গে রাঙামাটির তবলছড়ির বিজিবি রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গত শুক্রবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে গতকাল কোতোয়ালি থানায় একটি জিডি করে পরিবার। আজ সকালে মরদেহ ভেসে উঠেলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

রাঙামাটি ফায়ার স্টেশনের লিডার গিয়াস উদ্দিন বলেন, রিজার্ভ মুখ এলাকা থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। 

জিয়াউর রহমান/আজহার /

বদলির সাড়ে চার মাসেও দায়িত্বভার হস্তান্তরে গড়িমসি ইউএইচএফপিওর

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:২০ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১২:২০ পিএম
বদলির সাড়ে চার মাসেও দায়িত্বভার হস্তান্তরে গড়িমসি ইউএইচএফপিওর
ডা. জসিম উদ্দিন। ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অন্যত্র বদলির আদেশ পাওয়ার সাড়ে চার মাস অতিক্রমের পাশাপাশি পদ থেকে মুভ আউট হওয়ার পরও একই পদে পদায়নকৃত নতুন কর্মকর্তাকে কাগজে-কলমে দায়িত্বভার বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জসিম উদ্দিনের বিরুদ্ধে।

এতে একই পদে পদায়নকৃত ডা. অমিত দে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী নিয়মিত হাসপাতালে গিয়ে দায়িত্ব পালন করলেও কাগজে কলমে দায়িত্বভার না পাওয়ায় আর্থিক ও প্রশাসনিক কর্মকাণ্ডে দেখা দিয়েছে চরম স্থবিরতা। 

বিষয়টি জানতে পেরে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম গত (১৬ জুন) পদায়নকৃত ডা. অমিতকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য ডা. জসিম উদ্দিনকে নির্দেশ প্রদান করে একটি পত্র দেন। এরপরও তিনি (জসিম) সিভিল সার্জনের ওই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হরেক রকমের ছলচাতুরীর মাধ্যমে চেয়ার আঁকড়ে থাকার পাঁয়তারা করছেন।

জানা গেছে, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে থাকাকালীন ডা.জসিম জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) পদে পদোন্নতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করলে তাকে ২০২৫ সালের (৭ আগস্ট) পদোন্নতি দেওয়া হয়। পদোন্নতির আদেশে বলা হয়, একই মাসের ১৩ তারিখের মধ্যে মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে সরাসরি বা ই-মেইলের মাধ্যমে যোগদানপত্র প্রেরণের জন্য বলা হয়। সে মতে তিনি (জসিম) যোগদানপত্র প্রেরণ করলে চলতি বছরের (২৮ জানুয়ারি) তাকে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি) হিসেবে পদায়ন করা হয় এবং (৩ ফেব্রুয়ারি) পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে চিঠিতে উল্লেখ করা হয়। উক্ত সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে বিভাগীয় শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পত্রে উল্লেখ করা হয়। 

এসব আদেশকে উপেক্ষা তিনি সাতকানিয়ায় স্বপদে বহাল থেকে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করেছেন। এর মধ্যে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসারকে (আরএমও) দায়িত্ব দিয়ে তিনি (জসিম) হজ্ব টিমের চিকিৎসক হিসেবে সৌদি আরব গমন করেন। ইতোমধ্যে ডা. অমিত দে'কে সাতকানিয়া উপজেলায় ইউএইচএফপিও পদে পদায়ন করলেও এ পর্যন্ত তাকে লিখিতভাবে দায়িত্বভার বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণের অপকৌশল নিয়েছেন অভিযুক্ত ডা. জসিম। 

