ঢাকা ৬ আষাঢ় ১৪৩৩, শনিবার, ২০ জুন ২০২৬

সর্বশেষ
উত্তরায় ভূমি গ্যালারিতে চিত্রপ্রদর্শনী দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত রোনালদো-মেসিদের মতো খেলো, অলিম্পিকে ভালো ফল চাই: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করতে গোপনে মরিয়া ছিলেন ট্রাম্প প্রয়োজন হলে প্রধানমন্ত্রী ভারত সফরেও যাবেন: পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে নেতৃত্বের ভূমিকা অব্যাহত রাখার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর অসাধারণ কৃতিত্ব: ৮ মাসে কোরআন হিফজ, সংবর্ধিত আল-আমীন ব্রাজিল ম্যাচ জেতায় মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক ফরিদপুরে ‘গে গ্রুপ’ ইস্যুতে ৩ জন আটক জামায়াত গণতন্ত্র বিশ্বাস করে না: মির্জা ফখরুল ব্যস্ত জীবন, ভার্চুয়াল বিনোদন: আমরা এখন কোন পথে? লেবাননে হামলার জেরে হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা তেহরানের রাবি প্রেসক্লাবের সভাপতি ধ্রুব-সম্পাদক জিসান বরিশাল বিভাগ এসএসসি ১৯৮৬ বাংলাদেশর দিনব্যাপী নৌ-বিহার আগস্টে টানা ৪ দিনের ছুটির সুযোগ আর্জেন্টিনা-ব্রাজিলে মাতোয়ারা ‘প্রচেষ্টা’র এক দিন জিয়াউর রহমান জনগণের বাকস্বাধীনতা নিশ্চিত করেছিলেন: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী যুদ্ধবিরতি কার্যকরের পরও থামেনি হামলা, লেবাননে নিহত ১৬ হরিণাকুণ্ডুতে আ.লীগ–বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ১৬ ফেরদৌস ওয়াহিদ ও সাঈদা শম্পার ‘মন বোঝে না’ চট্টগ্রামে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরির আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর ‘বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে সরকার’ প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমান কৃষিকাজে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ রচনা, ২য় পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র বরেন্দ্র সভ্যতার ইতিহাস-ঐতিহ্য ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর বৃহত্তর কুষ্টিয়ার প্রথম পতাকা উত্তোলনকারী আব্দুল জলিলের স্মরণসভা ইবি ছাত্রদলে পদ পাচ্ছে ছাত্রলীগ কর্মীরা! প্রাথমিক পরীক্ষায় শিশুদের থেকে ফি আদায় প্রসঙ্গে গাজীপুরে তেল কারখানায় অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৩ ইউনিট রাজশাহীতে অটো ভাড়া বৃদ্ধি তিস্তা ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি, পরবর্তী কর্মসূচি ‘ঢাকা ঘেরাও’

সিলেটে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান, ৩ দিনে গ্রেপ্তার ১৭

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৭:২৫ পিএম
আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৭:২৬ পিএম
সিলেটে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান, ৩ দিনে গ্রেপ্তার ১৭
বিভিন্ন জায়গায় আটককৃত কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের সদস্যরা। ছবি খবরের কাগজ

সম্প্রতি সিলেট নগরীর পাড়া মহল্লাগুলোর ভিতর কিশোরদের রাত-বিরাতে আড্ডা দেওয়া ও তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি দিনে দুপুরে বেড়েছে ছিনতাইকারীদের উৎপাত। এ অবস্থায় কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের উৎপাত ঠেকাতে তাদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানে নেমেছে মহানগর পুলিশ। গত তিন দিনের অভিযানে নগরীর বিভিন্ন এলাকা থেকে কিশোর গ্যাংয়ের সদস্য ও ছিনতাইকারী অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর পুলিশ।

গতকাল রবিবার ভোর ৪টার দিকে সিলেট নগরীর বন্দরবাজারের রংমহল টাওয়ার সংলগ্ন ড্রেন থেকে ৭ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি চাকু, ছিনতাইকৃত টাকা ও ছিনতাইকাজে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। 

