ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
আধিপত্যবাদের বিরুদ্ধে চীন ও তারেক রহমানের সফর বাকলিয়ায় শিশু ধর্ষণের ঘটনায় আসামির যাবজ্জীবন সিলেটে হাম ও হাম উপসর্গে মৃত্যু ৭০ ছাড়িয়েছে স্বপ্নের চাকরির খোঁজে তরুণদের ভিড়, ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী জব ফেয়ার সিরাজউদ্দৌলা নাটকের ৪টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৬ষ্ঠ পর্ব, এইচএসসির বাংলা ১ম পত্র পুঠিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ ভাই নিহত ডাক্তারের চেম্বারে একদিন চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড ফুটবল জার্সিতে শিশু যীশু: মেক্সিকো সিটির ক্যাথেড্রালে ভক্তদের অলৌকিক প্রার্থনা ফিফার বাপ স্ত্রী নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতার পদ স্থগিত জামালপুরে স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ড ও শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কুমিল্লায় চাকরি মেলা, কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু গফরগাঁওয়ে স্বামীকে ঘরে বেঁধে গৃহবধূকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ চীনের ডেইরি কারখানায় উৎপাদন বাড়াচ্ছে স্বয়ংক্রিয় প্রযুক্তি আমাদের ঘরগুলো কি রহমত শূন্য হচ্ছে? বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদে কাজ করবে দারাজ টুকটুক ও চিকু পাঠ থেকে ৪টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা গোল করার পর কান্নার কারণ জানালেন মেসি রংপুরে হিমাগারের ভাড়া বাড়ানোয় মহাসড়ক অবরোধ সোনামসজিদ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সময়মতো পূর্বাভাসেই বেঁচে যাচ্ছে চীনের জুঁই বাজেটকে একটি গোষ্ঠী গণবিরোধী বলছে: প্রধানমন্ত্রী মৌলভীবাজারে নারী-তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর জনসভা শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল মাঠে মদ্রিচ আমার ডান হাত: জ্লাতকো ডালিচ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাত পর্যাপ্ত গুরুত্ব পায়নি: সিপিডি ওয়াহিদুল হত্যার আসামিদের ফাঁসির দাবিতে উত্তাল আদালত চত্বর ভারতে ৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ নারী
Nagad desktop

পটুয়াখালীতে বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ পিপির বিরুদ্ধে

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৬:৩৫ পিএম
আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০৭:২০ পিএম
পটুয়াখালীতে বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ পিপির বিরুদ্ধে
অভিযুক্ত পিপি মো. রুহুল আমিন। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা জজ) নিলুফার শিরিনকে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রুহুল আমিনের বিরুদ্ধে। 

এ ঘটনায় জেলা আইনজীবী সমিতি তাকে পদ থেকে সাময়িকভাবে স্থগিত করেছে এবং সাত দিনের মধ্যে ব্যাখ্যা দিতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

লিখিত অভিযোগে বিচারক নিলুফার শিরিন উল্লেখ করেন, বুধবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে তার বাসার বুয়ার মাধ্যমে মামলার নথিপত্রসহ ৫০ হাজার টাকার একটি বান্ডিল পাঠান পিপি রুহুল আমিন। 

অভিযোগে আরও বলা হয়, নারী ও শিশু কেস-নং ২৬১/২৫-এর জামিনের বিষয়ে বিচারকের মোবাইল নম্বরে বারবার সুপারিশ করেছিলেন রুহুল আমিন। এ ছাড়া আলোচিত শহিদ জসীমউদ্দীনের মেয়ের ধর্ষণ মামলাতেও আসামিপক্ষের হয়ে যোগাযোগ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ‘এভাবে ঘুষ পাঠানোতে আমি মানসিকভাবে অত্যন্ত অপমানিত এবং তীব্র রাগবোধ করছি। অফিসে গিয়ে আমি জেলা আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা জজের পাবলিক প্রসিকিউটরকে বিষয়টি অবহিত করি ও প্যাকেটটি দেখাই। তারাও প্রচণ্ড রাগান্বিত হন এবং আমাকে বিষয়টি ছোট করে না দেখার পরামর্শ দেন। আমি আশা করি, অভিযুক্ত পিপির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন, ‘একজন পাবলিক প্রসিকিউটর সরকারের পক্ষে না থেকে আসামিপক্ষের হয়ে বিচারককে ঘুষ দেওয়ার মতো ঘটনা অত্যন্ত লজ্জাজনক। আজ জরুরি সভায় অধিকাংশ আইনজীবীর উপস্থিতিতে তাকে পদ থেকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং সাত দিনের মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে।’