শুধু তাই নয়, ডা. অমিতকে দায়িত্ব বুঝিয়ে দিতে (১৬ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন চিঠি দিলেও আদেশটি তিনি অমান্য করেন। এদিকে, সদ্য পদায়নকৃত ডা. অমিত দে'কে কাগজে-কলমে দায়িত্বভার হস্তান্তর না করায় চলতি অর্থবছরের বিভিন্ন বিল উত্তোলন করা সম্ভব হচ্ছে না। আগামী সোমবার (২২ জুন) এসব বিল উত্তোলনের সর্বশেষ সময়। তাই ওই সময়ের মধ্যে বিলগুলো উত্তোলন করতে না পারলে চলতি অর্থ বছরে বরাদ্দকৃত অবশিষ্ট অর্থ সরকারি কোষাগারে ফেরত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন ব্যাহত হওয়ার পাশাপাশি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সাতকানিয়া উপজেলার বাসিন্দা মো. সাইফুদ্দিন বলেন, ‘দীর্ঘদিন আগে বদলির আদেশ হওয়া সত্ত্বেও এখনো নতুন কর্মকর্তাকে দায়িত্বভার হস্তান্তর না করায় সাধারণ মানুষ উদ্বিগ্ন। একটি গুরুত্বপূর্ণ সরকারি পদে এ ধরনের দীর্ঘসূত্রিতা স্বাস্থ্য সেবার স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা রাখি।’ 

সদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. অমিত দে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমি নিয়মিত কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালন করছি। তবে সদ্য বিদায়ী ইউএইচএফপিও আমাকে এখনো পর্যন্ত কাগজে-কলমে দায়িত্বভার হস্তান্তর করেননি।’

বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. জসিম উদ্দিন বলেন, আমি উনাকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। সেখানে কিছু আর্থিক বিষয় আছে সেগুলো আগামীকাল (রবিবার) বুঝিয়ে দিব।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বিষয়ে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। আগামীকালই (রবিবার) সিভিল সার্জন কার্যালয়ে এসে তিনি (জসিম) দায়িত্বভার হস্তান্তর করবেন।’

আরিফুল ইসলাম/অন্তরা/

রূপগঞ্জে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০৩ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১২:০৭ পিএম
রূপগঞ্জে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ এ স্লোগান কে সামনে রেখে ১২ তম  আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে ইয়োগা আসন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ( ২১ জুন)  সকালে উপজেলার পূর্বাচল উপশহরের জলসিড়ি সেন্ট্রাল পার্কে ‘শারিরীক সুস্থতা, প্রফুল্ল মন ও জীবন গঠন’ প্রতিপাদ্য নিয়ে মডার্ন ইয়োগার উদ্যেগে ও নাসরিন হকের তত্ত্বাবধানে এ আন্তর্জাতিক ইয়োগো দিবস পালিত হয়। 

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায়  নাসরিন হক বলেন, আমরা অনেকেই মনে ইয়োগা মানে অনেক কঠিন কঠিন আসন। আসলে একদমই তা না। শরীর তখনই সুস্থ থাকবে যখন ইয়োগার মাধ্যমে আমরা চিন্তা শূন্য হয়ে যাব। 

ইয়োগার মূল লক্ষ্য হচ্ছে আমরা কি?  আমরা কে? কোথা থেকে এসেছি? কোথায় যাব? শেষ যাত্রা কোথায়? এটা জানার জন্যআমরা ইয়োগা করব। সেই আমাদের শারীরিক সুস্থতা তো আছেই। আজ থেকেই সবাই ইয়োগা শুরু করুন।

তিনটি বিষয় খেয়াল রাখতে হবে হবে - নিয়মিত অনুশীলন করতে হবে, সচেতন থাকতে হবে এবং অবশ্যই ধৈর্য রাখতে হবে। একবার ইয়োগার প্রেমে পড়লে এ প্রেম আর শেষ হবে না। এ সময় সবাইকে ইয়োগা করার আহ্বান জানান তিনি।

মো. রুবেল শিকদার/অন্তরা

নবীগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত, সড়ক অবরোধ

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৫১ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১১:৫৩ এএম
নবীগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত, সড়ক অবরোধ
অটোরিকশা চালক নিহতের ঘটনার প্রতিবাদে অটোরিকশা শ্রমিকদের মহাসড়ক অবরোধ। ছবি: খবরের কাগজ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় সোহেল মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে অটোরিকশা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

রবিবার (২১ জুন) ভোরে উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া কুর্শি গ্রামের জব্বার উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বের হন সোহেল মিয়া। পরে আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় অটোরিকশা রেখে চা পান করতে মহাসড়ক পাড় হওয়ার সময় সিলেটগামী মাছবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকটি আটক করা হয়।

এ ঘটনার প্রতিবাদে আউশকান্দি এলাকায় অটোরিকশা শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কাজল সরকার/আজহার/