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির খবরের কাগজকে বলেন, আটক ছিনতাইকারীদের নিরাপদ আস্তানা ছিল ড্রেনের ভেতরে। চুরি-ছিনতাই করে তারা সবার চোখের সামনে নিমিষেই উধাও হয়ে যেত, আশ্রয় নিতো তাদের নিরাপদ আস্তানায়। সেই আস্তানা হচ্ছে বন্দরবাজারের রংমহল টাওয়ার সংলগ্ন ড্রেন। ৭ ছিনতাইকারীকে সেই আস্তানা থেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার কিশোররা হলো- মৌলভীবাজারের রাজনগর থানার দাসপাড়া গ্রামের মৃত ছাত্তার ও স্বপনা বেগমের ছেলে বর্তমানে ইমন আহমদ (২০), মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার শাপলাবাগ এলাকার মালেক মিয়া ও রুমি বেগমের ছেলে ইমন (১৮), সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ থানার বীরগাঁও খাপাড় গ্রামের লাল মিয়া ও শেবারুন বেগমের ছেলে বর্তমানে সিলেট নগরীর কাজীটুলা সুলতান মিয়ার কলোনির বাসিন্দা শাহান আহমদ (১৮), এয়ারপোর্ট থানার বাইশটিলা এলাকার মৃত আসুল  আলম ও জোৎস্না বেগমের ছেলে ইয়াসিন (১৮), মৌলভীবাজারের রাজনগর থানার দাসপাড়া গ্রামের মৃত ইব্রাহীম ও হাজেরা বেগমের ছেলে রুবেল (২১), সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার গোপালপুল বাংলাবাজারের আসাদ মিয়া ও রাহেলা বেগমের ছেলে হৃদয় আহমদ (১৮) ও কোতোয়ালী থানার জল্লারপাড় এলাকার লিয়াকত ও মোছা. সালমা বেগমের ছেলে শওকত মিয়া (৩০)।

এর আগে ২৮ ফেব্রুয়ারি রাতে নগরীর বাগবাড়ীস্থ পিডিবি গেটের সামনে অভিযান চালিয়ে কিশোরগ্যাংয়ের ৫ সদস্যকে আটক করা হয়। ওই এলাকায় তারা উৎপাত করছে এমন খবর পেয়ে শনিবার রাত সাড়ে ৮টার দিকে আটক করা হয়। রবিবার (১ মার্চ) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। 

ছবি: খবরের কাগজ

আটককৃতরা হলো সুনামগঞ্জ জেলার সদর উপজেলার আশকুড়ি বীরগাঁও’র পারভেজের ছেলে সাদি ইসলাম সানি (১৮), একই জেলার মধ্যনগর থানার চামারদানি গ্রামের আবদুল হামিদের ছেলে আবুল মোড়ল (১৮), তাহিরপুর থানার মাহমুদপুরের রিপন তালুকদারের ছেলে রিফাত তালুকদার (১৮), একই থানার রামসিমপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে জনি আহম্মেদ (১৯) ও হবিগঞ্জের বানিয়াচংয়ের শরিফ উদ্দিন রোডের জিয়াউর রহমানের ছেলে নাহিদ আহমেদ রনি (১৮)।

২৮ ফেব্রুয়ারি বিকালে শাহপরান (রহঃ) থানা পুলিশের অভিযানে গোটাটিকর এলাকা থেকে মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাইকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন (৩০)। তার বিরুদ্ধে শাহপরাণ (রঃ) থানা মামলা রয়েছে। সে সংঘবদ্ধ মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তার নিকট হতে ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে পেনাল কোড ও দ্রুত বিচার আইনে মামলা পাওয়া যায়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

২৮ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কাস্টঘর এলাকা থেকে আবদুর রহিম (১৯) নামের কিশোরগ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়। সে সুনামগঞ্জ জেলার ছাতক থানার টুকেরাগাঁও’র লিয়াকত আলীর ছেলে। এর আগে ২৭ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে ‘বুলেট মামুন গ্রুপ’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করে পুলিশ। আটককৃতদের একজনের নাম সিয়াম (২৩)। তিনি নগরের বালুচর এলাকার বাসিন্দা। আটককৃত অপর দু’জন অপ্রাপ্ত বয়স্ক। তাই তাদের নাম পরিচয় গোপন রাখা হয়।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম খবরের কাগজকে বলেন, ছিনতাইকারীদের বেশ কয়েকটি চক্র আছে। কিছু আছে চাকু ছুরি ধরে নির্জন জায়গায় ছিনতাই করে। কেউ জনসম্মুখে ছিনতাই করে পালিয়ে যায়। কেউ মোটরসাইকেলে এসে ছিনতাই করে পালিয়ে যায়। বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা ছিনতাইকারীদের গ্রেপ্তার করছি। পাশাপাশি ইদানিং কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে বিভিন্ন এলাকায়। আমাদের কাছে বিভিন্ন এলাকা থেকে মানুষজন কল করে বলেন। কিশোর গ্যাং মূলত পাড়া মহল্লা ভিত্তিক গড়ে উঠে। শুরুতে তারা আড্ডা হৈহুল্লড় করলেও পরবর্তীতে আধিপত্য বিস্তার করতে নানা অপরাধমূলক কাজে জড়ায়।

