ঢাকা ৩ আষাঢ় ১৪৩৩, বুধবার, ১৭ জুন ২০২৬

সর্বশেষ
চীনের ডেইরি কারখানায় উৎপাদন বাড়াচ্ছে স্বয়ংক্রিয় প্রযুক্তি আমাদের ঘরগুলো কি রহমত শূন্য হচ্ছে? বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদে কাজ করবে দারাজ টুকটুক ও চিকু পাঠ থেকে ৪টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, ২য় পর্ব, পঞ্চম শ্রেণির বাংলা গোল করার পর কান্নার কারণ জানালেন মেসি রংপুরে হিমাগারের ভাড়া বাড়ানোয় মহাসড়ক অবরোধ সোনামসজিদ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত সময়মতো পূর্বাভাসেই বেঁচে যাচ্ছে চীনের জুঁই বাজেটকে একটি গোষ্ঠী গণবিরোধী বলছে: প্রধানমন্ত্রী মৌলভীবাজারে নারী-তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখর জনসভা শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল মাঠে মদ্রিচ আমার ডান হাত: জ্লাতকো ডালিচ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাত পর্যাপ্ত গুরুত্ব পায়নি: সিপিডি ওয়াহিদুল হত্যার আসামিদের ফাঁসির দাবিতে উত্তাল আদালত চত্বর ভারতে ৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ নারী শরীয়তপুরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের ‘আমরাই মেসির কাজটা সহজ করে দিয়েছি’, বললেন আলজেরিয়ার কোচ জয়পুরহাটে পুত্রবধুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেপ্তার আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ লেখা থাকার কারণ কী? বিশ্বকাপ জয়ের এটাই সেরা সুযোগ: হ্যারি কেইন মেসি বন্দনায় ভাষা হারিয়েছেন স্কালোনি ঘুরে দাঁড়াতে মরিয়া তুরস্ক, লক্ষ্য প্যারাগুয়ে বধ নাটকীয় ম্যাচে জর্ডানকে হারাল অস্ট্রিয়া কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আকস্মিক পরির্দশনে স্বাস্থ্যমন্ত্রী প্রথমবার ইউএনএইচসিআর ব্যুরোর সভাপতিত্বে বাংলাদেশ ঝিনাইদহে ১১ কোটি ব্যয়ে কসাইখানা উদ্বোধন মৌলভীবাজারে বৃষ্টি উপেক্ষা করে জনসভাস্থলে নেতাকর্মীদের ঢল ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা রাজনীতিতে অংশ নিতে পারবেন না বেরোবিতে রিডিং রুমের কাজ অসম্পূর্ণ রেখে হলে টিভি স্থাপন, শিক্ষার্থীদের ক্ষোভ
Nagad desktop

তেঁতুলিয়ায় এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১০:২৭ এএম
তেঁতুলিয়ায় এক সপ্তাহ ধরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
ছবি: জেলা শহরের জালাসি পাড়া এলাকা থেকে তোলা, খবরের কাগজ

উত্তরের জেলা পঞ্চগড়ে টানা এক সপ্তাহ ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল হাওয়া গত কয়েক দিন ধরে এ জেলার ওপর দিয়ে বয়ে যাওয়ার কারণে দিন দিন জেঁকে বসেছে শীত। ফলে ঘন কুয়াশা আর শিশির বিন্দুর সঙ্গে তীব্র শীতের কারণে এ জেলায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। 

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। 

এদিকে গতকাল বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। এ সময় বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। আরও তীব্র হয়ে উঠেছে। 

এদিকে সরেজমিনে দেখা যায়, গত কয়েক দিন ধরেই এখানে কনকনে শীত অনুভূত হচ্ছে। । সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জেলার গ্রাম ও শহরের সড়ক-মহাসড়ক ঘন কুয়াশায় ঢেকে যায়। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক চালককে ধীরগতিতে গাড়ি চালাতে দেখা গেছে।

টানা শীত ও কুয়াশার প্রভাবে জেলার বিভিন্ন এলাকার দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। কনকনে ঠান্ডার কারণে অনেকেই ভোরে কাজে বের হতে পারছেন না। শীত নিবারণের জন্য ভোর থেকেই গ্রাম ও শহরের বিভিন্ন স্থানে খড়কুটো, শুকনো পাতা ও কাঠ জ্বালিয়ে আগুন পোহাতে দেখা গেছে।

তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকার বাসিন্দা হাসিবুল ইসলাম বলেন, কনকনে শরতের কারণে তেমন কাজ করতে পারছি না। শীতের কারণে হাত পা শীতল হয়ে যায়। এতে আমাদের আয় কমে যাচ্ছে। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রার ওঠানামা করছে। আজ এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। টানা এক সপ্তাহ ধরে এ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে। মূলত, উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে। আগামী কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

রনি মিয়াজী/সুমন/

রংপুরে হিমাগারের ভাড়া বাড়ানোয় মহাসড়ক অবরোধ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৩:৪৭ পিএম
রংপুরে হিমাগারের ভাড়া বাড়ানোয় মহাসড়ক অবরোধ
মহাসড়কে আলু ফেলে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন আলু চাষী ও ব্যবসায়ীরা। ছবি: খবরের কাগজ

রংপুরে হিমাগারের সংরক্ষণ ভাড়া বাড়ানোর প্রতিবাদে ছয়লেনের মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আলুচাষি ও ব্যবসায়ীরা।

বুধবার (১৭ জুন) দুপুর ১২টা থেকে নগরীর মর্ডান মোড়ের তুলা গবেষণা ইনস্টিটিউটের সামনে ছয় লেনের রাস্তায় অবরোধ করেন চাষি এবং ব্যবসায়ীরা।

জেলা আলুচাষি ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে অবরোধ কর্মসূচিতে অংশ নেন পাঁচ শতাধিক চাষী ও ব্যবসায়ী। তারা মহাসড়কে আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন। এর আগে সড়কের অটো-লেনে তারা মানববন্ধন করেন।

এ সময় তারা অভিযোগ করেন, হিমাগার অ্যাসোসিয়েশন মালিকরা সিন্ডিকেট করে ভাড়া বাড়িয়ে দেওয়ায় তারা বড় লোকসানে পড়েছেন।

অবরোধে একাত্মতা ঘোষণা করেন জেলা বিএনপির সদস্য লিটন পারভেজ, জেলা কৃষকদলের সভাপতি আনোয়ার সাদতের নেতৃত্বে সংগঠনের নেতারা।

অবরোধের কারণে রংপুর বিভাগের সাত জেলার সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ এক ঘণ্টা বন্ধ থাকে।

এ সময় আলু চাষী ও ব্যবসায়ী সমিতির সভাপতি তৈয়বুর রহমান অভিযোগ করেন, ’হিমাগার অ্যাসোসিয়েশন এসি রুমে বসে প্রতি ৬০ কেজি বস্তা আলুর জন্য সংরক্ষণ মূল্য ৪৩০ টাকা করেছে। এতে প্রতি কেজি আলুর সংরক্ষণ মূল্য পড়ছে প্রায় সাত টাকা। ফলে এক কেজি আলুর উৎপাদন খরচ দাড়াচ্ছে ২৪ টাকার উপরে। কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে ১৬ থেকে ১৭ টাকায়।’

তৌহিদ তৈয়বুর রহমানের অভিযোগ, ‘হিমাগার অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুর পরামর্শই এসব করা হচ্ছে। তিনি ১০টিরও বেশি কোল্ড স্টোরেজের মালিক হওয়ায় পুরো অ্যাসোসিয়েশনকে সিন্ডিকেট করে রেখেছেন। সে কারণেই রংপুর বিভাগের কোল্ড স্টোরেজগুলোতে প্রতিবছর প্রতি বস্তায় ১০০ টাকারও বেশি বাড়ানো হচ্ছে। অথচ মুন্সীগঞ্জে একই পরিমাণ আলুর ভাড়া ২৮০ টাকা। তাহলে রংপুরে কেন ৪৩০ টাকা হবে। দূরের সিন্ডিকেটের কারণে এই পরিস্থিতি বলেও অভিযোগ করেন তিনি।’

অভিযোগের বিষয়ে বাংলাদেশ হিমাগার অ্যাসোসিয়েশন মালিক সমিতির সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বলেন, ’কৃষি মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া প্রতি কেজি ৬ টাকা ৭৫ পয়সা বদলে আমরা ৬ টাকা ৩২ পয়সা করে সংরক্ষণমূল্য নিচ্ছি। এখানে কোনো সিন্ডিকেট নেই। আমরা সরকারের কাছে বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিষয়ে উপস্থাপন করে ভাড়া বাড়ানোর দাবি করেছি। যারা এসব আন্দোলন করছে, মব তৈরির চেষ্টা করছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত।’

