ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬

সর্বশেষ
নিউমার্কেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪ চলতি বছরেই উদ্বোধন শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: বিমানমন্ত্রী রূপগঞ্জে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ১৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৯ম পর্ব, এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি জার্মানদের ওপর চটেছেন আইভরি কোস্টের কোচ নবীগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত, সড়ক অবরোধ লন্ডনে হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা শান্তি আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে জেডি ভ্যান্স ভোগান্তি থেকে রক্ষা পেতে চাহিদা বাড়ছে ই-বাইকের বেফাঁস মন্তব্যে প্রত্যাহার কেএমপির অতিরিক্ত কমিশনার গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ক্যামেরাম্যান নিহত পরিবেশবান্ধব ইলেকট্রিক বাইক হবে আগামীর স্মার্ট বাহন টিভিতে আজকের খেলা প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিকেলে বাজেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর স্বার্থ প্রতিফলিত হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে জাপান পেকুয়ায় শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু তিউনিসিয়া-জাপান ম্যাচে রেফারির কেন বিশেষ পোশাক? গোয়ালন্দে প্রশাসনের ওপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিল মাদক ব্যাবসায়ীরা ৬ষ্ঠ জাতীয় চা পুরস্কার ২০২৬-এ ইস্পাহানির অনন্য অর্জন মোহাম্মদপুরের সন্ত্রাসী ‘মাওরা সোহেল’ গ্রেপ্তার মাদকে জড়িত বিএনপি নেতাকর্মীদের আগে গ্রেপ্তার করুন: এমপি মামুন দিনাজপুরে পুরাতন বইয়ের বাজারে মন্দা, কমেছে পাঠক বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে নোবিপ্রবিতে উৎসবের আমেজ কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক ও সহকারী নিহত মা-বাবাকে অবহেলা করো না, জাহান্নাম নেমে আসবে পৃথিবীতে! রংপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার তামু ও তার সুপারহিরো বাবার গল্প বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ ডিজিটাল রূপান্তরের ভবিষ্যৎ নিয়ে ঢাকায় ১২তম ডিজিটাল সামিট অনুষ্ঠিত

রূপগঞ্জে তেল বেশি না দেওয়ায় ফিলিংস্টেশনের ম্যানেজারসহ ৫ জনকে মারধর, তেল লুট

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১০:৪৭ পিএম
রূপগঞ্জে তেল বেশি না দেওয়ায় ফিলিংস্টেশনের ম্যানেজারসহ ৫ জনকে মারধর, তেল লুট
ঘটনার পর পূর্বাচল মডেল ফিলিংস্টেশনে পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল মডেল ফিলিংস্টেশনে পরিমাণের চেয়ে বেশি তেল না দেওয়ায় ফিলিংস্টেশনের ম্যানেজারসহ ৫ জনকে মারধরের ঘটনা ঘটেছে। এমনকি জোরপূ্র্বক মোটরসাইকেলে তেল ভর্তি করে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ফিলিংস্টেশন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার  কুশাবো এলাকায় এ ঘটনা ঘটে। পরে শনিবার (২৮ মার্চ) দুপুরে পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুনরায় চালু করা হয় বন্ধ থাকা ফিলিংস্টেশন।

স্টেশনের ম্যানেজার শাহীন জানান, সরকারি নিয়ম মোতাবেক তারা মোটরসাইকেল, প্রাইভেটকারে অকটেন সরবরাহ করে আসছেন। এদিকে শুক্রবার সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমানের সহযোগী গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা আরমানের নেতৃত্বে ১০/১২টি মোটরসাইকেল যোগে ১৫/১৬ জন যুবক কুশাবো পূর্বাচল মডেল ফিলিংস্টেশনে এসে নিয়ম ভেঙে তাদের চাহিদা মতো অকটেন দিতে বলে। কর্তৃপক্ষ দিতে অপারগতা প্রকাশ করলে আরমান ও তার লোকজন উত্তেজিত হয়ে ফিলিংস্টেশনের ম্যানেজার শাহীন, ক্যাশিয়ার সাকিব, মোরশেদ, আব্দুল্যাহ, সোহাগকে মারধর করে। 

একপর্যায়ে তারা জোরপূর্বক টাকা না দিয়ে মোটরসাইকেলে অকটেন নিয়ে যায়। পরে কর্তৃপক্ষ স্টেশন বন্ধ করে দেন। এতে ভোগান্তিতে পড়ে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চালকেরা। 