শাকিলা/মাহফুজ

 

অসাধারণ কৃতিত্ব: ৮ মাসে কোরআন হিফজ, সংবর্ধিত আল-আমীন

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:৩২ পিএম
অসাধারণ কৃতিত্ব: ৮ মাসে কোরআন হিফজ, সংবর্ধিত আল-আমীন
ছবি: সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলার এক শিশু মাত্র আট মাসে সম্পূর্ণ পবিত্র কোরআন মজিদ মুখস্থ করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

 ১০ বছর বয়সি এই শিশুর নাম আল-আমীন। তিনি উপজেলার সেন্টার বাজারস্থ মারকাযুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী।

জানা গেছে, আল-আমীন হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব বিরবিরি গ্রামের বাসিন্দা ও ওমান প্রবাসী নেছার উদ্দিনের ছেলে। তিন ভাইবোনের মধ্যে সে সবার ছোট। ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী ও মেধাবী হিসেবে পরিচিত ছিল আল-আমীন।

শনিবার (২০ জুন) দুপুরে সেন্টার বাজার মারকাযুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসায় তাকে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে তার এ অসাধারণ অর্জনের প্রশংসা করেন।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মওলানা রফিকুল ইসলাম জানান, ২০২৫ সালে আল-আমীন নাজেরা বিভাগে ভর্তি হয়। পরে হিফজ বিভাগে ভর্তি হয়ে অত্যন্ত নিষ্ঠা ও অধ্যবসায়ের সঙ্গে কোরআন মুখস্থ করতে থাকে। মাত্র ৮ মাস ৩ দিনের মধ্যেই সে সম্পূর্ণ কোরআন হিফজ সম্পন্ন করে, যা সত্যিই বিস্ময়কর।

তিনি আরও  বলেন, একজন শিক্ষার্থীর কোরআন হিফজ সম্পন্ন করতে সাধারণত দুই থেকে আড়াই বছর সময় লাগে। সেখানে আল-আমীন অল্প সময়ে এ কৃতিত্ব অর্জন করেছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তায়ালা যেন তাকে দ্বীনি জ্ঞান ও উত্তম চরিত্রে সমৃদ্ধ করে দেশের একজন যোগ্য আলেম হিসেবে গড়ে তোলেন।

মাদরাসার শিক্ষকরা জানান, আল-আমীন অত্যন্ত পরিশ্রমী ও একাগ্রচিত্তের শিক্ষার্থী। নিয়মিত অনুশীলন এবং গভীর মনোযোগের কারণেই সে স্বল্প সময়ে এমন সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।

স্থানীয় বাসিন্দা ইয়াসিন আরাফাত পারভেজ খবরের কাগজকে  বলেন, আল-আমীনকে ছোটবেলা থেকেই চিনি। সে খুবই ভদ্র ও মেধাবী। তার এই অর্জনে আমরা গর্বিত।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ফজলুর রহমান (সারোয়ার) কাসেমী, সেন্টার বাজার বণিক সমিতির সভাপতি আনোয়ার হোসাইন এবং মওলানা হাফেজ নিজাম উদ্দিন। এছাড়াও আল-আমীনের মা, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

আল-আমীনের মা-বাবা তাদের সন্তানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন, যেন সে ভবিষ্যতে আরও বড় ইসলামী শিক্ষাবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।

উল্লেখ্য, সেন্টার বাজার মারকাযুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসায় বর্তমানে নাজেরা ও হিফজ বিভাগে প্রায় ৯০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।