এ ছাড়াও যদি কেউ সরকার নির্ধারিত ৬ টাকা ৭৫ পয়সা কেজির বেশি নেয় সেই হিমাগার মালিকদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ’আলুচাষি ও ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজদের মূল্য কমানোর দাবিতে অবরোধ করেছিলেন। বেলা ১টায় তারা অবরোধ স্থগিত করেন। দেড়টার মধ্যে আমরা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করি।’
 
সেলিম সরকার/আজহার 

ওয়াহিদুল হত্যার আসামিদের ফাঁসির দাবিতে উত্তাল আদালত চত্বর

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:৪৪ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৩:০৯ পিএম
ওয়াহিদুল হত্যার আসামিদের ফাঁসির দাবিতে উত্তাল আদালত চত্বর
ছবি: খবরের কাগজ

পেকুয়ার মাতামুহুরী উপজেলায় সাত বছরের শিশু ওয়াহিদুল ইসলামকে বলাৎকারের পর হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে চকরিয়ার আদালত চত্বর। 

বুধবার (১৭ জুন) দুপুরে আসামিদের আদালতে হাজির করার খবর পেয়ে বিক্ষুব্ধ জনতা ও ওয়াহিদুল ইসলামের সহপাঠীরা আদালত প্রাঙ্গণে জড়ো হয়।
​এ সময় মানববন্ধন ও বিক্ষোভ হয়।

​মানববন্ধনে অংশ নেওয়া মোহাম্মদ মিজান খবরের কাগজকে বলেন, সাত বছরের অবুঝ শিশুকে যেভাবে বলাৎকার ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে, তা কোনো সুস্থ মানুষ করতে পারে না। আমরা এই খুনিদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই। 

গত ১৪ জুন বিকেলে নানার বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয় পূর্ব বড়ভেওলা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের ইজিবাইকচালক তৌহিদুল ইসলাম লিটনের ছেলে ওয়াহিদুল ইসলাম। নিখোঁজের দুই দিন পর মঙ্গলবার সকালে ফজুমিয়াজিরচর এলাকার একটি খাল থেকে তার হাত-পা বাঁধা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরিবারের অভিযোগ, শিশুটিকে বলাৎকারের পর হত্যা করে খালে ফেলে দেওয়া হয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা মঙ্গলবার তিনজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সেখান থেকে একজন স্বীকার করে তারা ওয়াহিদকে বলাৎকার করে তারপর মেরে ফেলে। আজ আসামিদের আদালতে তোলা হয়।

জনরোষ এড়াতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

​চকরিয়া থানা ও আদালত সূত্রে জানা গেছে, আদালতে আসামিদের রিমান্ডের আবেদন করা হয়েছে। 

রকিবুল হাসান/থিওটোনিয়াস

ভারতে ৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ নারী

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:২৯ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০২:৩০ পিএম
ভারতে ৩ বছর কারাভোগ শেষে দেশে ফিরলেন ৬ নারী
ছবি: খবরের কাগজ

ভারতে তিন বছর কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৬ বাংলাদেশি নারী। 

বুধবার (১৭ জুন) সকাল ১১টার দিকে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফিরে আসা নারীরা হলেন- নুসরাত মণ্ডল, ফাতেমা জিন্নাত, মিম আক্তার, সাদিয়া আক্তার, রিপা খাতুন ও আরোহী মণ্ডল। তারা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মাদারীপুর, টাঙ্গাইল ও চাঁদপুর জেলার বাসিন্দা।

ফিরে আসা ফাতেমা জিন্নাত বলেন, ‘ভালো কাজের আশায় দালালের মাধ্যমে তারা ২০২৩ সালে সীমান্তপথে অবৈধভাবে ভারতের হায়দরাবাদে যান। সেখানে বাসাবাড়ি ও বিউটি পার্লারে কাজ করার সময় দেশটির পুলিশের হাতে আটক হন তারা। পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালত তাদের তিন বছরের সাজা দিয়ে কারাগারে পাঠায়। কারাভোগ শেষে ভারতের একটি মানবাধিকার সংস্থা তাদের দায়িত্ব নিয়ে একটি শেল্টার হোমে রাখে। পরে উভয় দেশের দূতাবাসের সহযোগিতা এবং ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা বুধবার সকাল ১১টায় দেশে ফেরেন।’

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মুর্তজা আলী জানান, ভারতফেরত ৬ নারীকে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’ নামের একটি মানবাধিকার সংস্থা তাদের গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দেয়।

জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ‘ফেরত আসা নারীদের বেনাপোল পোর্ট থানা থেকে গ্রহণ করে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নজরুল ইসলাম/রিফাত/