পরে বিষয়টি জানতে পেরে শনিবার দুপুরে দিকে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হাসান সোহান ফিলিংস্টেশনে তেল সরবরাহ শুরু করেন। এ ঘটনায় ফিলিংস্টেশন কর্তৃপক্ষ রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ হাসান সোহান বলেন, ফিলিংস্টেশন বন্ধ শুনে ঘটনাস্থলে এসে সেটা পুনরায় চালু করা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত করবে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রতিটি পাম্পে নজরদারি রাখা হয়েছে। তেল সরবরাহে কোনো সমস্যা হচ্ছে কি না দেখা হচ্ছে। কোনো পাম্পের তেল না থাকলে সেগুলো দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রুবেল/মাহফুজ

নিউমার্কেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০৫ পিএম
নিউমার্কেটে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ৪
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে সংগৃহীত।

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) সকালে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।​ পরদিন রবিবার সকালে চারজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলটির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন যুবক একটি ব্যানার নিয়ে নিউমার্কেট এলাকায় মিছিল করছেন। বিষয়টি নজরে আসার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কার্যক্রম শুরু করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, শনিবার রাতে নিউমার্কেট এলাকায় মিছিলের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে মিছিলের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।​

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে নগরীর বিভিন্ন এলাকায় এই ধরনের ঝটিকা মিছিলের প্রবণতা দেখা যাচ্ছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।

আবদুস/আমান

রূপগঞ্জে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২:০৩ পিএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১২:০৭ পিএম
রূপগঞ্জে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত
ছবি: খবরের কাগজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ এ স্লোগান কে সামনে রেখে ১২ তম  আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে ইয়োগা আসন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ( ২১ জুন)  সকালে উপজেলার পূর্বাচল উপশহরের জলসিড়ি সেন্ট্রাল পার্কে ‘শারিরীক সুস্থতা, প্রফুল্ল মন ও জীবন গঠন’ প্রতিপাদ্য নিয়ে মডার্ন ইয়োগার উদ্যেগে ও নাসরিন হকের তত্ত্বাবধানে এ আন্তর্জাতিক ইয়োগো দিবস পালিত হয়। 

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায়  নাসরিন হক বলেন, আমরা অনেকেই মনে ইয়োগা মানে অনেক কঠিন কঠিন আসন। আসলে একদমই তা না। শরীর তখনই সুস্থ থাকবে যখন ইয়োগার মাধ্যমে আমরা চিন্তা শূন্য হয়ে যাব। 

ইয়োগার মূল লক্ষ্য হচ্ছে আমরা কি?  আমরা কে? কোথা থেকে এসেছি? কোথায় যাব? শেষ যাত্রা কোথায়? এটা জানার জন্যআমরা ইয়োগা করব। সেই আমাদের শারীরিক সুস্থতা তো আছেই। আজ থেকেই সবাই ইয়োগা শুরু করুন।

তিনটি বিষয় খেয়াল রাখতে হবে হবে - নিয়মিত অনুশীলন করতে হবে, সচেতন থাকতে হবে এবং অবশ্যই ধৈর্য রাখতে হবে। একবার ইয়োগার প্রেমে পড়লে এ প্রেম আর শেষ হবে না। এ সময় সবাইকে ইয়োগা করার আহ্বান জানান তিনি।

মো. রুবেল শিকদার/অন্তরা

নবীগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত, সড়ক অবরোধ

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৫১ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১১:৫৩ এএম
নবীগঞ্জে ট্রাকচাপায় অটোচালক নিহত, সড়ক অবরোধ
অটোরিকশা চালক নিহতের ঘটনার প্রতিবাদে অটোরিকশা শ্রমিকদের মহাসড়ক অবরোধ। ছবি: খবরের কাগজ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় ট্রাকচাপায় সোহেল মিয়া (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে অটোরিকশা শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

রবিবার (২১ জুন) ভোরে উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া কুর্শি গ্রামের জব্বার উল্লাহর ছেলে।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বের হন সোহেল মিয়া। পরে আউশকান্দি কিবরিয়া চত্বর এলাকায় অটোরিকশা রেখে চা পান করতে মহাসড়ক পাড় হওয়ার সময় সিলেটগামী মাছবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে ট্রাকটি আটক করা হয়।