হানিফ উদ্দিন সাকিব/এসএন

ব্রাজিল ম্যাচ জেতায় মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:২৭ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৯:২৯ পিএম
ব্রাজিল ম্যাচ জেতায় মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক
ফয়সাল আহমেদ জুমান। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে ব্রাজিল-হাইতি ফুটবল ম্যাচে ব্রাজিল জিতলে মাথা ন্যাড়া করা হবে এমন বাজি ধরে চুল খোয়ালেন আর্জেন্টিনার এক সমর্থক। পরে মাথা ন্যাড়া করে ওয়াদা রক্ষা করেন আর্জেন্টিনার সমর্থক ফয়সাল আহমেদ জুমান (২৩)। 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর গ্রামে এ ঘটনাটি ঘটে।

ফয়সাল দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা দলের সমর্থক হিসেবে পরিচিত।

জানা গেছে, শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডি থেকে তিনি ঘোষণা দেন, হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করবেন। 

শনিবার সকালে বিশ্বকাপ ম্যাচে হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে ব্রাজিল। ম্যাচ শেষ হতেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে আসেন ফয়সাল। আর্জেন্টিনার জার্সি গায়েই নিজের মাথা ন্যাড়া করেন তিনি। এ সময় ঘটনাটি দেখতে ভিড় করেন স্থানীয় ফুটবলপ্রেমী ও কৌতূহলী মানুষজন। মুহূর্তেই বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। পরে সেগুলো ব্যাপকভাবে শেয়ার হলে বিষয়টি নিয়ে শুরু হয় নানা আলোচনা।

বাজি পূরণের পর ফয়সাল আহমেদ জুমান বলেন, ‘ঘটনাটি ঘটেছে খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি ব্রাজিল সমর্থকদের সঙ্গে বাজি ধরেছিলাম। ব্রাজিল জিতেছে, তাই কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেছি।’

রিফাত/

ফরিদপুরে ‘গে গ্রুপ’ ইস্যুতে ৩ জন আটক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:১৩ পিএম
আপডেট: ২০ জুন ২০২৬, ০৯:১৪ পিএম
ফরিদপুরে ‘গে গ্রুপ’ ইস্যুতে ৩ জন আটক
ছবি: সংগৃহীত

ফরিদপুর শহরের একটি ছাত্রাবাসে সমকামিতার অভিযোগে ৫ যুবককে আটক করে সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী। পরে তাদের মধ্যে ৩ জনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। তবে পাঁচ জনের মধ্যে মূল অভিযুক্ত দুই ছাত্রকে পুলিশ আসার আগেই মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে তাদের পরিবার।

শনিবার (২০ জুন) বিকালে শহরের কমলাপুর মহল্লার চানমারী এলাকার একটি ছাত্রাবাসে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আটকরা হলেন, সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র জিহাদ হোসেন (২৮), নিউমার্কেটের দর্জি বাবু খান (৩৮) ও গোয়ালচামটের শ্রী অঙ্গনের বাসিন্দা কৃষ্ণ মন্ডল (৩০) ।

এছাড়া ছাত্রাবাসের বোর্ডার হাসান রাজ ও আরিয়ান নামে মূল অভিযুক্ত অপর দুই ছাত্রকে এলাকাবাসী প্রথমে আটক করলেও পরে তাদের পরিবারের জিম্মায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। 

মেসের বোর্ডার ফাহিম বিশ্বাস ও নাহিদ জানান, গত ১০ দিন আগে রাজেন্দ্র কলেজের ইংরেজি বিভাগের ছাত্র হাসান রাজ চানমারীতে তাদের মেসের বোর্ডার হয়ে ওঠেন। মেসে ওঠার পর থেকেই তার গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছিল। একপর্যায়ে হাসান রাজ মেসের অন্য এক ছাত্রকেও সমকামিতার কুপ্রস্তাব দেন। এতে বিষয়টি সবার কাছে পরিষ্কার হয়ে যায়।

শুক্রবার রাতে হাসান রাজকে আটকে জিজ্ঞাসাবাদ করা হলে সে সমকামিতার কথা স্বীকার করে। তার ও পাশের আরেক মেসের বাসিন্দা আরিয়ানের মোবাইল চেক করে ফেসবুকে ভুয়া আইডি দিয়ে চালানো একাধিক ‘গে গ্রুপের’ (সমকামী অনলাইন গ্রুপ) সন্ধান মেলে।

