রাজশাহীর দুর্গাপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে সাজ্জাদ হোসেন কালু (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (১ আগস্ট) রাতে উপজেলার নান্দোপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাজ্জাদ হোসেন কালু নান্দোপাড়া গ্রামের মৃত মোখলেছুর রহমান হেনার ছেলে।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী তরুণী খড়ি কুড়াতে স্থানীয় এক পাটখেতে যান। সেখানেই সাজ্জাদ হোসেন তাকে ধর্ষণ করেন। এদিকে অনেকক্ষণ ধরে বাড়ি না ফেরায় খোঁজ করতে গিয়ে ভুক্তভোগীর ভাই ওই স্থানে গিয়ে দুজনকে একসঙ্গে দেখতে পান। এ সময় তখন অভিযুক্ত কালু পালিয়ে যান। পরে তরুণী পরিবারকে ঘটনাটি জানায়।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে দুর্গাপুর থানায় অভিযোগ দেওয়া হলে পুলিশ অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার দাস বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই আমরা দ্রুত পদক্ষেপ নেই। গ্রেপ্তারের পর শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
মেহেদী/