নারী সহকর্মীর সঙ্গে প্রতারণার অভিযোগে জিসান আহমেদ ছাকিন নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন ‘ফ্লাইট স্টুয়ার্ডকে গ্রেপ্তার করেছে র্যাব-১ ব্যাটালিয়ন। গ্রেপ্তার ছাকিনের বিরুদ্ধে ওই নারী সহকর্মীর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল বলে জানিয়েছে র্যাব।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরা এলাকা থেকে ছাকিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ছাকিনকে আদালতে হাজির করার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। র্যাব-১ ব্যাটালিয়ন সদর দপ্তরের কর্মকর্তারা এ তথ্য জানান।
এ প্রসঙ্গে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, গ্রেপ্তার ছাকিনকে বুধবার (২৯ অক্টোবর) আদালতে পাঠানো হবে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ছাকিনের সঙ্গে পারিবারিকভাবে সেই নারী সহকর্মীর বিয়ের কথা চলছিল। একপর্যায়ে পরিবারের সম্মতিতে তার সঙ্গে এঙ্গেজমেন্ট হয়। এরপর ছাকিন ঘুরতে যাওয়ার কথা বলে জোরপূর্বক এক আত্মীয়ের বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন। এরপর সেই ভিডিও ধারন করে স্ত্রীনশর্ট বিভিন্ন সামাজিক যোগোযোগ মাধ্যম এবং আত্মীয় বন্ধবান্ধব ও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেন। এমনকি ওই নারীর ইমেইল ও ইনস্ট্রাগ্রাম হ্যাক করে ছাকিন তার মোবাইলে নিয়ে ওই ছবি ও ভিডিও পাঠিয়ে দেয়। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করা হলে আগেই একবার ছাকিন গ্রেপ্তার হন।
পরবর্তিতে আত্মীয়-স্বজনদের মাধ্যমে সমস্ত ভিডিও ও স্ক্রীনশর্ট সরিয়ে ফেলার কথা বলে জামিনে মুক্ত হন। জামিনে বেরিয়ে ফের বেপরোয়া হয়ে ওঠেন ছাকিন। এরপর এক কাজীর সহযোগীতায় ভূয়া কাবিননামা তৈরি করে স্ত্রী দাবি করে বিভিন্নভাবে ভুক্তভোগীকে হয়রানি করে আসছিলেন। পরে ওই নারী ছাকিন ও কাজীসহ অন্যান্যদের বিরুদ্ধে মামলা করলে আদালত ওই মামলায় আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। সেই মামলায় মঙ্গলবার র্যাব তাকে গ্রেপ্তার করেছে। ছাকিনের বিরুদ্ধে এ ঘটনার বাইরেও বিভিন্ন অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে তদন্ত চলমান রয়েছে বলেও জানা গেছে।
আলমগীর হোসেন/নাঈম