শরীয়তপুরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:২৩ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০৩:০৫ পিএম
শরীয়তপুরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
ছবি: খবরের কাগজ

শরীয়তপুরের গোসাইরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইকে লাঠির আঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই ছোট ভাইয়ের বিরুদ্ধে। 

মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মিত্রসেনপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আমির হোসেন সরদার (৪৫)। তিনি উপজেলার মিত্রসেনপট্টি এলাকার মৃত গনি সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমির হোসেন সরদারের বোন রাশেদা খানম সম্প্রতি এনজিও থেকে ঋণ নেন। সেই ঋণের কিস্তি পরিশোধের জন্য তিন হাজার টাকা ছোট ভাই সোহেল সরদারের কাছে গচ্ছিত রাখেন। তবে সেই টাকা থেকে একটি অংশ সবার অগোচরে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠে তার আরেক ভাই জুয়েল সরদারের বিরুদ্ধে।

পরে বিষয়টি নিয়ে রাশেদা খানম ও সোহেল সরদার বড় ভাই আমির হোসেনের কাছে অভিযোগ করেন। পরবর্তীতে আমির হোসেন বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত জুয়েল সরদার রাগান্বিত হয়ে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। পাশাপাশি সোহেল সরদারকেও মারধর করা হয় বলে অভিযোগ উঠে। মারধরে আমির হোসেনের মাথা ফেটে যায় এবং সোহেলের কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। 

ঘটনার পর স্বজনরা আহতদের প্রথমে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে আমির হোসেনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত জুয়েল সরদার।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, বোনের টাকা ছোট ভাই নিয়ে যাওয়ায় বড় ভাই শাসন করতে গিয়েছিল। সেখানে একপর্যায়ে ছোট ভাই জুয়েল সরদার বড় ভাই আমির হোসেনকে মাথায় লাঠির আঘাত করলে পরে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। পরিবার লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

বিধান মজুমদার/খাদিজা রুমি/

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আকস্মিক পরির্দশনে স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০১:৫৫ পিএম
আপডেট: ১৭ জুন ২০২৬, ০২:৩১ পিএম
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আকস্মিক পরির্দশনে স্বাস্থ্যমন্ত্রী
ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, আর অর্থ লুটপাটে ভেঙ্গে পড়েছিল স্বাস্থ্য সেবা। বর্তমান সরকার তা ফিরিয়ে আনার চেষ্টা করছে। কুষ্টিয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। ছবি: খবরের কাগজ

কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল হঠাৎ পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে এ ঝটিকা সফরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বিভাগ ও রান্নাঘর পরিদর্শন করেন তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও পর্যবেক্ষণ করেন।

হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও অপরিচ্ছন্নতা ও রোগীদের ব্যবহৃত বাথরুমের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।

স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় স্বাস্থ্যখাতে সীমাহীন অনিয়ম, দুর্নীতি আর অর্থ লুটপাটে ভেঙে পড়েছিল স্বাস্থ্যসেবা। সেই অবস্থা থেকে বর্তমান সরকার মান বাড়ানোর পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণের কথা চিন্তা করে নতুন হাসপাতাল স্থাপন, যন্ত্রপাতি ক্রয় ও লোকবল নিয়োগ করে স্বাস্থ্যখাতে গতি আনা হবে।

কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে নিয়োগের অনিয়ম ও ফলাফল স্থগিতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ’দেশের অনেক জেলায় অনিয়ম হয়েছে। সেগুলো বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হবে।‘

এ ছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ আগামী তিন মাসের মধ্যে চালু ও যন্ত্রপাতি সচল করার বিষয়ে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, গত ১৭ বছরে হাসপাতালের উন্নয়নে কার্যকর কোনো কাজ হয়নি। কাজ করলে জবাবদিহিতা থাকে, কিন্তু মানুষ যেন সেই বিষয়টিই ভুলে গিয়েছিল। যারা রাতের অন্ধকারে ভোট নিয়ে ক্ষমতায় এসেছে, তারা জনগণের কাছে দায়বদ্ধ ছিল না। আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছি এবং প্রধানমন্ত্রী আমাদের কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা কাজ করছি। আগামী তিন মাসের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু হবে।

মন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবর পেয়ে সেখানে উপস্থিত হন জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান, পুলিশ সুপার জসীম উদ্দিন এবং সিভিল সার্জন ডা. এস এম কামাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মিলন উল্লাহ/থিওটোনিয়াস/