এদিকে অভিযোগ অস্বীকার করে পিপি মো. রুহুল আমিন বলেন, ‘এটা আইনজীবীদের একটি ষড়যন্ত্র। আমি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে আইন পেশায় কাজ করে যাচ্ছি।’

হাসিবুর/রিফাত/

সিলেটে হাম ও হাম উপসর্গে মৃত্যু ৭০ ছাড়িয়েছে

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:৪৫ পিএম
সিলেটে হাম ও হাম উপসর্গে মৃত্যু ৭০ ছাড়িয়েছে
শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুরা

সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা ৭০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও ৩টি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম ও হাম উপসর্গ নিয়ে ৭২টি শিশুর মৃত্যু হয়েছে।

এর মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে চারটি শিশুর।

বুধবার (১৭ জুন) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়।

মৃত শিশুদের মধ্যে রয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মুরাদপুর গ্রামের রুমেন মিয়ার ৬ মাসের শিশু রাইয়ান, ছাতক উপজেলা সদরের আঙ্গুর মিয়ার ৫ মাসের শিশু তাউসিফ ইসলাম এবং সিলেটের জকিগঞ্জ খলাছড়ার মিনহাজ আহমদের ৭ মাসের শিশু আমায়রা জান্নাত।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে আরও একটি শিশুর শরীরে হাম শনাক্ত হয়। সেই সাথে সন্দেহজনক রোগী হিসেবে নতুন ভর্তি হয়েছে ৫৬টি শিশু।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ মে পর্যন্ত মোট ৩২৩ জনের পরীক্ষাগারে সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ২৪ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ১৭৮ জন এবং সিলেট জেলায় ১০৫ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ২৮৪ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৯৪ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৪০ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

আমান/

স্বপ্নের চাকরির খোঁজে তরুণদের ভিড়, ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী জব ফেয়ার

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:৪৩ পিএম
স্বপ্নের চাকরির খোঁজে তরুণদের ভিড়, ঠাকুরগাঁওয়ে ব্যতিক্রমী জব ফেয়ার
ছবি: খবরের কাগজ

উত্তরাঞ্চলের তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী জব ফেয়ার

বুধবার (১৭ জুন) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িতরিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও শহরের জয়নাল আবেদীন মিলনায়তনে জব ফেয়ার অনুষ্ঠিত হয়

জব ফেয়ারে প্রায় ৪০০ জন চাকরিপ্রত্যাশী তরুণ, তরুণী এবং ১১টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নেয় আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলার মাধ্যমে ইতোমধ্যে প্রায় ২০০ চাকরিপ্রত্যাশীর কর্মসংস্থান নিশ্চিত হয়েছে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  মোহাম্মদ রফিকুল হক গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ইকো পাঠশালা অ্যান্ড কলেজ, ঠাকুরগাঁও এর অধ্যক্ষ . সেলিমা আখতার

 ইএসডিও' নির্বাহী পরিচালক . মুহম্মদ শহীদ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিকেএসএফের প্রোগ্রাম ম্যানেজার কাজী মশরুর-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আনোয়ার পাশা খান এবং মহিলা বিষয়ক অধিদপ্তর, ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ জিন্নাতারা ইয়াছমিনঅনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইএসডিও' কর্মকর্তা সুজন খান

বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে তরুণদের আত্মনির্ভরশীল করে তোলাই প্রকল্পের মূল লক্ষ্য চাকরিপ্রত্যাশীদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানের সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে

তারা আরও বলেন, কোভিড-১৯ পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অর্থনৈতিক পুনরুদ্ধারেরেইজপ্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির মাধ্যমে প্রকল্পটি উত্তরাঞ্চলের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে

উল্লেখ্য, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম গাইবান্ধা জেলায় বাস্তবায়িত হচ্ছেরেইজপ্রকল্প প্রকল্পের আওতায় শিক্ষানবিশ প্রশিক্ষণ, উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসা ব্যবস্থাপনা প্রশিক্ষণ, পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি (আরপিএল) সনদ প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে

নবীন হাসান/এসএন

পুঠিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ ভাই নিহত

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:৩৭ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৪:৪২ পিএম
পুঠিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ২ ভাই নিহত
ছবি: খবরের কাগজ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) সকাল ১১টার দিকে বানেশ্বর ইয়ামাহা মোটরসাইকেল শোরুমের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নকুলবাড়িয়া গ্রামের ধোপাপাড়া এলাকার বাসিন্দা আব্দুল খালেক প্রামাণিক (৬৫) ও তার ভাই হাচেন প্রামাণিক। তারা উভয়েই মৃত রিয়াজ প্রামাণিকের ছেলে।