এ ঘটনার প্রতিবাদে আউশকান্দি এলাকায় অটোরিকশা শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও শেরপুর হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কাজল সরকার/আজহার/

বেফাঁস মন্তব্যে প্রত্যাহার কেএমপির অতিরিক্ত কমিশনার

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১১:৩০ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১১:৫৪ এএম
বেফাঁস মন্তব্যে প্রত্যাহার কেএমপির অতিরিক্ত কমিশনার
মোহাম্মদ রাশিদুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

অপরাধীদের তথ্য দিলে তথ্যদাতার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে এক সমাবেশে বিতর্কিত বেফাঁস মন্তব্য করার জেরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২০ জুন) পুলিশ সদরদপ্তরের এক জরুরি আদেশে তাকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করার এই সিদ্ধান্ত জানানো হয়।

পুলিশ সদরদপ্তরের জারি করা ওই আদেশে উল্লেখ করা হয়, মোহাম্মদ রাশিদুল ইসলাম খান রবিবার (২১ জুন) তার বর্তমান কর্মস্থল (কেএমপি) থেকে পুলিশ সদরদপ্তরে গিয়ে রিপোর্ট করবেন।

ঘটনার সূত্রপাত গত ১৭ জুন। ওইদিন খুলনা মেট্রোপলিটন পুলিশের লবণচরা থানা এলাকায় স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে এক মতবিনিময় সমাবেশের আয়োজন করা হয়েছিল। সেখানে আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের দমনে জনসাধারণের কাছ থেকে সহযোগিতা তথ্য চান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান।

অনুষ্ঠানে তথ্যদাতাদের পরিচয় গোপন সম্পূর্ণ নিরাপদ রাখার আশ্বাস দিতে গিয়ে তিনি চরম বিতর্কিত বেফাঁস মন্তব্য করে বসেন।

উপস্থিত জনসাধারণের উদ্দেশে তিনি বলেন, কোনো ইনফরমেশন ইন্সপেক্টরকে বলার পর যদি ফাঁস হয়, তবে মুসলমান হিসেবে কথা দিচ্ছি, আমি নিজে ওই ইন্সপেক্টরকে এই গাছের সঙ্গে ঝুলিয়ে দেব, আপনারা নিজে পিটাইয়া মারবেন।'

আজহার/

পেকুয়ায় শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১০:৫৩ এএম
আপডেট: ২১ জুন ২০২৬, ১১:০০ এএম
পেকুয়ায় শ্বশুরবাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
নিহত গৃহবধূ কাজল রেখা। ছবি: খবরের কাগজ

কক্সবাজারের পেকুয়ায় কাজল রেখা (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাকে হত্যার পর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছেন।

শনিবার (২০ জুন) দুপুর ৩টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের মেহেরনামার মুরাপাড়া এলাকায় স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

কাজল রেখা পেকুয়া পৌরসভার উত্তর গোয়াখালী এলাকার গ্রামপুলিশ জসিম উদ্দিনের মেয়ে।

স্বজনদের দাবি, পারিবারিক কলহের জেরে কাজল রেখাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। শনিবার দুপুরে শ্বশুরবাড়ির লোকজন কাজল রেখাকে হত্যা করে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন। এরপর ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যান। 

প্রতিবেশী মো. হাসান বলেন, 'কাজল রেখার দেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। স্থানীয় লোকজন তাদের ঘরে ভিড় জমান। মরদেহ রেখে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে গেছে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পেকুয়া থানার কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

তিনি আরও বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত করা যাবে। ঘটনার পেছনে প্রকৃত কারণ জানতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

মেয়ের বাবা জসিম উদ্দিন বলেন, 'আমার মেয়েকে বিয়ে দিয়েছি মাত্র ছয় মাস হলো। গতকাল সে মৌসুমি ফল নিয়ে শ্বশুরবাড়িতে যায়। আমি প্রায় ১১ হাজার টাকার আম, কাঁঠাল, লিচুসহ বিভিন্ন মৌসুমি ফল কিনে দিয়েছিলাম। কিন্তু রাতের মধ্যেই কী ঘটেছে, তা বুঝতে পারছি না। বর্তমানে শ্বশুরবাড়ির লোকজন সবাই পলাতক।'

রকিবুল হাসান/আজহার