এরপর মেসের ছাত্ররা কৌশলে হাসান ও আরিয়ানকে দিয়ে ওই গ্রুপের অন্য তিন সদস্যদের মেসে আসার অনুরোধ জানায়।

শনিবার দুপুরে জিহাদ, বাবু ও কৃষ্ণ মন্ডল তাদের সাথে মিলিত হতে ওই মেসে এলে এলাকাবাসী তাদের হাতেনাতে আটক করে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেয়।

আটক বাবু খান জানান, তার স্ত্রীসহ ২ মেয়ে ও ২ ছেলে রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এই চক্রের সাথে জড়িত। ফরিদপুরের একটি এইডস ও এসটিডি (যৌনবাহিত রোগ) নিয়ে কাজ করা এনজিওতে রক্ত পরীক্ষা করতে গিয়ে এই সমকামী চক্রের ছেলেদের সাথে তার পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে।

রাজেন্দ্র কলেজের ছাত্র জিহাদ জানান, ফেসবুকে হাসান রাজের সাথে তার পরিচয়। গত এক বছর ধরে তিনি এই লাইনে আছেন। তবে হাসান রাজের সাথে আজই প্রথম সরাসরি দেখা করতে এসে ফেঁসে গেছেন। তিনি অনুতপ্ত হয়ে বলেন, “আসলে এই কাজে জড়ানো আমার উচিত হয় নাই।”

খবর পেয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাবু খান, জিহাদ হোসেন ও কৃষ্ণ মন্ডলকে আটক করে থানায় নিয়ে যায়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে তিনজনকে আটক করে থানায় আনা হয়েছে। বর্তমানে তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/এসএন

বরিশাল বিভাগ এসএসসি ১৯৮৬ বাংলাদেশর দিনব্যাপী নৌ-বিহার

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:২৮ পিএম
বরিশাল বিভাগ এসএসসি ১৯৮৬ বাংলাদেশর দিনব্যাপী নৌ-বিহার
ছবি: সংগৃহীত

‘স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি প্রাণের বন্ধনে’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসএসসি ১৯৮৬ বাংলাদেশ, বরিশাল বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী নৌবিহার-২০২৬।

আষাঢ়ের স্নিগ্ধ আবহ, নদীর বুকে মৃদুমন্দ বাতাস এবং দীর্ঘদিন পর বন্ধুদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে অভিজাত লঞ্চ অ্যাডভেঞ্চার-৯। আনন্দ, স্মৃতিচারণ ও প্রাণবন্ত আড্ডায় অংশগ্রহণকারীরা কাটান এক অনন্য দিন।

শনিবার (২০ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ নৌবিহার পরিণত হয় স্মৃতি, আনন্দ ও বন্ধুত্বের এক অনন্য উৎসবে। নদীর বুকে ভেসে চলা লঞ্চজুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ। গান, আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হাস্যরস ও স্মৃতিচারণায় অংশগ্রহণকারীরা ফিরে যান চার দশক আগের সেই স্কুলজীবনের দিনগুলোতে। অনেকের কাছে এটি ছিল বহুদিন পর হারিয়ে যাওয়া বন্ধুদের সঙ্গে পুনর্মিলনের এক বিরল সুযোগ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে আয়োজকেরা বলেন, ‘সময়ের ব্যবধানে জীবনের পথ বদলে গেলেও বন্ধুত্বের বন্ধন কখনো ম্লান হয় না। বরং বয়সের পরিপক্বতা সেই সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করে তোলে। নৌ-বিহারটি কেবল একটি ভ্রমণ নয়, বরং হৃদয়ের টানে বন্ধুদের একত্র হওয়ার উপলক্ষ।’

আলোচনা পর্বে বক্তব্য দেন গাজী কামাল মাহমুদ, ফসিহ উদ্দীন মাহতাব, কাজী সাইফুল হাসান, খালিদ হাসান তালুকদার, যুগ্মসচিব আলী আকবর এবং অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মালিক নিজাম উদ্দীন।