আহতরা হলেন- হাতেমের ছেলে লালন এবং মৃত জালালের ছেলে লাল্টু। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে চারজন যাত্রী অটোরিকশাযোগে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা ক্যারেট বহনকারী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। বানেশ্বর ইয়ামাহা শোরুমের সামনে পৌঁছালে ট্রাক ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই আব্দুল খালেক প্রামাণিক নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হাচেন প্রামাণিকের মৃত্যু হয়।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

এনায়েত করিম/এসএন

কুমিল্লায় চাকরি মেলা, কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:৫৬ পিএম
কুমিল্লায় চাকরি মেলা, কর্মসংস্থানের সন্ধানে তরুণ-তরুণীদের ঢল
ছবি: খবরের কাগজ

কুমিল্লায় স্বল্প আয়ের পরিবারের তরুণ-তরুণীদের স্বাবলম্বী করা এবং দক্ষ শ্রমবাজারের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য ‘চাকরি মেলা’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জুন) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুমিল্লা টাউন হল মাঠে এ মেলার আয়োজন করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পেইজ ডেভেলপমেন্ট সেন্টার’ এ মেলার আয়োজন করে।

আয়োজক সূত্রে জানা গেছে, রেইজ প্রকল্পের মাধ্যমে কুমিল্লা জেলার শহর ও উপশহর এলাকার প্রান্তিক তরুণ-তরুণীদের দক্ষ ও অভিজ্ঞ কারিগরের অধীনে ‘ওস্তাদ-শিষ্য’ পদ্ধতিতে কারিগরি দক্ষতা প্রদান করা হয়। এই প্রকল্পের শিক্ষানবিশ কার্যক্রমের আওতায় যারা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, তাদের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর একটি সুসংহত সেতুবন্ধন তৈরি করাই ছিল এই মেলার মূল লক্ষ্য।

মেলা উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী।

পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক মো. ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. ইসহাক এবং পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের সভাপতি ডা. এ কে এম আব্দুস সেলিম।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বিশিষ্ট কবি ও ছড়াকার জহিরুল হক দুলাল, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক শান্তি রঞ্জন ভৌমিক, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, সুজনের কুমিল্লা জেলা সভাপতি শাহ মো. আলমগীর খান এবং বীরচন্দ্র গণপাঠাগার ও নগর মিলনায়তনের সাধারণ সম্পাদক মো. সাজ্জাদুল কবির সাজ্জাদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা জরুরি। প্রথাগত শিক্ষার পাশাপাশি এ ধরনের প্রায়োগিক কারিগরি প্রশিক্ষণ এবং সরাসরি চাকরি মেলার আয়োজন বেকারত্ব দূরীকরণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।’

দিনব্যাপী এ মেলায় চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া মেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের উপপরিচালক (ক্রেডিট) ও রেইজ প্রকল্পের ফোকাল পারসন চৌধুরী শওকত আহমেদ এবং উপ-পরিচালক (এমআইএস) বিকাশ চন্দ্র সাহা।

জহির শান্ত/রিফাত/

পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:৪২ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৪:০২ পিএম
পটুয়াখালীতে সেপটিক  ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু
ছবি: খবরের কাগজ

পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নে নতুন নির্মিত একটি সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে ইউনিয়নের চৌদ্দবুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- চৌদ্দবুড়িয়া এলাকার শিকদার বাড়ির আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে মোহাম্মদ নূহু (২৫) এবং একই এলাকার আশরাফ মোল্লা (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি বাড়ির বাথরুমের জন্য নির্মিত সেপটিক ট্যাংকির ভেতরে কাজ করার সময় প্রথমে নূহু অসুস্থ হয়ে ভেতরে পড়ে যান। পরে তাকে উদ্ধার করতে নামেন আশরাফ মোল্লা। একপর্যায়ে তিনিও ট্যাংকির ভেতরে অচেতন হয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন ট্যাংকির অংশ ভেঙে দুজনকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। তবে ততক্ষণে তারা মারা গেছেন বলে জানা যায়।

স্থানীয়দের ধারণা, ট্যাংকিতে জমে থাকা বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

হাসিবুর রহমান/খাদিজা রুমি/