বক্তারা বলেন, ‘স্কুলজীবনের বন্ধুত্ব মানুষের জীবনের সবচেয়ে নির্মল ও নিঃস্বার্থ সম্পর্কগুলোর একটি। কর্মব্যস্ততা, পারিবারিক দায়িত্ব এবং জীবনের নানা চড়াই-উতরাইয়ের মধ্যেও এই বন্ধন মানুষকে বারবার শেকড়ের কাছে ফিরিয়ে আনে। তারা এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।’

ফসিহ উদ্দীন মাহতাব তার বক্তব্যে বলেন, ‘সময়ের স্রোত আমাদের অনেক দূরে নিয়ে গেছে, কিন্তু আজকের এই মিলনমেলা প্রমাণ করে বন্ধুত্বের কোনো বয়স নেই। নদীর মতোই আমাদের সম্পর্ক বহমান, প্রাণবন্ত এবং চিরসবুজ।’

যুগ্মসচিব আলী আকবর বলেন, ‘পেশাগত ও ব্যক্তিগত জীবনের ব্যস্ততার ভিড়ে এমন আয়োজন আমাদের মানসিক প্রশান্তি দেয়। পুরোনো বন্ধুদের সঙ্গে কিছু সময় কাটানো মানে নিজের কৈশোরকে আবার ছুঁয়ে দেখা।’

অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মালিক নিজাম উদ্দীন অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, ‘নদীমাতৃক বাংলাদেশের সৌন্দর্য উপভোগের পাশাপাশি বন্ধুত্বের এমন মহৎ আয়োজনের অংশ হতে পেরে তিনি আনন্দিত।’

গাজী কামাল মাহমুদ বলেন, ‘এসএসসি ১৯৮৬ শুধু একটি ব্যাচের নাম নয়, এটি আমাদের আত্মিক বন্ধনের একটি পরিবার। জীবনের নানা পর্যায়ে আমরা ভিন্ন ভিন্ন পথে চললেও এই বন্ধুত্ব আমাদের এক সুতোয় গেঁথে রেখেছে। আজকের এই নৌ-বিহার প্রমাণ করেছে, আন্তরিকতা ও ভালোবাসা থাকলে দূরত্ব কোনো বাধা নয়। এমন আয়োজন আগামী প্রজন্মের কাছেও বন্ধুত্বের অনন্য উদাহরণ হয়ে থাকবে।’

খালিদ হাসান তালুকদার বলেন, ‘বন্ধুদের সঙ্গে কাটানো সময় সবসময়ই বিশেষ, তবে দীর্ঘদিন পর এমন মিলনমেলা হৃদয়কে অন্যরকম আবেগে ভরিয়ে দেয়। নদীর বুকে আজকের এই আনন্দঘন আয়োজন আমাদের শৈশব ও কৈশোরের অসংখ্য স্মৃতিকে আবার জীবন্ত করে তুলেছে।’

দিনব্যাপী আয়োজনে আরও উপস্থিত ছিলেন- কাজী আনম সাইফুল হাসান আজীম, আল আমিন লিটন, কাজী শরীফুল ইসলাম শফিক, আলী মোর্তজা, সেলিম খান, মাহে আলম সাবু, মাহবুল, এনামুল হকসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত এসএসসি ১৯৮৬ বাংলাদেশ এর সদস্যরা।

আষাঢ়ের মেঘলা আকাশ, নদীর ঢেউ আর বন্ধুদের উচ্ছ্বসিত হাসি যেন দিনটিকে স্মরণীয় করে রাখে। বিদায়ের ক্ষণে অনেকের চোখে-মুখে ছিল আবেগের ছাপ। আবারও এমন কোনো আয়োজনে মিলিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করে সবাই ঘরে ফেরেন। তবে নদীর বুকের সেই দিনভর ভেসে থাকা মুহূর্তগুলো, স্মৃতির অ্যালবামে আরও একটি উজ্জ্বল অধ্যায় হয়ে রয়ে যাবে-বন্ধুত্ব, ভালোবাসা ও আত্মিক বন্ধনের এক অনন্য সাক্ষ্য হিসেবে।

আনিসুর রহমান/রিফাত/

আর্জেন্টিনা-ব্রাজিলে মাতোয়ারা ‘প্রচেষ্টা’র এক দিন

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:৫৬ পিএম
আর্জেন্টিনা-ব্রাজিলে মাতোয়ারা ‘প্রচেষ্টা’র এক দিন
ছবি: খবরের কাগজ

ব্লাড ব্যাংকিং, ছিন্নমূল মানুষদের জন্য ফুড ব্যাংকিং, জলবায়ু পরিবর্তন, টেকসই নগর উন্নয়ন, নগর কৃষি, খাদ্য নিরাপত্তা এবং কমিউনিটি রেজিলিয়েন্স নিয়ে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন ‘ইয়ুথ প্রচেষ্টা ফাউন্ডেশন অব বাংলাদেশ’ – এর সারা বছরের ব্যস্ততা। তবে এখন যে বিশ্বকাপ, ফুটবলের মৌসুম। তাই সব কাজের মধ্যে তারাও মাতোয়ারা ফুটবল নিয়ে।

এরমধ্যে শুক্রবার (১৯ জুন) তারা মাঠে নেমে পড়েছিল আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি পরে।

সংগঠনের কর্মীদের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে অনুষ্ঠিত হয় এই প্রীতি ফুটবল ম্যাচ। রাজধানীর তেজগাঁওয়ে টার্ফ ন্যাশন ভেন্যুতে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। টানটান উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত ম্যাচে উভয়পক্ষ একটি করে গোল দেয়। মানে খেলার ফলাফল ড্র।

মাঝে পাঁচ মিনিটের বিরতিসহ মোট ৪৫ মিনিটে অনুষ্ঠিত হয়ে এই ম্যাচ। খেলায় আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে ছিলেন সালমান, মিলন, মেহেদি, ইব্রাহিম, রেজওয়ান, রিজভী, রিপন ও ফাহাদ হোসেন। ব্রাজিল সমর্থকদের মধ্যে ছিলেন রাকিবুল ইসলাম, ইকরাম উদ্দিন আবির, রাফসান বাবু, সাব্বির, আফফান, আবদুল বারিক, কায়েদে আজম ও ওয়াসিফ খান।

সেখানে নারী সমর্থকদের জন্যেও ছিল বিশেষ আয়োজন পেনাল্টি শ্যুট-আউট কমপিটিশন। এতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন জান্নাত, রিচি, কাজল, সাবিহা সুলতানা (শিমু), অদিতি, তোয়া, সাদিয়া, ওয়াজদা।

প্রসঙ্গত, সংগঠনটি বর্তমানে ReWET (Revitalising Wetlands for Climate Resilience) প্রকল্পের স্থানীয় অংশীদার হিসেবে কাজ করছে, যা UK International Development-এর সহায়তায় এবং The University of Sheffield-এর সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে ঢাকা শহরের জলাভূমি, খাল ও জলাশয়ভিত্তিক জীবিকা, নগর কৃষি, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হচ্ছে।

সংগঠনটি বর্তমানে Jheel Krishi (Lake Agriculture Initiative) বাস্তবায়ন করছে, যেখানে হাতিরঝিল, বেগুনবাড়ী খাল এবং অন্যান্য জলাশয়ভিত্তিক এলাকায় ভাসমান ও জলাভূমি উপযোগী কৃষি, কমিউনিটি ফার্মিং, খাদ্য উৎপাদন এবং জীবিকাভিত্তিক কার্যক্রম উন্নয়নের জন্য গবেষণা, প্রশিক্ষণ ও পাইলট কার্যক্রম পরিচালিত হচ্ছে।

একইসঙ্গে সংগঠনটি Urban Oasis উদ্যোগের মাধ্যমে শহরের তাপমাত্রা বৃদ্ধি (Urban Heat Stress), বায়ুদূষণ এবং জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় কাজ করছে। এই উদ্যোগের লক্ষ্য হলো নগর এলাকায় ক্ষুদ্র সবুজ অবকাঠামো, ছায়া, শীতলীকরণ ব্যবস্থা এবং কমিউনিটি-ভিত্তিক পরিবেশগত সমাধানের মাধ্যমে আরও বাসযোগ্য ও জলবায়ু সহনশীল শহর গড়ে তোলা।

এছাড়াও Youth Prochesta Foundation of Bangladesh বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষক, সরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় কমিউনিটির সাথে সমন্বয় করে Climate Action, Sustainable Cities, Food Security, Urban Resilience, Community Development এবং Youth Leadership বিষয়ক গবেষণা, প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম ও মাঠপর্যায়ের উদ্যোগ বাস্তবায়ন করছে। 

মাহমুদুল আলম/রিফাত/